হাসিনাকে দেওয়া ডিগ্রি বাতিলের কথা ভাবছে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক: গণহত্যা ও গুমের মতো মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত স্বৈরাচার শেখ হাসিনাকে দেওয়া সম্মানসূচক ডিগ্রি বাতিলের বিষয়টি পর্যালোচনা করছে অস্ট্রেলিয়ার শীর্ষ বিশ্ববিদ্যালয়।’

অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম ক্যানবেরা টাইমস গত সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির সম্মানসূচক কমিটি ১৯৯৯ সালে আইন বিষয়ে শেখ হাসিনাকে দেওয়া সম্মানসূচক ডক্টরেট অব ল ডিগ্রিটির বিষয়ে বিশদ পর্যালোচনা করছে। তবে পর্যালোচনার পরই তারা চূড়ান্ত সিদ্ধান্ত দেবে।

বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন রাজনৈতিক ক্ষমতার অপব্যবহারের অভিযোগে হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির কয়েক দিন পর এই খবর সামনে এলো।

ক্যানবেরা টাইমস আরো জানায়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২০২৪ সালের অক্টোবর মাসে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। গত বছরের ৫ আগস্ট ব্যাপক বিক্ষোভের মুখে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা ভারতে পালিয়ে যান।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ধর্ষণের শিকার শিশুটির সব ছবি অপসারণের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির সব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে অপসারণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিটিআরসি কর্তৃপক্ষকে তাৎক্ষণিকভাবে এই নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

অনেকেই মনে করছেন আমি জামায়াতের সঙ্গে যুক্ত, সমস্যা নেই শুধু আ.লীগ না বানালেই চলবে: ইলিয়াস

ডেস্ক রিপোর্ট: নিউ ইয়র্কের মাটিতে জুলাই যোদ্ধাদের ওপর আক্রমনকে আওয়ামী লীগের কাপুরুষতার পরিচয় বলে মন্তব্য করেছেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন। তিনি জানান, আওয়ামী লীগ বাংলাদেশেও

জামায়াতে যোগ দিলেন বিএনপির সাবেক এমপির ভাইসহ ৩৫০ জন

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরের রামগঞ্জে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল থেকে অন্তত ৩৫০ জন নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। যোগদানকারীদের মধ্যে রয়েছেন বিএনপির সাবেক সংসদ সদস্য প্রয়াত নাজিম

ইরানে আবার হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল: বাড়ছে যুদ্ধের আশঙ্কা

অনলাইন ডেস্ক: ইরানের সঙ্গে ১২ দিনের রক্তক্ষয়ী যুদ্ধকে ‘সাফল্য’ হিসেবে দেখছে ইসরায়েল। দেশটির নেতারা দাবি করছেন, যুদ্ধের মাধ্যমে তারা ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তাদের হত্যা, প্রতিরক্ষা

বিডিআর সদস্যরা হত্যাকাণ্ড ঘটিয়েছে, যারা শাস্তি পেয়েছে তারা তার যোগ্য: সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক: সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান বলেছেন, বিডিআর হত্যাকাণ্ড তৎকালীন বিডিআর সদস্যরা ঘটিয়েছে। ফুল স্টপ…। এটা নিয়ে আর কোনো কথা হবে না। সে সকল সদস্য

জামায়াতের প্রার্থী হামিদুর রহমান আযাদের মনোনয়ন বৈধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী এবং দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আযাদের