হাউজ অব মান্নান চ্যারিটবেল ট্রস্টের অর্থায়নে শাহজাদপুরে নতুন ঘর পেল দুই অসহায় পরিবার

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরী ইউনিয়নের হাটপাচিল গ্রামের অসহায় দুই পরিবারকে শুক্রবার বিকেলে নতুন ঘর প্রদান করা হয়। শাহজাদপুরের সেচ্ছসেবী সংগঠন প্রচেষ্টা সবার জন্য এর পরিচালক শাহবাজ খান সানি হাউজ অব মান্নান চ্যারিটবেল ট্রস্টের অর্থায়নে তাদের এই নতুন ঘর তৈরি করে দেন। নতুন ঘর পেয়ে এ দুই পরিবার খুশিতে আত্মহারা হয়ে পড়েন।

স্থানীয়রা জানায়, গত বছর বন্যায় শাহজাদপুর উপজেলার কৈজুরী ইউনিয়নের হাটপাচিল গ্রামের হত দবিদ্র হারুন অর রশিদ ও জাহেদা খাতুনের বাড়িঘর যমুনা নদীতে বিলিন হয়ে যায়। এরপর থেকে জাহেদা ছিল ৭ সন্তান ও হারুন ৪ সন্তান নিয়ে বাঁধের পরিত্যক্ত জায়গায় পলিথিনের ছাউনির ভাঙ্গা ঘরে বসবাস করে আসছিল। তারা দুইজনই অন্যের বাড়িতে কাজ করে সন্তানদের নিয়ে জীবিকা নির্বাহ করেন। ফলে তাদের আয়ের অর্থ দিয়ে নতুন ঘর নির্মাণ করা সম্ভব হচ্ছিল না। ফলে ছোট ছোট ছেলে মেয়ে নিয়ে তারা দীর্ঘদিন ধরে অসহায় জীবন যাপন করছিল। খবর পেয়ে শাহজাদপুর উপজেলার দ্বারিয়াপুরেরসেচ্ছসেবী সংগঠন প্রচেষ্টা সবার জন্য এর পরিচালক শাহবাজ খান সানি হাউজ অব মান্নান চ্যারিটেবল ট্রাস্টের অর্থায়নে এ দুই অসহায় পরিবারকে নতুন ঘর তৈরি করে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেন।

শুক্রবার ৩ জানুয়ারী বিকেলে চাউল, ডাউল, ডিম সহ এক মাসের বাজার, নতুন লেপ, তোষক ও পোশাক পরিচ্ছদ নিয়ে হাজির হন শাহবাজ খান সানি। এরপর আনুষ্ঠানিক ভাবে তাদের ঘর বুঝিয়ে দেন। অভাবী পরিবার দু‘টি বছরের শুরুতেই নতুন ঘর পেয়ে নির্মাতা প্রতিষ্ঠানের কর্তকর্তাদের ধন্যবাদ জানান।

এ বিষয়ে জাহেদা খাতুন ও হারুন অর রশিদ বলেন, আমরা ভাবতে পারি নাই নতুন বছরে নতুন ঘরে উঠবো। এটা আমাদের বড় প্রাপ্তী। আমরা ঘর পেয়ে অনেক খুশি।

এ বিষয়ে এলাকাবাসি মওলানা শাহীন আলম বলেন, এ দুইটি অসহায় পরিবার দীর্ঘদিন ধরে ফাঁকা স্থানে পলিথিন টানিয়ে বসবাস করে আসছিল। তারা নতুন ঘর পাওয়ায় তাদের ছেলে মেয়েরা এখন ভালোভাবে জীবন যাপন করতে পারবে। তিনি বলেন, স্থানীয় চেয়ারম্যান মেম্বররা তাদের ঘর দেওয়ার আশ্বাস দিলেও শেষ পর্যন্ত তারা কথা রাখেননি। ফলে পরিবার দু‘টি ঝড় বৃষ্টিতে খুবই কষ্ট করছিল। সেচ্ছসেবী সংগঠন হাউজ অব মান্নান চ্যারিটবেল ট্রস্ট নতুন ঘর তৈরি করে দেওয়ায় তাদেও দীর্ঘদিনের সে কষ্ট দূর হলো।

এ বিষয়ে ‘প্রচেষ্টা সবার জন্য’ এর পরিচালক শাহবাজ খান সানি জানান, আমরা এই অসহায় পরিবারের কষ্ট দেখে নতুন ঘর তৈরির উদ্যোগ নেই। আজ তাদের ঘর বুঝিয়ে দিতে পেরে খুবই ভালো লাগছে। তিনি আরও বলেন, সেচ্ছসেবী সংগঠন প্রচেষ্টা সবার জন্য সহযোগিতায় হাউজ অব মান্নান চ্যারিটবেল ট্রস্টের অর্থায়নে আমরা এ পর্য়ন্ত সিরাজঞ্জের ৯১টি অসহায় পরিবারকে নতুন ঘর তৈরী করে দিয়েছি। আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

১১ মাস পরও ভয় কাটেনি: ট্রমায় এখনও অস্থির পুলিশ বাহিনী

নিজস্ব প্রতিবেদক: ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের প্রায় ১১ মাস পেরিয়ে গেলেও এখনও স্বাভাবিক ছন্দে ফিরতে পারেনি দেশের পুলিশ বাহিনী। ২০২৪ সালের ৫ আগস্ট

ইরানের জ্বালানি স্থাপনায় নতুন হামলা না চাওয়ার ইঙ্গিত ট্রাম্পের

অনলাইন ডেস্ক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের জ্বালানি অবকাঠামোতে আর কোনো নতুন হামলা না চাওয়ার ইঙ্গিত দিয়েছেন। ওয়ালস্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে

পিলখানা হত্যাকাণ্ড নিয়ে শেখ হাসিনাসহ ১৫ জনের সাক্ষ্যগ্রহণ করবে স্বাধীন তদন্ত কমিশন

নিজস্ব প্রতিবেদক: ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি বিডিআর সদর দপ্তর পিলখানায় সংঘটিত হত্যাকাণ্ড নিয়ে শেখ হাসিনাসহ ১৫ জনের সাক্ষ্যগ্রহণ করবে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন। আগামী

প্রবাসী ভোটারের নিবন্ধন এক লাখ ৯৪ হাজার ছাড়ালো, শীর্ষে সৌদি

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে এ পর্যন্ত এক লাখ ৯৪ হাজারেরও

রাজশাহী কলেজে দুর্নীতিগ্রস্ত শিক্ষকের বদলি আদেশ বাতিলের দাবিতে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী কলেজের ব্যবস্থাপনা ও মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা সহকারী অধ্যাপক মো. মুশফিকুর রহমানের বদলি আদেশ বাতিলের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর

শাহজাদপুরে তেলজাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের মাঠ দিবস অনুষ্ঠিত

মো: সবুজ হোসেন রাজা, শাহজাদপুর, সিরাজগঞ্জ সিরাজগঞ্জের শাহজাদপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় মাদলা স্কুল মাঠে আয়োজিত মাঠ দিবস-২০২৫