হবিগঞ্জে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত ছাত্রলীগ নেতা পলাতক

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় এক যুবতীকে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও অন্তঃসত্ত্বা করার অভিযোগ উঠেছে ছাত্রলীগ নেতা মো. হাবিবুর রহমান জাকিরের বিরুদ্ধে। অভিযুক্ত জাকির বাংলাদেশ ছাত্রলীগের চুনারুঘাট উপজেলার সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন বলে জানা গেছে।

বিষয়টি বুধবার (৬ আগস্ট) নিশ্চিত করেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ আয়াতুন্নবী।

ভুক্তভোগী যুবতী জানান, তিন বছর আগে জাকিরের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে জাকির ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে তাকে বন্ধু জুয়েল আকরাম রানার বাসায় নিয়ে যান। সেখানেই বিয়ের আশ্বাস দিয়ে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপন করেন। পরবর্তীতে ভিডিও ও ছবি দেখিয়ে ব্ল্যাকমেইল করে একাধিকবার ধর্ষণ করেন তিনি।

সম্প্রতি শারীরিক অসুস্থতা অনুভব করলে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরীক্ষায় জানা যায়, ওই যুবতী তিন মাসের অন্তঃসত্ত্বা। বিষয়টি অভিযুক্ত জাকিরকে জানালে তিনি গর্ভপাতের জন্য চাপ দেন এবং হুমকি দেন, না মানলে প্রাণে মারার।

বিচার চেয়ে ভুক্তভোগী স্থানীয় আহমেদাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে যান। চেয়ারম্যান জাকির হোসেন পলাশ বলেন, “অভিযোগ পাওয়ার পর জাকির ও তার পরিবারকে ডাকি, কিন্তু তারা এলাকা ছেড়ে পালিয়ে যায়। ফলে বিষয়টির মীমাংসা সম্ভব হয়নি।”

পরবর্তীতে ভুক্তভোগী হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এ মামলা দায়ের করেন। আদালত পিবিআইকে তদন্তের নির্দেশ দেন।

পিবিআই’র পুলিশ সুপার মোহাম্মদ আয়াতুন্নবী জানান, “আদালতের নির্দেশনা অনুযায়ী তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এ বিষয়ে অভিযুক্ত জাকির ও তার পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

চাটমোহরে কৃষি ব্যাংকে হামলার ঘটনায় যুবদল নেতা লোকমান গ্রেপ্তার

পাবনা প্রতিনিধি: পাবনার চাটমোহরে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের শাখায় হামলা, ভাঙচুর এবং কর্মকর্তাদের মারধরের মামলার প্রধান আসামি বহিষ্কৃত যুবদল নেতা লোকমান হোসেনকে (৩৫) গ্রেপ্তার করেছে

সিরাজগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গ্রেপ্তার ১৭

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ পৌর এলাকার ভাঙাবাড়ি ও সর্দারপাড়া গ্রামের আধিপত্য বিস্তার নিয়ে চলমান উত্তেজনা পরিস্থিতিতে সিরাজগঞ্জের যৌথবাহিনী অভিযান চালিয়ে ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বেলকুচিতে জুলাই গণ-অভ্যুত্থানের যোদ্ধাদের মাঝে চেক বিতরণ 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচিতে জুলাই-২০২৪ গণ-অভ্যুত্থানে আহত গ ক্যাটাগির যোদ্ধাদের মাঝে চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার ( ১৩ মে) বিকালে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় হতে প্রেরিত

শোলাকিয়ায় ঈদ জামাতে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন

নিজস্ব প্রতিবেদক ঈদুল ফিতর উপলক্ষে দেশের সর্ববৃহৎ ঈদ জামাতকে ঘিরে কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ মাঠ এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। এ বছর ১৯৯তম ঈদ

আয়নাঘর ঘুরে দেখে ফেসবুকে যা লিখলেন ভারতীয় সাংবাদিক

ঠিকানা টিভি ডট প্রেস: রাজধানীর বিভিন্ন জায়গায় অবস্থিত আয়নাঘর পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, দেশ-বিদেশের গণমাধ্যমের প্রতিনিধিরা এবং ভুক্তভোগীদের পরিবারের

৩ হাজারের বেশি কবর খোঁড়া মনু মিয়ার ঘোড়াটি মেরে ফেলল দুর্বৃত্তরা

নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নের আলগাপাড়া গ্রামের বাসিন্দা, গোরখোদক মনু মিয়া। যেখানে যতদূরই হোক না কেন, মৃত্যু সংবাদ পেলেই আর স্থির থাকতে পারেন