হবিগঞ্জে পুলিশের হাতকড়া পরা অবস্থায় ৯ মার্ডার মামলার আসামি পলায়ন

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বানিয়াচংয়ে ৯ জনকে হত্যার ঘটনায় দায়ের করা মামলার পলাতক আসামি ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মজিদ পুলিশ হেফাজত থেকে হাতকড়াসহ পালিয়ে গেছেন।

জানা যায়, সোমবার (৪ আগস্ট) দুপুর ১২টার দিকে বানিয়াচং উপজেলার ৬ নম্বর কাগাপাশা ইউনিয়নের বাঘাহাতা গ্রামের নিজ বাড়ি থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে বানিয়াচং থানা পুলিশ। তিনি একই ইউনিয়নের নৌকা প্রতীকের পরাজিত চেয়ারম্যান প্রার্থীও ছিলেন।

পুলিশ জানায়, গত বছরের ৫ আগস্ট সংঘটিত ৯ জন হত্যার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি ছিলেন আব্দুল মজিদ।

আটকের পর তাকে নৌকাযোগে থানায় আনার সময় বাড়ির সামনেই তিনি পানিতে ঝাঁপ দিয়ে হাতকড়াসহ পালিয়ে যান বলে জানিয়েছেন স্থানীয়রা।

ঘটনার পরপরই বানিয়াচং থানা পুলিশের একাধিক দল ওই এলাকায় অভিযান চালিয়ে কয়েকটি গ্রাম ঘিরে ফেলে। তবে বেলা ২টা পর্যন্ত তাকে পুনরায় গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

এ বিষয়ে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা ও ওসি (তদন্ত) হুমায়ুন কবিরের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। ফলে তাৎক্ষণিকভাবে তাদের মন্তব্য জানা যায়নি।

এদিকে, স্থানীয়দের একটি অংশ দাবি করেছে, পুলিশের কাছ থেকে আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনাও ঘটেছে। তবে এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

ঘটনার পর পুরো এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

একটি বিশেষ দলকে বিশেষ সুবিধা দিয়ে সিগন্যালিং করা হচ্ছে: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক: সরকার বিশেষ রাজনৈতিক দলের প্রতি ঝুঁকে যাওয়ায় নির্বাচন প্রভাবিত হওয়ার শঙ্কা আছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার (১০

যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হতে চায় কানাডার জনগণ, এটা বুঝেই পদত্যাগ করেছেন ট্রুডো: ট্রাম্প

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হতে চায় কানাডার জনগণ, এটা বুঝতে পেরে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো পদত্যাগের ঘোষণা দিয়েছেন বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট ডোনাল্ড

ডা.আছমা সুলতানার ইন্তেকাল

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরের দৈনিক ডা. আছমা সুলতানা (৬২) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।তিনি দীর্ঘদিন যাবৎ ক্যান্সার রোগে আক্রন্ত ছিলেন। চিকিৎসাধীন অবস্থায়

তারুণ্যের উৎসব উপলক্ষে আন্তঃ উপজেলা ভলিবল টুর্নামেন্ট উদ্বোধন

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই, এই শ্লোগানে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে শুক্রবার সকালে সিরাজগঞ্জের শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে শুরু হয়েছে আন্তঃউপজেলা ভলিবল টুর্নামেন্টে। প্রধান

পুলিশ সদস্যদের হেনস্তা, বিএনপির ৩৯ নেতাকর্মীর নামে মামলা

ডেস্ক রিপোর্ট: মানিকগঞ্জের ঘিওর থানার ভেতরে মোটরসাইকেল রাখাকে কেন্দ্র করে পুলিশ সদস্যদের হেনস্তা করার ঘটনায় বিএনপির ৩৯ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে

ইয়েমেনের বন্দরশহরে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ১০ জন নিহত

অনলাইন ডেস্ক: লোহিত সাগরের তীরবর্তী ইয়েমেনের বন্দরশহর হোদেইদার আবাসিক ভবনে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার পরিচালিত এই হামলায় নিহত হয়েছেন অন্তত ১০ জন। ইয়েমেনের হুথি