স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জ বর্ণীল আনন্দ মিছিল 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আন্দোলন-সংগ্রাম, সাফল্যের গৌরবোজ্জ্বল ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে আনন্দ মিছিল করেছে জেলা স্বেচ্ছাসেবক দল।

মঙ্গলবার (১৯ আগস্ট) বিকালে জেলা স্বেচ্ছাসেবক দলের ১৮ ইউনিটের বিভিন্ন উপজেলা, পৌর, থানা, ইউনিয়ন ও ওয়ার্ড থেকে নেতাকর্মীরা জাতীয় পতাকা, দলীয় পতাকা সহ রংবেরঙের ব্যানার, ফেস্টুন প্লেকার্ড ও ধানের শীষের মুঠি নিয়ে বাদ্য যন্ত্রের তালে তালে নেচে-গেয়ে মিছিল নিয়ে স্থানীয় পৌর ভাসানী মিলনায়তন চত্বর সহ এর আশেপাশের রাস্তায় এসে সমবেত হয়।

নেতাকর্মীদের মুহুর্মুহু শ্লোগান আর হাততালির মধ্যে আকাশে রংবেরঙের বেলুন উড়িয়ে জেলা স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকীর আনন্দ মিছিল উদ্বোধন করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু।

এসময় বিএনপি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, ভিপি অমর কৃষ্ণদাস, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ভিপি শামীম খান, যুগ্ম-সাধারণ সম্পাদক প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট, আলমগীর আলম প্রমুখ।

পরে সেখান থেকে জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ আল কায়েস ও সদস্য সচিব মিলন হক রঞ্জুর নেতৃত্বে বর্ণিল আনন্দ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক এসএস রোড দিয়ে রাজার স্টেশন রোডের স্বাধীনতা স্কয়ারে এসে শেষ হয়।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

খালেদা জিয়ার জানাজা: নিরাপত্তায় থাকবেন আইনশৃঙ্খলা বাহিনীর ১০ হাজার সদস্য

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজায় সর্বোচ্চ নিরাপত্তা থাকবে। জানাজাস্থলে ১০ হাজারের বেশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছেন

সিরাজগঞ্জে ডাকাতি ও অটোরিকশা চুরির ঘটনায় ১০ জন গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে জামায়াত নেতার ছেলের বুকে অস্ত্র ঠেকিয়ে ডাকাতির আলোচিত ঘটনায় পাঁচ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় লুট হওয়া দুটি মোবাইল ফোন উদ্ধার করা

বিএনপি নেতা অমর কৃষ্ণর উদ্যোগে ৪’শ শীতার্তদের কম্বল বিতরণ

নজরুল ইসলাম: সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি অমর কৃষ্ণ দাসের নিজ উদ্যোগে পৌর এলাকায় চারশত শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারী)

সিরাজগঞ্জে চাঁদার দাবির পর রাইস মিলে অগ্নিকাণ্ড

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের খামার পাইকোশা গ্রামে একটি রাইস মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ছয় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা

পিরিয়ডের সময় নারীদের রোজার নিয়ম

পিরিয়ডের সময়ে রোজা রাখতে পারেন না নারীরা। অনেক সময় দেখা যায়, এ বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ বিষয় জানেন না নারীরা। তবে কাজা রোজাগুলো পরবর্তী সময়ে পালন

সিরাজগঞ্জে যাত্রীকে ধাক্কা মেরে হত্যা

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে সড়ক পারপারে কথা কাটাকাটির জেড়ে সৈকত আহম্মেদ (২৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (৪ জুন) দুপুর ১টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের