স্ত্রীর স্বীকৃতির দাবিতে কলেজছাত্রীর অনশন, প্রেমিক পলাতক

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রেমিকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলে স্ত্রীর স্বীকৃতির দাবিতে টানা তিনদিন অনশন করছেন আয়শা ইসলাম উর্মি (১৮) নামের এক কলেজছাত্রী। এদিকে অভিযোগের পর থেকেই প্রেমিক রাজ হোসেন ও তার পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে পালিয়েছেন বলে জানা গেছে।

ভুক্তভোগী উর্মি শাহজাদপুর সরকারি কলেজের ব্যবসায় শিক্ষা বিভাগের এইচএসসি পরীক্ষার্থী। তিনি জানান, উপজেলার পোতাজিয়া ইউনিয়নের রাউতারা গ্রামের হিরু মিয়ার ছেলে রাজ হোসেন তার সহপাঠী। দেড় বছর আগে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত বছর স্থানীয় একটি রেস্টুরেন্টে বন্ধু-বান্ধবের উপস্থিতিতে স্ট্যাম্পে স্বাক্ষর করে তারা বিয়ে করেন। সেই সূত্রে একাধিকবার শারীরিক সম্পর্ক হয়, যা থেকে একপর্যায়ে তিনি অন্তঃসত্ত্বা হন। পরে পারস্পরিক সম্মতিতে স্থানীয় একটি ক্লিনিকে গর্ভপাত করানো হয়।

উর্মির অভিযোগ, বিয়ের পর সংসার শুরু করার বিষয়ে রাজ বারবার আশ্বাস দিলেও পরে সম্পর্ক অস্বীকার করে অন্যত্র বিয়ে করার জন্য চাপ দেয়। এতে বাধ্য হয়ে চলমান এইচএসসি পরীক্ষার শেষ দিন রাজের বাড়িতে গিয়ে স্ত্রীর স্বীকৃতির দাবিতে অবস্থান ও অনশন শুরু করেন তিনি।

স্থানীয় ইউপি সদস্য শহিদুল ইসলাম জানান, মেয়েটি রাজের বাড়িতে অবস্থান করলেও ছেলেটি ও তার পরিবার পলাতক। বিষয়টি সামাজিকভাবে মীমাংসার উদ্যোগ নেওয়া হলেও প্রেমিকের অনুপস্থিতিতে তা সম্ভব হচ্ছে না। মেয়েটির নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের সহায়তা নেওয়া হচ্ছে।

এ বিষয়ে শাহজাদপুর থানার পোতাজিয়া বিটের দায়িত্বপ্রাপ্ত পুলিশ উপপরিদর্শক (এসআই) এরশাদুল হক বলেন, বিষয়টি স্থানীয় সমাজসেবা অফিসকে জানানো হয়েছে। তাদের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জ রায়গঞ্জে ছাত্রদল নেতাসহ ১৮ জনের জামায়াতে যোগদান

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া ইউনিয়নে ছাত্রদলের এক নেতাসহ ১৮ জন নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনীতিতে যোগ দিয়েছেন। বুধবার সন্ধ্যায় ধানগড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে

ঘাটাইলে পরকীয়া সন্দেহে পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় পরকীয়া সন্দেহে মোবারক হোসেন খান নামের এক ব্যক্তির পুরুষাঙ্গ কেটে দিয়েছেন তার স্ত্রী মায়া খাতুন। বুধবার (২ এপ্রিল)

স্ত্রীকে চাঁদে জমি কিনে উপহার দিলেন স্বামী

স্ত্রীকে ভালোবেসে স্বামীরা অনেক কিছুই উপহার দেন। কিন্তু এবার স্ত্রীকে ভালোবেসে ভিন্ন ধরণের উপহার দিলেন এক স্বামী।আর তা পৃথিবীর কোন উপহার নয়। স্ত্রীকে ভালোবেসে তিনি

বৈষম্যবিরোধীদের কথা বলে অনেকে অফিস-আদালতে ভাগ চাইছে: সেলিমা রহমান

ডেস্ক রিপোর্ট: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, ‘যেখানে ছাত্র-জনতার রক্তের বিনিময় ফ্যাসিস্ট (শেখ হাসিনা) পদত্যাগ করতে বাধ্য হয়েছে, সেখানে কেন এখনো নারী ধর্ষণ

সেনাবাহিনীকে নিয়ে জাতিসংঘের যে সিদ্ধান্তের কারণে হাসিনার পতন!

ঠিকানা টিভি ডট প্রেস: জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক বিবিসি হার্ডটকে বাংলাদেশ নিয়ে কথা বলেছেন। অনুষ্ঠানে তিনি বলেন, ৫ আগস্টে শেখ হাসিনার পক্ষে থাকলে

মুক্তি পেলেন সাবেক ছাত্রদল নেতা জাকির খান

ডেস্ক রিপোর্ট: নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান কারাগার থেকে মুক্তি পেয়েছেন। রোববার (১৩ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে মুক্তি পান তিনি।’ জানা

বিজ্ঞাপনঃ

আরো খবর দেখুন