নির্বাহীর যোগসাজশে অনুপস্থিত থেকে দশ মাসের বেতন উত্তোলনের অভিযোগ সুপার আনছারীর বিরুদ্ধে

নজরুল ইসলাম: ৫ আগস্ট পরবর্তী সময়ে প্রতিষ্ঠানে অনুপস্থিত থেকেও পুরো ১০ মাসের বেতন উত্তোলনের অভিযোগ উঠেছে উল্লাপাড়ার এক মাদ্রাসা সুপারের বিরুদ্ধে। উৎকোচের বিনিময়ে স্থানীয় প্রভাবশালীদের যোগসাজসে এবং ইউএনও’র স্বাক্ষরে প্রতিষ্ঠানে অনুপস্থিত থেকেও পুরো দশ মাসের বেতন তুলে নিলেন সিরাজগঞ্জ জেলা ওলামালীগের প্রচার সম্পাদক ও উল্লাপাড়া উপজেলার মোড়দহ গাঁড়াবাড়ী দাখিল মাদ্রাসার সুপার নুরুল আলম আনছারী।

অভিযোগে স্থানীয়রা জানান,উল্লাপাড়া উপজেলার মোড়দহ গাঁড়াবাড়ী দাখিল মাদ্রাসার সুপার নুরুল আলম আনছারী ফ্যাসিস্ট সরকারের একজন অনুগত অনুসারী ছিলেন। পিছিয়ে ছিলেন না দলীয় পদ পদবীতেও। জেলা ওলামা লীগের প্রচার সম্পাদক পদ বাগিয়ে নেন তিনি। পদ-পদবী ব্যবহার করে মাদ্রাসায় কর্মরত আওয়ামী লীগ বিরোধী শিক্ষক কর্মচারী ও স্থানীয়দের হয়রানি করতে ছিলেন পটু। গত ১৭ বছরে স্থানীয় আওয়ামী নেতাদের সহযোগিতায় মাদ্রাসার অর্থ তসরুপ করেছেন। মাদ্রাসার দাতা ও অভিভাবকদের অভিযোগ সত্ত্বেও কোন সুরাহা মেলেনি। সুপার নুরুল আলম আনসারী মাদ্রাসার লুটপাট করা অর্থের জোরে স্থানীয় নেতাদের ম্যানেজ করে থোড়াই কেয়ার করতেন নিজ প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী ও নীতিবান অভিভাবকদের।

সরেজমিনে জানা যায়, ১৯৭০ সালে এক একর জমির উপর মাদ্রাসাটি প্রতিষ্ঠিা করেন সাবেক জামায়াত নেতা মরহুম অ্যাডভোকেট আবু বকর সিদ্দিক। প্রতিষ্ঠানটি এমপিও ভুক্ত হয় ১৯৮৪ সালে।

এছাড়া মাদ্রাসার উন্নয়নে ছয় একর ফসলী ভূমি ও তিন একর পুকুর মাদ্রাসার নামে দান করেন স্থানীয় হিতৈষীগণ। স্থানীয় ছাত্র অভিভাবক ও ভূমিদাতা মৃত আবুল কাশেমের ছেলে আব্দুল আলিম বলেন, ‘জমি ও পুকুর থেকে প্রতিবছর ১৩ লাখ টাকা আয় হলেও কোন অর্থ জমা হয়নি মাদ্রাসার ব্যাংক একাউন্টে। সুবিধাবাজ সুপারের কারনেই মাদ্রাসার এই করুণ দশা বলে জানান তিনি।’

৫ আগস্ট পরবর্তী সময়ে স্থানীয়দের রোষানলে পড়ে মাদ্রাসা থেকে বিতাড়িত হন নুরুল আলম আনসারী। ৪ আগস্ট সিরাজগঞ্জ শহরে আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে নিহত হন রঞ্জুসহ চারজন। নিহত রঞ্জু হত্যা মামলার আসামি হয়ে গ্রেফতার হন পুলিশের হাতে। মাস দেড়েক হাজত খেটে জামিনে ছাড়া পেলেও দীর্ঘ দশ মাস মাদ্রাসায় উপস্থিত হয়ে কর্মে যোগ দেন নাই তিনি। মাদ্রাসাটিতে কমিটি না থাকায় সাময়িক বরখাস্তও হননি। পদাধিকার বলে ইউএনও মাদ্রাসার সভাপতি দায়িত্ব পালন করছেন।

পতিত আওয়ামী লীগ সরকারের সময় ক্ষমতার অপব্যবহার করে নানা অনিয়মের কারনে ৫ আগষ্ট আওয়ামী সরকার পতনের পর মাদ্রাসায় উপস্থিত না হয়ে আত্মগোপনে রয়েছেন সুপার । প্রতিষ্ঠানের নামে ১৩ বিঘা জমি ও পুকুর লিজের অর্থ, গাছ বিক্রির টাকা, ঘর বিক্রির টাকা সহ বিগত ১৬ বছরে প্রায় ৭০ লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগ তার বিরুদ্ধে। এছাড়া পাঁচজন শিক্ষক ও তিনজন কর্মচারী নিয়োগ দিয়ে প্রায় কোটি টাকা উৎকোচ গ্রহণ করার অভিযোগ করেন এডভোকেট আবু তালেব।

তথ্য অনুসন্ধানে জানা যায়, মোড়দহ গাঁড়াবাড়ী দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট( ভারপ্রাপ্ত) মোঃ আব্দুল ছামাদ আজাদ সাক্ষরিত এক প্রত্যয়নপত্রে উল্লেখ করেন সুপার নুরুল আলম আনছারী ৫-ই আগস্ট ২০২৪ ইং সালের গণঅভ্যুত্থানের পর অনিবার্য করণ বশত গত ২২/০৮/২০২৪ ইং তারিখ হতে অদ্যবধি মাদ্রাসায় অনুপস্থিত রয়েছেন। মাদ্রাসায় অনুপস্থিত থেকেও স্থানীয় প্রভাবশালীদের সহযোগিতায় ৩০ জুন ২০২৫ ইং তারিখে দশ মাসের বেতন উত্তোলন করেন কর্মস্থলে গড়- হাজির সুপার আনসারী। বেতন বিলে স্বাক্ষর করার কথা স্বীকার করে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুসালেহ মোহাম্মদ হাসনাত

বলেন, বিধি মোতাবেক হকদার হলে তিনি বেতন পাবেন কিংবা পাবেন না তবে বিষয়টি নিয়ে আমি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের সাথে কথা বলবো।

এ ব্যাপারে মোড়দহ গাঁড়াবাড়ী দাখিল মাদ্রাসার  সুপারিনটেনডেন্ট নুরুল আলম আনসারীকে একাধিকবার  মোবাইল ফোনে যোগাযোগ করলেও তিনি রিসিভ করেননি।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

যমুনা সেতুতে একদিনে রেকর্ড টোল আদায়: ৪ কোটি টাকার বেশি

সিরাজগঞ্জ প্রতিনিধি: ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের ঢল ও যানবাহনের চাপের কারণে যমুনা সেতুতে একদিনে টোল আদায়ের নতুন রেকর্ড গড়েছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (৫ জুন) সকাল

হরমুজ প্রণালিতে হামলায় ২ ভারতীয় নিহত

নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতিতে ওমান উপসাগরে একটি তেলবাহী ট্যাংকারে ভয়াবহ হামলা হয়েছে। এতে দুই ভারতীয় নিহত হয়েছেন। নিহতরা হলেন- ক্যাপ্টেন আশীষ

তাড়াশে জামায়াত ইসলামীর পক্ষ থেকে পুজা মন্ডপ পরিদর্শন 

লুৎফর রহমান তাড়াশ: সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজার অষ্টমীর দিনে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন ও কুশল বিনিময় করেছেন বাংলাদেশ

ক্ষমতায় গেলে ভারত যদি ঢুকে আমরা হবো খাঁটি মুক্তিযোদ্ধা: জামায়াত নেতা

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে যদি ভারত দেশে ঢুকে পড়ে, তাহলে ১৯৭১ সালের যে ‘মিথ্যা বদনাম’ আছে সেটি চলে যাবে এবং প্রকৃত স্বাধীনতার

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে দুই গোষ্ঠীর সংঘর্ষে ইমামসহ নিহত ২, আহত অর্ধশত

নিজস্ব প্রতিবেদক ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় পূর্ববিরোধের জেরে দুই গোষ্ঠীর সংঘর্ষে মসজিদের ইমামসহ দুইজন নিহত হয়েছেন এবং অন্তত ৫০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ

দর্শনা সীমান্তে গোপালগঞ্জের আ.লীগ নেতা গ্রেফতার

ডেস্ক রিপোর্ট: ভারতে যাওয়ার সময় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম মুনিরকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট