স্কুলছাত্রী ধর্ষণের প্রতিবাদে সিরাজগঞ্জে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ ও মানববন্ধন

জুয়েল রানা: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানাধীন হাটিকুমরুল ইউনিয়নের পাঁচলিয়া বাজার এলাকায় সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রী ধর্ষণের প্রতিবাদে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ধর্ষক ও তার সহযোগীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এই কর্মসূচি পালন করেন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় ব্যবসায়ী ও গ্রামবাসী।
সোমবার (২৮ এপ্রিল) সকাল ১১টা থেকে প্রায় আধা ঘণ্টা পাঁচিলা বদরুল আলম উচ্চ বিদ্যালয়ের নেতৃত্বে মহাসড়ক অবরোধ করে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আলিম, সহকারী শিক্ষক রুহুল আমিন, সারমিন আক্তার, ছাত্র প্রতিনিধি আব্দুর রহমান, বিএনপি নেতা আব্দুল লতিফ, আতিকুল ইসলাম হেলাল, আব্দুল মান্নান তালুকদার, জহুরুল ইসলাম, মনিরুল ইসলাম, শফিকুল ইসলামসহ আরও অনেকে।
বক্তারা বলেন, দ্রুত ধর্ষক ও তার সহযোগীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে, যেন ভবিষ্যতে এমন জঘন্য ঘটনা আর না ঘটে। এ সময় বক্তারা ছাত্রছাত্রীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও নৈতিক শিক্ষার প্রয়োজনীয়তার ওপরও গুরুত্বারোপ করেন।
কর্মসূচির কারণে মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটকে পড়ে, যার ফলে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। পরে সলঙ্গা থানা ও হাটিকুমরুল হাইওয়ে থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রধান শিক্ষক আব্দুল আলিম বলেন, “এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে আমরা শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছি। সবাইকে সজাগ থাকতে হবে।”
গত ১৩ এপ্রিল সকাল ১০টার দিকে কোচিং শেষে বাড়ি ফেরার পথে পাঁচিলা বদরুল আলম হাই স্কুলের পাশে একটি মার্কেটের কক্ষে নিয়ে সপ্তম শ্রেণির ওই ছাত্রীকে চেতনানাশক খাইয়ে ধর্ষণ করে একই বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী আহাদ আলী (১৬) ও তার তিন সহযোগী। ঘটনার পর মেয়েটির বাবা সলঙ্গা থানায় মামলা দায়ের করেন। মেয়েটি বর্তমানে চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে।
ধর্ষক আহাদ আলী সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার আলোকদিয়া গ্রামের সাগর আলীর ছেলে। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছে। সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোখলেছুর রহমান জানান, আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।
Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জে র‌্যাব-১২ অভিযানে তিন নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের সলঙ্গা থানার সাতটিকরী তালতলা বাজার এলাকায় র‌্যাব-১২-এর অভিযানে ১৫৮ বোতল ফেনসিডিলসহ তিন নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ

সিরাজগঞ্জে দ্বিতীয় শ্রেণীর স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে নাডুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর এক স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। ভুক্তভোগী ছাত্রীকে সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে

টাঙ্গাইলে ‘গণমাধ্যমের অপসাংবাদিকতা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা

জহুরুল ইসলাম, স্টাফ রিপার্টার: টাঙ্গাইল সার্কিট হাউজের কনফারেন্স হলে ‘গণমাধ্যমের অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তনিষ্ঠ সংবাদ পরিবেশন’ বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) জেলার

দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। শনিবার (১৩ ডিসেম্বর) মহাপুলিশ পরিদর্শকসহ সংশ্লিষ্টদের কাছে এ সংক্রান্ত আলাদা আলাদা চিঠি পাঠানো হয়।

ইয়েমেন উপকূলে নৌকাডুবিতে ৬৮ অভিবাসীর মৃত্যু, নিখোঁজ ৭৪

অনলাইন ডেস্ক: ইয়েমেন উপকূলে শরণার্থী ও অভিবাসীদের বহনকারী একটি নৌকাডুবিতে অন্তত ৬৮ জন আফ্রিকান অভিবাসীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন ৭৪ জনের বেশি।

ভৈরবকে জেলা ঘোষণার দাবিতে রেলপথ অবরোধ, যাত্রীবাহী ট্রেনে পাথর নিক্ষেপ

নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের ভৈরব উপজেলাকে জেলা ঘোষণার দাবিতে রেলপথ অবরোধ কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা। এ সময় একটি ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে।, সোমবার (২৭ অক্টোবর) সকাল