সেবার ব্রত নিয়ে যাত্রা শুরু: ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে কয়েলগাঁতীতে হাজী সামাজিক উন্নয়ন সংস্থার আত্মপ্রকাশ

লুৎফর রহমান: সিরাজগঞ্জের কয়েলগাঁতী গ্রামে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদানের মধ্য দিয়ে যাত্রা শুরু করলো ‘হাজী সামাজিক উন্নয়ন সংস্থা’। সোমবার (২৫ আগস্ট) সকালে সংস্থাটির অস্থায়ী কার্যালয়ে এক জমকালো আয়োজনের মাধ্যমে এই ফ্রি মেডিকেল ক্যাম্প ও উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়।

আরিফ মরিয়ম চক্ষু ও জেনারেল হাসপাতালের সার্বিক সহযোগিতায় আয়োজিত এই ক্যাম্পে চারজন অভিজ্ঞ মেডিসিন ও চক্ষু বিশেষজ্ঞ সেবা প্রদান করেন। দিনব্যাপী এই ক্যাম্পে প্রায় ১০০ জন রোগীকে বিনামূল্যে প্রাথমিক চক্ষু চিকিৎসা, ছানি রোগী বাছাই, রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা এবং কম্পিউটারের মাধ্যমে চোখ পরীক্ষা করা হয়। চিকিৎসা শেষে রোগীদের মাঝে বিনামূল্যে ঔষধও বিতরণ করা হয়।

এ সময় চিকিৎসা নিতে আসা অসহায় রোগীদের মধ্য থেকে একজন প্রতিবন্ধী ব্যক্তিকে হুইলচেয়ার, একজন ডায়াবেটিস রোগীকে ডায়াবেটিস পরীক্ষার মেশিন এবং একজন অ্যাজমা রোগীকে একটি নেবুলাইজার মেশিন প্রদান করে সংস্থাটি।

এর আগে বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির শিয়ালকোল ইউনিয়ন শাখার সভাপতি আমিনুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পের উদ্বোধন করেন সিরাজগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান খান।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানান সংস্থার সভাপতি আব্দুল হাই তালুকদার ও সাধারণ সম্পাদক আরিফুর ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৪নং শিয়ালকোল ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. নাজমুল হক। এসময় গ্রামের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আরিফ মরিয়ম চক্ষু ও জেনারেল হাসপাতাল এর আগেও বিভিন্ন সময়ে এ ধরনের निःস্বার্থ সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

এই সরকারের বিরুদ্ধে যেন আন্দোলন না করতে হয় :নিলোফার চৌধুরী মনি

ডেস্ক রিপোর্ট: বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ প্রজন্ম দলের প্রধান সমন্বয়ক নিলোফার চৌধুরী মনি ঈদ উপলক্ষে একটি টক শোতে অংশ নিয়ে ব্যক্তিগত

সিরাজগঞ্জ-৫ আসনে মনোনয়ন জমা দিলেন ৭ প্রার্থী 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৭ জন প্রার্থী। সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৫টা পর্যন্ত মনোনয়ন পত্র

দুর্নীতির অভিযোগে বাহারছড়া ইউপি চেয়ারম্যানের অপসারণ দাবিতে মানববন্ধন

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: নানা দুর্নীতি-অনিয়মের অভিযোগে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের অপসারণ দাবিতে মানববন্ধন করেছে সর্বস্তরের এলাকাবাসী। বুধবার (২৯ জানুয়ারী)

ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপির তৃতীয় দফা বৈঠক আজ

নিজস্ব প্রতিবেদক: জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) তৃতীয় দফা বৈঠক মঙ্গলবার (২২ এপ্রিল) অনুষ্ঠিত হবে। বেলা ১১টায় জাতীয় সংসদের এলডি হলের সম্মেলন কক্ষে

দারিদ্র্য-প্রলোভনে কিডনি বিক্রি: ভারতীয় সিন্ডিকেটে বিপন্ন জীবন

নিজস্ব প্রতিবেদক: জয়পুরহাটের কালাই উপজেলার বাইগুনি গ্রামে বসে থাকা ৪৫ বছর বয়সি সাফিরুদ্দিন এখনো পেটের ব্যথায় কাতরান। এক সময় ভেবেছিলেন কিডনি বিক্রি করে পরিবারের দারিদ্র্য

ছাত্রদল সভাপতিকে পেটালেন ছাত্রদলের আরেক নেতা

নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ইউনিয়ন ছাত্রদলের সভাপতিকে মারধরের ঘটনায় সংগঠনটির এক নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।গতকাল বুধবার সকালে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল হাসান রাসেল