সুন্দরগঞ্জে আমগাছে ঝুলন্ত মরদেহ, তদন্তে পুলিশ

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জে আমগাছ থেকে রহমত আলী (৫৫) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৬ জুলাই) দুপুর সোয়া ২টার দিকে উপজেলার শ্রীপুর ইউনিয়নের দক্ষিণ শ্রীপুর কেল্লাবাড়ি গ্রামে সরাই নদীর পাড়ে সুইচগেট সংলগ্ন একটি আমগাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রহমত আলী ওই গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, এক পথচারী আমগাছে ঝুলন্ত অবস্থায় রহমত আলীকে দেখতে পান। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে মরদেহটি নামিয়ে আনেন এবং উদ্ধার করার চেষ্টা করেন। তবে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান।

পরে খবর পেয়ে সুন্দরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং পরবর্তী আইনগত প্রক্রিয়া শুরু করে।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।’

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

দুবলার চরে ডাকাতিকালে ৩ ভারতীয় জলদস্যু আটক

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি: বঙ্গোপসাগরের দুবলার চরের জেলে পল্লিতে হামলা ও জেলেদের জিম্মি করার সময় তিন ভারতীয় জলদস্যুকে গণধোলাই দিয়েছে জেলেরা। পরে ওই তিন দস্যুকে অস্ত্র

রায়গঞ্জে জাতীয় কন্যা শিশু দিবস পালিত 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে গুড নেইবারস বাংলাদেশ সিরাজগঞ্জ সিডিপির আয়োজনে জাতীয় কণ্যা দিবস নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। মঙ্গলবার সকালে সিডিপি ঘুড়কা কার্যালয়ে

ভূমিকম্পে হতাহতের ঘটনায় জামায়াত আমিরের শোক

নিজস্ব প্রতিবেদক: দেশে ভূমিকম্পের ঘটনায় এখন পর্যন্ত ছয়জন নিহতের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে তিনজন রাজধানীর বংশালে ভবনের রেলিং ধসে নিহত হয়েছেন। নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক শিশু

প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামীমার ২ বছরের কারাদণ্ড

অনলাইন ডেস্ক: প্রতারণার দায়ে ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেল এবং তার স্ত্রী ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনকে দুই বছর করে বিনাশ্রম কারাদণ্ড

পলাতক আ. লীগ নেতা ওবায়দুল কাদেরের অবস্থা সংকটাপন্ন, রাখা হয়েছে ভেন্টিলেশনে

নিজস্ব প্রতিবেদক: জুলাই অভ্যুত্থানের পর পালিয়ে ভারতের পশ্চিমবঙ্গে আশ্রয় নেওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা সংকটাপন্ন। জানা গেছে, গুরুতর অসুস্থ কাদেরকে

হজযাত্রীদের জন্য ‘প্যাকেজ প্রেফারেন্স ফেজ’ চালু করেছে সৌদি আরব

অনলাইন ডেস্ক: চলতি বছরের হজ মৌসুম উপলক্ষে নুসুক হজ প্ল্যাটফর্মে ‘প্যাকেজ প্রেফারেন্স ফেজ’ চালু করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। এই ধাপটি মূলত ডাইরেক্ট