সুদানে নিহত ৬ শান্তিরক্ষীর লাশ দেশে পৌঁছেছে

নিজস্ব প্রতিবেদক: সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে সন্ত্রাসী ড্রোন হামলায় শহীদ বাংলাদেশ সেনাবাহিনীর ৬ শান্তিরক্ষীর লাশ দেশে আনা হয়েছে। শনিবার বেলা সোয়া ১১টার দিকে লাশবাহী বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছায়।

এর আগে বুধবার (১৭ ডিসেম্বর) সেনাবাহিনী বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গত ১৩ ডিসেম্বর সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সংঘটিত বর্বরোচিত সন্ত্রাসী ড্রোন হামলার ঘটনায় প্রাথমিকভাবে আটজন বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষী আহত হন। পরবর্তীতে প্রাপ্ত হালনাগাদ তথ্যে আরো একজন শান্তিরক্ষী আহত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ায় মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ৯ জনে।

আহত সব শান্তিরক্ষীর সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা হয়েছে। বর্তমানে সবাই শঙ্কামুক্ত। তাদের মধ্যে একজন ইতিমধ্যে চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

গত ১৩ ডিসেম্বর সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের আওতাধীন কাদুগলি লজিস্টিকস বেইসে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী কর্তৃক পরিচালিত সন্ত্রাসী ড্রোন হামলায় দায়িত্ব পালনরত ছয়জন বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষী শাহাদাতবরণ করেন এবং মোট ৯ জন আহত হন।

শহীদ শান্তিরক্ষী সদস্যরা হলেন—কর্পোরাল মো. মাসুদ রানা, এএসসি (নাটোর); সৈনিক মো. মমিনুল ইসলাম, বীর (কুড়িগ্রাম); সৈনিক শামীম রেজা, বীর (রাজবাড়ী); সৈনিক শান্ত মণ্ডল, বীর (কুড়িগ্রাম); মেস ওয়েটার মোহাম্মদ জাহাঙ্গীর আলম (কিশোরগঞ্জ); লন্ড্রি কর্মচারী মো. সবুজ মিয়া (গাইবান্ধা)।

আহত আটজন হলেন- লেফটেন্যান্ট কর্নেল খোন্দকার খালেকুজ্জামান, পিএসসি, অর্ডন্যান্স (কুষ্টিয়া); সার্জেন্ট মো. মোস্তাকিম হোসেন, বীর (দিনাজপুর); কর্পোরাল আফরোজা পারভিন ইতি, সিগন্যালস (ঢাকা); ল্যান্স কর্পোরাল মহিবুল ইসলাম, ইএমই (বরগুনা); সৈনিক মো. মেজবাউল কবির, বীর (কুড়িগ্রাম); সৈনিক মোসা. উম্মে হানি আক্তার, ইঞ্জিনিয়ার (রংপুর); সৈনিক চুমকি আক্তার, অর্ডন্যান্স (মানিকগঞ্জ); সৈনিক মো. মানাজির আহসান, বীর (নোয়াখালী)। পরে আরো একজন আহতের তথ্য পাওয়ায় আহতের সংখ্যা বেড়ে ৯ জন হয়েছে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

মালয়েশিয়ায় জাল পাসপোর্ট তৈরির গোপন কারখানা সনাক্ত, গ্রেপ্তার ২ বাংলাদেশি

আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে জাল পাসপোর্ট তৈরির একটি গোপন কারখানায় অভিযান চালিয়ে দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। অভিযানে শত শত জাল পাসপোর্ট,

চূড়ান্ত তালিকা প্রকাশ, দেশে মোট ভোটার ১২ কোটি ৩৭ লাখ

নিজস্ব প্রতিবেদক: গত বছরের হালনাগাদে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। দেশে বর্তমানে মোট ভোটার ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। এর

ডেভিল হান্ট ফেজ ২: একদিনে সারাদেশে গ্রেপ্তার আরও ৮২৩

নিজস্ব প্রতিবেদক: অবৈধ অস্ত্র উদ্ধার, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ফ্যাসিস্টদের দমনে গত শনিবার সন্ধ্যা থেকে দেশজুড়ে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ নামে বিশেষ অভিযান শুরু করেছে যৌথ

হাসপাতালে হামলা-ভাঙচুর, আহত ১১

নিজস্ব প্রতিবেদক: মগবাজারে বেসরকারি ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালে হামলা চালিয়েছে বহিরাগত সন্ত্রাসীরা। এতে ১১ জন কর্মচারী গুরুতর আহত হয়েছেন। বুধবার (২৯ জানুয়ারি) রাতে

ভারত থেকে বসে ফ্যাসিস্ট শেখ হাসিনা ষড়যন্ত্র চালাচ্ছেন: সালাম পিন্টু 

টাঙ্গাইল প্রতিনিধি: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী এডভোকেট আব্দুস সালাম পিন্টু বলেছেন, স্বৈরাচারী শেখ হাসিনা পালিয়ে গেলেও দেশে-বিদেশে চক্রান্ত ও ষড়যন্ত্র

গভীর রাতে বিধবার ঘরে কৃষকদল নেতা, পদ থেকে বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক: নোয়াখালীর হাতিয়ায় কৃষকদল নেতা আনোয়ার হোসেন এক বিধবা নারীর ঘরে আপত্তিকর অবস্থায় ধরা পড়ার অভিযোগে পদ থেকে বহিষ্কৃত হয়েছেন। তবে অভিযুক্ত নেতা ওই