সীমান্তে বিজিবির ধাওয়া, হরিরামপুর বিলে যুবকের মৃত্যু

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলার বাজিতপুর সীমান্তসংলগ্ন হরিরামপুর বিলে বিজিবির ধাওয়া খেয়ে পানিতে ঝাঁপ দেওয়া এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম বাবু শেখ ওরফে মিঠু (৪০)। তিনি মেহেরপুর শহরের পুরোনো পোস্ট অফিসপাড়ার বাসিন্দা এবং শুকুর আলীর ছেলে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল ১১টার দিকে স্থানীয়দের সহায়তায় বিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (৬ আগস্ট) সন্ধ্যায় ভারতের সীমান্ত অভিমুখে চার যুবক যাওয়ার চেষ্টা করলে ঝাঝা বিজিবি ক্যাম্পের একটি টহল দল তাদের ধাওয়া করে। এ সময় চারজনই হরিরামপুর বিলে ঝাঁপ দেন। তাদের মধ্যে তিনজন সাঁতরে উঠতে পারলেও বাবু শেখ নিখোঁজ হন।

পরদিন সকালে পরিবারের সদস্যরা তাকে খুঁজতে হরিরামপুরে যান। এ সময় বিলের পাহারাদাররা পানিতে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

নিহতের পরিবার জানায়, বাবু শেখ একজন মাদকসেবী ছিলেন। পুলিশের প্রাথমিক ধারণা, তিনি মাদক সংগ্রহের উদ্দেশে সীমান্ত এলাকায় গিয়েছিলেন। তবে বিজিবির পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান বলেন, “ঘটনাটি সীমান্ত এলাকায় ঘটায় আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যাই। স্থানীয়দের সহায়তায় পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।”

ঘটনাটি স্থানীয়দের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে। সীমান্ত এলাকায় মাদক কারবার ও বিজিবির ধাওয়া-পালানোর ঘটনায় এমন মৃত্যু আগেও ঘটেছে বলে দাবি করেছেন স্থানীয়রা।

মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেজবাহ উদ্দিন বলেন, “লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। স্থানীয়দের কাছ থেকে বিজিবির ধাওয়ার বিষয়টি জানা গেছে। মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং গোয়েন্দা সংস্থাও বিষয়টি খতিয়ে দেখছে।”

 

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

জামায়াত ৭১ সালের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল না: আমির হামজা

নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়া-৩ (সদর) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা বিজয় দিবসের সকালে কুষ্টিয়ায় আয়োজিত বিজয় র‍্যালিতে বলেছেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী ১৯৭১

বহুলী ইউনিয়ন সদর আসনে অন্তর্ভুক্তি হওয়ায় মিষ্টি বিতরণ

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ সদর আসনের সাথে বহুলী ইউনিয়ন পুনঃসংযুক্ত হওয়ায় এলাকাবাসীর মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। দীর্ঘদিনের আন্দোলন, মানববন্ধন, স্মারকলিপি প্রদানের পর বহুলীর মানুষ

মেক্সিকোর উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রদূত মুশফিকুল ফজলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক: মেক্সিকোর উপ-পররাষ্ট্রমন্ত্রী মারিয়া তেরেসা মার্কাদো পেরেজের সঙ্গে বৈঠক করেছেন দেশ‌টি‌তে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। স্থানীয় সময় শুক্রবার মেক্সিকোর পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেশ‌টির

জামায়াত প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

জুয়েল রানা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া–সলঙ্গা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম

গণঅভ্যুত্থান পরবর্তী নিরাপত্তা সংকটে ৬২৬ জন আশ্রয় নেন সেনানিবাসে: আইএসপিআর প্রকাশ করল নামের তালিকা

আইএসপিআর জানায়, আইন-শৃঙ্খলার অবনতির মধ্যে মানবিক বিবেচনায় আশ্রয় দেওয়া হয় বিচারক, পুলিশ, রাজনৈতিক নেতা ও সাধারণ নাগরিকসহ বিভিন্ন পেশার মানুষকে। নিজস্ব প্রতিবেদক: গত ৫ আগস্ট

ইরানে গুপ্তচর সন্দেহে পাঁচশত ব্যক্তি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক শত্রুপক্ষকে তথ্য সরবরাহের অভিযোগে ইরানে প্রায় পাঁচশত ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। দেশটির পুলিশ প্রধান আহমদরেজা রাডান সোমবার এই তথ্য জানান। তার বরাত দিয়ে