সীমান্তে বিএসএফ-বিজিবি তুমুল উত্তেজনা, ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে আমগাছের ডাল কাটাকে কেন্দ্র করে বাংলাদেশ ও ভারতের নাগরিকদের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) শূন্যরেখায় উভয় দেশের নাগরিকদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন বাংলাদেশি আহত হয়েছেন, তবে তাদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।

সীমান্তে বিএসএফ-বিজিবি তুমুল উত্তেজনা, ককটেল বিস্ফোরণ

স্থানীয়দের মতে, শনিবার সকালে ভারতের কয়েকজন নাগরিক শূন্যরেখা অতিক্রম করে বাংলাদেশের অংশে ঢুকে আমগাছের ডাল কাটতে শুরু করে। এ সময় বাংলাদেশের স্থানীয় বাসিন্দারা বাধা দিলে উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে দুই দেশের নাগরিকরা সংঘবদ্ধ হয়ে শূন্যরেখার কাছে অবস্থান নেয়।

পরিস্থিতি আরও উত্তপ্ত হলে কয়েক দফায় ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় ভারতীয় নাগরিকদের ছোড়া পাথরের আঘাতে কয়েকজন বাংলাদেশি আহত হন।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

রাস্তা থেকে ৭ হাজার এনআইডি কার্ড উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়া উপজেলায় রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রায় ৭ হাজার জাতীয় পরিচয় উদ্ধার করেছে প্রশাসন। শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকাল ৫টার দিকে পৌরসভার ৩নং

অপপ্রচারের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের তীব্র নিন্দা

সিরাজগঞ্জ প্রতিনিধি: জননেতা ইকবাল হাসান মাহমুদ টুকু ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি বেগম রুমানা মাহমুদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ

সরকার ও নির্বাচন কমিশন একসঙ্গে গণভোটের প্রচারণা চালাবে: সিইসি

নিজস্ব প্রতিবেদক: আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে ঢাকায় ‘মক ভোটিং’ আয়োজন করেছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটিং পরিদর্শনে গিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)

দেওয়ানগঞ্জে ড্রাম ব্রিজ ভেঙে চার শিশু নিহত, নিখোঁজ দুই

নিজস্ব প্রতিবেদক জামালপুরের দেওয়ানগঞ্জে একটি ড্রাম ব্রিজ ভেঙে পড়ে ব্রহ্মপুত্র নদে নিমজ্জিত হয়ে চার শিশু নিহত হয়েছে। এ ঘটনায় এখনো দুই শিশু নিখোঁজ রয়েছে। শনিবার

ভোট থেকে সরে দাঁড়ালেন ৩০৫ জন, প্রতীক নিয়ে প্রার্থীরা মাঠে নামছে আজ

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮টি আসনে চূড়ান্ত লড়াইয়ে থাকছেন ১ হাজার ৯৬৭ জন প্রার্থী। মঙ্গলবার (২০ জানুয়ারি) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে ৩০৫ জন

মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে রড-সিমেন্টের বাজার অস্থির

নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাব পড়তে শুরু করেছে দেশের নির্মাণসামগ্রীর বাজারে। বৈশ্বিক বাজারে কাঁচামালের দাম বৃদ্ধি, দেশে ডিজেল ও গ্যাস সংকট—এই তিন ধরনের চাপের