সিরাজগঞ্জ-৫ আসনে বিএনপি প্রার্থী আলিম খানের পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসন থেকে বিএনপি মনোনীত এমপি প্রার্থী দলের রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীমের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন স্থানিয় নেতৃবৃন্দ।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহানের কাছ থেকে প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী জামাল উদ্দিন ভূঁইয়া। এসময় তার সঙ্গে ছিলেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম গোলাম, সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য গোলাম আজম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব বনি আমিন, সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ আব্দুর মান্নান সরকার উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র সংগ্রহকালে নেতৃবৃন্দ লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার আহ্বান জানান। অন্যদিকে, সকল প্রার্থী ও দলীয় নেতাকর্মীদের নির্বাচনী আচরণবিধি মেনে চলার অনুরোধ জানান সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহান।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

এনায়েতপুরে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা চেষ্টা

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের এনায়েতপুর থানা যুবদলের যুগ্মআহ্বায়ক,সাবেক থানা যুবদলের সহ-প্রচার সম্পাদক হাসিবুর রহমান ফরিদকে (৩৬) ধরালো অস্ত্র দিয়ে কুপিয়েছে দুর্বৃত্তরা। রোববার সন্ধ্যা ৭

ভারতে যাওয়ার সময় ইমিগ্রেশনে আ.লীগ নেতা গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট: ভারতে যাওয়ার সময় বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ রেজাউল কবিরকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ জুন) বিকেলে বেনাপোল

লালমনিরহাট-১ আসনে প্রচার ঘিরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১৫

নিজস্ব প্রতিবেদক: লালমনিরহাট-১ (হাতিবান্ধা ও পাটগ্রাম) আসনে নির্বাচনী প্রচার-প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত

উত্তরায় বিমান বিধ্বস্ত হয়ে নিহত ১৯

অনলাইন ডেস্ক: রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ১৯ জন নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত

আ. লীগ এর নেতারা ভারতে, ইউরোপে পালিয়ে সুখে আছে, কষ্টে আছে তারা যাদের মনে বঙ্গবন্ধু ছিল

ডেস্ক রিপোর্ট: সাম্প্রতিক সময়ের জনপ্রিয় সাংবাদিক খালেদ মুহিউদ্দিন এআওয়ামী লীগ ও সরকারের সমালোচনা করতে গিয়ে মন্তব্য করেন। তিনি বলেন, “আওয়ামী লীগের কথা না বললে আমার

রাষ্ট্রপতির তিন কারণে ভাষণ বর্জন: জামায়াত আমির শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতির ভাষণ বর্জনের সিদ্ধান্তের পেছনে তিনটি কারণ রয়েছে বলে জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (১২ মার্চ)