সিরাজগঞ্জ শহরের ৭নং ওয়ার্ড বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ

স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জ শহরের ৭নং ওয়ার্ড বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ঘটনাটি গতরাত সাড়ে ১২টার দিকে ওই এলাকার আ’লীগের অগ্নিসন্ত্রাসীরা ঘটিয়েছে বলে জানিয়েছেন ৭নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আবু হানিফ বাবু। সিরাজগঞ্জ সদর থানা পুলিশ,

বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু’র নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এদিকে রানীনগর ৭নং ওয়ার্ড বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় আজ সোমবার (১০ ফেব্রুয়ারী) বিকেলে স্থানীয় ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাইদুর রহমান বাচ্চু। এসময় তিনি তার বক্তব্যে আ’লীগের অগ্নিসন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের জন্য পুলিশের প্রতি আহ্বান জানান।

এসময় জেলা বিএনপির সহসভাপতি জাহাঙ্গীর হোসেন ভুইয়া সেলিম, যুগ্নসাধারণ সম্পাদক মুন্সী জাহেদ আলম,তথ্য ও গবেষণা বিষয়ক সহসম্পাদক ও মিডিয়া সেলের সদস্য সচিব এম দুলাল উদ্দিন আহমেদ ও সদর উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক শাহারিয়ার হোসাইন সবুজসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

এক সপ্তাহে তিন ভূমিকম্প আফগানিস্তানে বাড়ছে লাশের মিছিল

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের দূরবর্তী দক্ষিণ-পূর্বাঞ্চলে বৃহস্পতিবার রাতে ৫.৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। গত ছয় দিনে এটি তৃতীয় ভূমিকম্প। এরই মধ্যে প্রথম ভূমিকম্পে মৃতের সংখ্যা ক্রমেই

জামায়াতে যোগ দিলেন বিএনপির সাবেক এমপির ভাইসহ ৩৫০ জন

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরের রামগঞ্জে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল থেকে অন্তত ৩৫০ জন নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। যোগদানকারীদের মধ্যে রয়েছেন বিএনপির সাবেক সংসদ সদস্য প্রয়াত নাজিম

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট

টাঙ্গাইল প্রতিনিধি: ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক দিয়ে যানবাহনের চাপ বেড়েছে। অতিরিক্ত যানবাহনের চাপে থেমে থেমে যানবাহন চলছে। অতিরিক্ত গাড়ির চাপে অন্তত ১৮ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি

টানাপড়েন ও বয়কটের আহ্বান সত্ত্বেও ভারতের পণ্য আমদানি কমেনি বাংলাদেশে

নিজস্ব প্রতিবেদক: পণ্য বয়কটের আহ্বান, পাল্টাপাল্টি বাণিজ্য নিষেধাজ্ঞা ও বেশকিছু পদক্ষেপের কারণে ভারতের সঙ্গে বাংলাদেশের টানাপড়েন চলছে। বৈরী এ সম্পর্কে চাপে পড়েছে দ্বিপক্ষীয় বাণিজ্য ও

সিরাজগঞ্জে ২৯০ পিস বুপ্রেনরফিনসহ একজন আটক

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ঢাকা-বগুড়া মহাসড়ক থেকে ইনজেকশন উদ্ধার সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান পরিচালনায় ২৯০ পিস বুপ্রেনরফিনযুক্ত কুপেনজেশিক ইনজেকশনসহ একজনকে আটক করা

ভাঙ্গা থানায় ভাঙচুর: নিক্সন চৌধুরীকে প্রধান আসামি করে মামলা

নিজস্ব প্রতিবেদক: ফরিদপুরের ভাঙ্গা থানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় সাবেক সংসদ সদস্য ও যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য মুজিবুর রহমান ওরফে নিক্সন চৌধুরীকে প্রধান আসামি করে মামলা

বিজ্ঞাপনঃ

আরো খবর দেখুন