সিরাজগঞ্জ যুবদল নেতার বিরুদ্ধে লুটের অভিযোগ 

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের চৌহালী উপজেলা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মান্না সিকদারের বিরুদ্ধে যমুনা নদীর বাল্কহেডে হামলা চালিয়ে ভাঙচুর ও দুই লাখ টাকা লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীরা কোথাও অভিযোগ দিলে প্রাণে মেরে ফেলা হবে বলেও হুমকি দিয়েছেন তিনি।

গত বৃহস্পতিবার রাত ২টার দিকে চৌহালী উপজেলার পার্শ্ববর্তী টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের যমুনা নদীর বালুবাহী একটি বাল্কহেডে এই হামলা ও লুটের ঘটনা ঘটে।’

বুধবার (৫ মার্চ) সকালে ক্ষতিগ্রস্ত বাল্কহেডের মালিক সিরাজ সরকার এমন অভিযোগ তুলে বলেন, ওই রাতে চৌহালী উপজেলা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মান্না সিকদারের নেতৃত্বে ১৫-১৬ জন আমার বাল্কহেডে এসে অতর্কিত হামলা চালায়। এ সময় তারা ৩-৪ টা মেশিন ভাঙচুর করে নগদ দুই লাখ নগদ টাকা ও শ্রমিকদের কাছে থাকা তিনটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন লুট করে নেয়। শুধু তাই না, বাল্কহেডের মেশিনে থাকা প্রায় ৯০ লিটার তেল নদীতে ফেলে ও প্রাণনাশের হুমকি দিয়ে দলবল নিয়ে চলে যায়।

বাল্কহেডের শ্রমিক রিপন সেখ বলেন, ওই রাতে মান্না সিকদার দলবল নিয়ে আমাদের উপর অতর্কিত হামলা করে। বাল্কহেডের মেশিন ভাঙচুর ও দুই লাখ টাকা লুট করে নেয় তারা। পরে বাল্কহেডে থাকা হিসাবের খাতা ছিঁড়ে হুমকি দিয়ে চলে গেছে তারা।

এদিকে হামলা ও লুটের কথা অস্বীকার করে চৌহালী উপজেলা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মান্না সিকদার বলেন, আমার বিরুদ্ধে তারা এটা মিথ্যা অভিযোগ। আমি যে এটা করেছি, তার কোন প্রমাণ নেই।

চৌহালী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ গাজী মিজানুর রহমান বলেন, যমুনা নদীর নাগরপুরের বাল্কহেডে এমন ঘটনা ঘটেছিল। বিষয়টি হামলা ও লুট সংক্রান্ত হওয়ায় সংশ্লিষ্ট থানায় খোঁজ নিতে হবে।

টাঙ্গাইল নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)’ রফিকুল ইসলাম বলেন, গভীর রাতে বাল্কহেডে হামলার ঘটনা শুনেছিলাম। তবে এখন পর্যন্ত কেউ কোন অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে অবশ্যই সেটার আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

এনায়েতপুরে জিয়া সাইবার ফোর্সের কমিটি গঠন, ইসমাইল হোসেন সভাপতি, সাধারণ সম্পাদক বায়েজিদ

ইসমাইল হোসেন, Zia Cyber Force-ZCF, জিয়া সাইবার ফোর্স এনায়েতপুর থানার ০৯নং খুকনী ইউনিয়ন শাখার কমিটি অনুমোদন করেছেন শাহজাদপুর উপজেলা কমিটি। এনায়েতপুর আরকান্দি গ্রামের কৃতি সন্তান

সিরাজগঞ্জে নতুন কমিটির দাবীতে ২৪ঘন্টার আল্টিমেটাম

নজরুল ইসলাম: সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দেওয়া কমিটিতে স্থান না দেওয়ার অভিযোগ তুলে তা বাতিলের দাবিতে মহাসড়ক অবরোধ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। পরে চলাচল ও ভোগান্তীরোধে

নির্বাচনে পিআর পদ্ধতির দাবির পেছনে উদ্দেশ্য আছে: সালাহউদ্দিন

নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশের বাস্তবতায় পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে নির্বাচন বাস্তবসম্মত নয়। যারা এ পদ্ধতির পক্ষে সওয়াল করছেন, তারা

মে মাসের প্রথম ৭ দিনে রেমিট্যান্স প্রবাহ ২২.৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে

ঠিকানা টিভি ডট প্রেস: বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুসারে গত বছরের একই সময়ে দেশে ৬০১ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। দেশের রেমিট্যান্স প্রবাহ গত বছরের

সিরাজগঞ্জ বিসিক শিল্পপার্কে অনিয়মের অভিযোগ, অসম্পূর্ণ প্লটে শিল্প স্থাপনে স্থবিরতা

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ বিসিক শিল্পপার্কে উন্নয়ন কার্যক্রমে অনিয়ম ও দুর্বল বাস্তবায়নের অভিযোগ উঠেছে। মাটি ভরাট, রাস্তা, ড্রেন, বিদ্যুৎ ও গ্যাস সংযোগসহ মৌলিক অবকাঠামোর কাজ অসম্পূর্ণ থাকা

সাবেক যুবলীগ নেতা সম্রাটের ২০ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক: অবৈধ সম্পদের অর্জনের মামলায় যুবলীগ নেতা ইসমাইল চৌধুরী সম্রাটকে পৃথক দুই ধারায় ২০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) ঢাকার বিশেষ জজ