সিরাজগঞ্জ মনসুর আলী মেডিকেল কলেজের চিকিৎসক ও শিক্ষার্থীদের ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক, সাধারণ শিক্ষার্থী ও ইন্টার্নরা তাদের ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ মিছিল করেছেন। বুধবার  (১৯ ফেব্রুয়ারি) সকালে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের একাডেমিক ভবনের সামনে হাসপাতালের চিকিৎসক, সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীরা শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ও সহকারী পরিচালককে একটি স্মারকলিপি প্রদান করেন।

তাদের দাবি এমবিবিএস ও বিডিএস ব্যতীত অন্য কেউ ডাক্তার হিসেবে কাজ করতে পারবে না এবং চিকিৎসা ব্যবস্থায় সংস্কারের দরকার। এমবিবিএস অথবা বিডিএস ব্যতীত কেউ ডাক্তার লিখতে পারবে না। বিএমডিসির সংশ্লিষ্ট আইনের বিরুদ্ধে করা রিট বাতিল করতে হবে।

উন্নত বিশ্বের চিকিৎসা ব্যবস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ ওটিসি ড্রাগ লিস্ট আপডেট করতে হবে। আলাদাভাবে চিকিৎসক সংকটে দ্রুত ১০ হাজার ডাক্তার নিয়োগ দিতে হবে। স্বাস্থ্য কমিশন গঠন করে পূর্বের মতো সপ্তম গ্রেডে নিয়োগ দিতে হবে। ডাক্তারদের বিসিএসের বয়সসীমা ৩৪ করতে হবে।

সকল মেডিকেল এসিস্ট্যান্ট ট্রেনী স্কুল (ম্যাটস) ও মানহীন সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ সমূহ বন্ধ করতে হবে। চিকিৎসক সুরক্ষা আইন বাস্তবায়ন করতে হবে।

উক্ত বিক্ষোভ মিছিলে ডাক্তারদের পক্ষ থেকে বক্তব্য রাখেন শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের ১ম বর্ষের শিক্ষার্থী ডা: মো: আবদুল্লাহ আল লিখন, ৫ম বর্ষের শিক্ষার্থী ডা: ইফাজ আল শাওন, শিক্ষার্থীদের ভিতর থেকে বক্তব্য রাখেন ৭ম বর্ষের শিক্ষার্থী আল আরাফাত, ৮ম বর্ষের শিক্ষার্থী মো: মাসুম, মো: জাহিল, ৯ম বর্ষের শিক্ষার্থী মো: কাওছার প্রমূখ।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

নতুন বাংলাদেশ দিবস ৫ আগস্টেই হওয়া উচিত: জামায়াত আমির

অনলাইন ডেস্ক: ৫ আগস্টকেই নতুন বাঙলাদেশ দিবস ঘোষণা করা উচিত বলে মন্তব্য করেছেন জামায়াত আমির শফিকুর রহমান। আজ শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক

যুক্তরাষ্ট্রে শাটডাউন শুরু, ছাঁটাইয়ের ঝুঁকিতে লাখো কর্মী

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের কংগ্রেসে ব্যয় বিল পাস না হওয়ায় সরকারি কার্যক্রমে শাটডাউন শুরু হয়েছে। অর্থ্যাৎ, বেশ কিছু সরকারি দপ্তরের সেবাদান বন্ধ হয়ে গেছে। এসব দপ্তরের

রোববার থেকে সুপ্রিম কোর্টে প্রবেশকালে পরিচয়পত্র সঙ্গে আনার নির্দেশনা   

নিজস্ব প্রতিবেদক: নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে সুপ্রিম কোর্টে প্রবেশকালে আইনজীবী, বিচারপ্রার্থীসহ কর্মকর্তা-কর্মচারীদের পরিচয়পত্র সঙ্গে রাখতে অনুরোধ করা হয়েছে। শনিবার সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুহাম্মদ হাবিবুর

ভারতে লখনৌ বিশ্ববিদ্যালয়ে মসজিদ সিলগালা, শিক্ষার্থীদের বিক্ষোভ

অনলাইন ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশের লখনৌ বিশ্ববিদ্যালয়ে প্রশাসন ঐতিহাসিক লাল বড়দারি ভবনটি সিলগালা করে দেওয়ার পর সেখানে অবস্থান নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের মুসলিম শিক্ষার্থীরা। এই ভবনের ভেতরেই বিশ্ববিদ্যালয়ের একমাত্র

আফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ৮১২, আহত ২৮০০

নিজস্ব প্রতিবেদক: আফগানিস্তানে উত্তর-পূর্বাঞ্চলের কুনার প্রদেশে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা ৮১২ জনে পৌঁছেছে। আহত হয়েছেন আরও ২ হাজার ৮০০ মানুষ। সোমবার আফগানিস্তানের সরকারের

মধ্যপ্রাচ্যে ঢুকলো মার্কিন রণতরী, ইরান ও হিজবুল্লাহর পাল্টা যুদ্ধের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন এবং তার সহায়ক যুদ্ধজাহাজগুলো মধ্যপ্রাচ্যের জলসীমায় পৌঁছেছে। সোমবার (২৬ জানুয়ারি) মার্কিন সেন্ট্রাল