সিরাজগঞ্জ বেলকুচিতে জামায়াতের সিরাত মাহফিল অনুষ্ঠিত

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত এক সিরাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে বেলকুচি সদর ইউনিয়নের নতুন পরিষদ কমপ্লেক্স চত্বরে এ মাহফিলের আয়োজন করা হয়।

কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, সিরাজগঞ্জ জেলা নায়েবে আমীর এবং সিরাজগঞ্জ-৫ আসনের এমপি পদপ্রার্থী অধ্যক্ষ আলী আলম প্রধান অতিথির বক্তব্যে বলেন, স্বাধীনতার পর থেকে দেশ পরিচালনায় কোনো রাজনৈতিক দল জনগণের ভাগ্য পরিবর্তন করতে পারেনি। বরং ক্ষমতায় এসে দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে নিজেদের স্বার্থই পূরণ করেছে। তিনি বলেন, দেশের প্রকৃত পরিবর্তনের জন্য দরকার আল্লাহর আইন ও সৎ লোকের শাসন। জামায়াত ইসলামী দীর্ঘদিন ধরে জুলুম-নির্যাতনের শিকার হলেও দেশের কল্যাণে কাজ করে যাচ্ছে। তাঁর মতে, সুখী-সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়তে রাসুল (সা.)-এর আদর্শ অনুসরণের বিকল্প নেই।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেলকুচি সদর ইউনিয়ন সভাপতি মাওলানা আইয়ূব আলী। বিশেষ অতিথি ছিলেন বেলকুচি উপজেলা আমীর আরিফুল ইসলাম সোহেল। এছাড়া বক্তব্য রাখেন উপজেলা নায়েবে আমীর অধ্যাপক নূর-উর-নবী সরকার ও উপাধ্যক্ষ মাওলানা আবুল হাশেম সরকার, উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা মাহবুবুর রশিদ শামীম, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আহসান হাবীব, জামায়াত নেতা হারুনার রশিদ, মোনায়েম হোসেন ও আব্দুল হামিদ।

মাহফিলে বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে কুরআন ও সুন্নাহ ভিত্তিক ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানান এবং সিরাজগঞ্জ-৫ আসনে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ আলী আলমের পক্ষে ব্যাপক জনমত গঠনের ওপর গুরুত্ব আরোপ করেন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

একযোগে গণঅধিকার পরিষদের ৩৬ নেতার পদত্যাগ

ডেস্ক রিপোর্ট: নাটোরের লালপুর উপজেলা গণঅধিকার পরিষদের নবগঠিত কমিটির ৩৬ নেতাকর্মী একযোগে পদত্যাগ করেছেন। এ ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন মহলে তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে। রোববার

সিরাজগঞ্জ শাহজাদপুরে সড়ক ও জনপথের ক্যানেল থেকে মাটি কাটার অভিযো

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় সড়ক ও জনপথ বিভাগের আওতাধীন ক্যানেল থেকে রাতের বেলা মাটি কেটে ইটভাটায় সরবরাহের অভিযোগ পাওয়া গেছে। রূপবাটি ইউনিয়নের বিন্নাদাইর মহাসড়কের

২৪ ফেব্রুয়ারি আসছে ছাত্রদের নতুন দল, কে হচ্ছে দলের প্রধান

নিজস্ব প্রতিবেদক: জুলাই গণঅভ্যুত্থানের আগে ঘোষিত এক দফায় বলা হয়েছিল নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা। সে ঘোষণা এবার রূপ পাচ্ছে বাস্তবে। সবকিছু ঠিক থাকলে অভ্যুত্থানে নেতৃত্ব

গণশৌচাগারে আ.লীগ-বিএনপি নেতার ব্যক্তিগত চেম্বার

নিজস্ব প্রতিবেদক: বরিশাল জেলা আইনজীবী সমিতির আইনজীবী ভবনের গণশৌচাগারে ব্যক্তিগত চেম্বার গড়ে তুলেছেন আওয়ামী লীগ ও জাতীয়তাবাদী যুবদলের দুই নেতা। তারা দুজনেই আইন পেশায় নিয়োজিত

তেঁতুলিয়া সীমান্তে পুশইনের সময় ভারতীয় নাগরিকসহ আটক ৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার পেদিয়াগঞ্জ সীমান্তে পুশইনের সময় তিনজনকে আটক করেছে বিজিবি। শনিবার সকালে পেদিয়াগঞ্জ বিওপির সদস্যরা তাদের আটক করে। তাদের একজন বাংলাদেশি ও

হামলার আশঙ্কার মধ্যেও ঈদের নামাজে ঢল নামলো ইরানিদের

অনলাইন ডেস্ক মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেই ইরানে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন হাজারো মুসল্লি। শনিবার রাষ্ট্রীয় টেলিভিশনের সম্প্রচারিত ফুটেজে দেখা যায়, দেশজুড়ে ঈদের জামাতে