সিরাজগঞ্জ বিজয় দিবসে এতিমখানায় উন্নত খাবার না পাওয়ার অভিযোগ

সিরাজগঞ্জ প্রতিনিধি: মহান বিজয় দিবস উপলক্ষে সরকারি উদ্যোগে এতিমখানার শিশুদের জন্য উন্নত খাবারের ব্যবস্থা থাকার কথা থাকলেও সিরাজগঞ্জের একটি এতিমখানায় সে ধরনের কোনো আয়োজন দেখা যায়নি—এমন অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে উপজেলার বরইতলী এলাকার মোহাম্মদ আলী এতিমখানায় গিয়ে দেখা যায়, বিজয় দিবস উপলক্ষে শিশুদের খাবার তালিকায় কোনো বিশেষ বা উন্নত খাবারের ব্যবস্থা নেই। প্রতিদিন যেভাবে খাবার দেওয়া হয়, সেদিনও একই ধরনের খাবার পরিবেশন করা হয়েছে।

এতিমখানার একাধিক শিক্ষার্থী জানায়, বিজয় দিবস হলেও তাদের জন্য আলাদা কোনো খাবারের আয়োজন করা হয়নি। অন্যান্য দিনের মতোই নিয়মিত খাবারই তারা গ্রহণ করেছে।

এ বিষয়ে মোহাম্মদ আলী এতিমখানার সভাপতি আবু বক্কার বলেন, উপজেলা সমাজসেবা কার্যালয় বা উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তর থেকে তাদের এতিমখানায় উন্নত খাবারের কোনো ব্যবস্থা করা হয়নি। ফলে প্রতিদিনের নির্ধারিত খাবারই পরিবেশন করা হয়েছে।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোহেল রানার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, বিষয়টি সমাজসেবা অধিদপ্তরের আওতাভুক্ত। এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারাই মন্তব্য করবেন বলে তিনি উল্লেখ করেন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

টেনশন আর নিতে পারছেন না সাংবাদিকরা

গণমাধ্যমের একটি করপোরেট হাউজে বেতন বন্ধ তিন মাস ধরে। সাবেক এক সহকর্মী নিরূপায় হয়ে যোগ দিয়েছেন আরেক হাউজে। তবে প্রচণ্ডরকম আর্থিক চাপ সামলাতে না পেরে

সংবাদপত্র ও সংবাদকর্মীদের পাশে থাকার ঘোষণা জামায়াতের

ডেস্ক রিপোর্ট: ১৬ জুনকে সংবাদপত্রের কালো দিবস উল্লেখ করে গণমাধ্যম এবং এর কর্মীদের পাশে থাকার বার্তা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি

জাতীয় যুব শক্তির কমিটি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই ৫ নেতার পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক: জাতীয় যুব শক্তির শরীয়তপুর জেলা শাখার নবগঠিত কমিটি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই পাঁচজনের পদত্যাগের ঘটনা ঘটেছে। শনিবার (০৮ নভেম্বর) রাত ৯টার দিকে সংগঠনটির ভেরিফায়েড

মাওলানা রইস উদ্দিনের মৃত্যুর ঘটনায় টাঙ্গাইলে মানববন্ধন

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: গাজীপুরে ‘মব ভায়োলেন্স’ সৃষ্টি করে আহেলে সুনাহ ওয়াল জামাআতের কর্মী মাওলানা রইস উদ্দিনের উপর নির্যাতন ও কারা হেফাজতে বিনা চিকিৎসায় মৃত্যুর সুষ্ঠু

যুক্তরাষ্ট্রে এনসিপি নেতা আখতার হোসেনের ওপর হামলা, প্রতিক্রিয়া জানালেন তাসনিম জারা

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের ওপর হামলার ঘটনা ঘটেছে। সোমবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় এ হামলা হয়। এ সময়

আগামী কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান: ডা. জাহিদ

অনলাইন ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। শনিবার