সিরাজগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলাম অনিয়মে জড়িত থাকায় স্ট্যান্ড বদলি

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর প্রকল্প বাস্তবায়নে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে আলোচিত নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলামকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে।

গত দুই বছর ধরেই সিরাজগঞ্জ এলজিইডিতে বিভিন্ন প্রকল্পে অনিয়ম, নিম্নমানের কাজ, ঠিকাদার হয়রানি ও তদন্তে অসহযোগিতার অভিযোগ ওঠে সাইফুল ইসলামের বিরুদ্ধে। এলজিইডি ও দুর্নীতি দমন কমিশন (দুদক) এসব অভিযোগ তদন্ত করছেনরছেন।

তথ্যানুসন্ধানে জানা গেছে, গত রোববার (১৩ জুলাই) স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব জেসমীন প্রধানের সই করা এক প্রজ্ঞাপনে জানানো হয় নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলামকে ঢাকায় এলজিইডির সদর দপ্তরে বদলি করা হয়েছে। আগামী ১৭ জুলাইয়ের মধ্যে নতুন নির্বাহী প্রকৌশলী রেজাউর রহমান সিরাজগঞ্জে যোগদান করবেন। নির্ধারিত সময়ে চার্জ হস্তান্তর না হলে সাইফুল ইসলাম স্ট্যান্ড রিলিজ হিসেবে গণ্য হবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে সদ্য যোগদানকারী নির্বাহী প্রকৌশলী রেজাউর রহমান জানান, আজ আমি সিরাজগঞ্জ এলজিইডিতে যোগদান করেছি। দুই এক দিনের মধ্যে চার্জ বুঝে নেব।

অভিযোগ রয়েছে, সাবেক এমপি ও এলজিইডির কো-চেয়ারম্যান শফিকুল ইসলামের সহযোগিতায় সাইফুল ইসলাম সিরাজগঞ্জে নিয়োগ পান। এরপর থেকেই তিনি কমিশন বাণিজ্যে জড়িয়ে পড়েন। ঠিকাদারদের হয়রানি, বিল কর্তন, রোলার ভাড়া ও অতিরিক্ত জামানত আদায়, বিল প্রদানে অর্থ দাবি এবং কাজ বাস্তবায়নে বাধাঁ দেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

এছাড়া সরকারি ও বৈদেশিক অর্থায়নে পরিচালিত প্রকল্পগুলোর তদন্তে অসহযোগিতা, কাজ না করেও বিল উত্তোলন, দরপত্র ছাড়াই কাজ বাস্তবায়ন, ডিজিটাল টেন্ডারে কারচুপিসহ একাধিক অনিয়মের তথ্য গণমাধ্যমে প্রকাশিত হয়।

বিশেষ করে খাল খননে মৃত ব্যক্তির নামে স্বাক্ষর দিয়ে ভুয়া মাস্টার রোল তৈরি করে কয়েক কোটি টাকা উত্তোলন, এবং তাড়াশের বারুহাস ও কুন্দইল সড়কের ১২ কোটি টাকার প্রকল্পে অনিয়মের প্রমাণ মেলে তদন্তে।

এছাড়া, এলজিইডির অদক্ষতার কারণে ২০২৪-২৫ অর্থবছরে ২৭ কোটি টাকার উন্নয়ন বাজেট অনুপভোগী থাকে সিরাজগঞ্জবাসী।

স্থানীয় ঠিকাদাররা অভিযোগ করেছেন, সাইফুল ইসলামের নেতৃত্বে এলজিইডি বারবার অনিয়মের আশ্রয় নিয়েছে, আর কর্তৃপক্ষ তা দেখেও ব্যবস্থা নেয়নি। ফলে জেলার উন্নয়ন কার্যক্রম প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ ‘কলেজছাত্রীর’, আলামত পাননি চিকিৎসক ও পুলিশ

নিজস্ব প্রতিবেদক: পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছে এক তরুণী। তিনি নিজেকে শরীয়তপুর সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী

কাজিপুরের প্রাবন্ধিক ও কলামিস্ট বিজয় হলেন রাবি সিরাজগঞ্জ জেলা সমিতির সম্পাদক

আবদুল জলিল,কাজিপুর (সিরাজগঞ্জ) রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সিরাজগঞ্জ জেলা সমিতির ২০২৫-২৬ কার্যবর্ষের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এতে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কাজিপুরের প্রাবন্ধিক ও কলামিস্ট

আ.লীগ নেতাকে ছাড়াতে থানার সামনে জামায়াতের বিক্ষোভ

গাজীপুর প্রতিনিধি: সন্দেহভাজন আসামি হিসেবে শফিকুল ইসলাম সিকদার নামে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করে গাজীপুরের জয়দেবপুর থানা পুলিশ। তবে শুক্রবার রাত ৮টার দিকে ওই

রায়গঞ্জে ‘ম্যাথ মাইস্ট্রো’ প্রতিযোগিতা অনুষ্ঠিত

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে উপজেলা পর্যায়ে ‘ম্যাথ মাইস্ট্রো’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ সিডিপি কনফারেন্স রুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন

কারাগার নয়, যেন ভিন্ন এক জগৎ: বই, গান আর প্রযুক্তির ‘বিশেষ’ বন্দিজীবন

নিজস্ব প্রতিবেদক: সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাধন চন্দ্র মজুমদার, হাসানুল হক ইনু, শাজাহান খান, কামরুল ইসলাম, সালমান এফ রহমান, এ বি এম তাজুল ইসলাম, ফরহাদ

নার্স ব্যস্ত মোবাইল ফোনে ময়না হারালেন ছেলে

নিজস্ব প্রতিবেদক: বিয়ের ১০ বছর পর ময়না বেগমের কোলজুড়ে এসেছিল ছেলে আয়ান উদ্দিন। সন্তানের ডায়রিয়া হওয়ায় তাকে সুস্থ করার জন্য তিনি এসেছিলেন স্বাস্থ্য কমপ্লেক্সে। নার্সদের