সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে যুবকের আত্মহত্যা

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সৎ মায়ের নির্যাতনে ক্ষুব্ধ হয়ে সাইফুল ইসলাম (২৫) নামের এক যুবক ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার উল্লাপাড়া রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সাইফুল ইসলাম উপজেলার কয়রা ইউনিয়নের চড়ইমড়ী গ্রামের আবু জাফরের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় উল্লাপাড়া রেলস্টেশন থেকে ঢাকাগামী সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেন ছেড়ে যাওয়ার সময় হঠাৎ ট্রেনের নিচে ঝাঁপ দেন সাইফুল। এতে তিনি ট্রেনের চাকায় কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

নিহতের বড় ভাই শফিকুল ইসলাম অভিযোগ করে বলেন, সৎ মায়ের গালাগালি ও মানসিক নির্যাতনের কারণেই তার ভাই আত্মহত্যা করেছেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।

উল্লাপাড়া ফায়ার সার্ভিসের সদস্য আশরাফুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের দেহ দ্বিখণ্ডিত অবস্থায় পাওয়া যায়।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয়রা জানান, সাইফুল শান্ত ও পরিশ্রমী যুবক ছিলেন। পারিবারিক অশান্তির কারণে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।

এ বিষয়ে উল্লাপাড়া থানা পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের দাবি জামায়াতের

নিজস্ব প্রতিবেদক: সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ পদ্ধতি চালু হলে কালো টাকার প্রভাব, মনোনয়ন বাণিজ্য ও অনিয়ম

ওসমান হাদির মাথা থেকে গুলি অপসারণে অস্ত্রোপচার চলছে: ঢামেক পরিচালক

নিজস্ব প্রতিবেদক: ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার মাথায় আটকে থাকা

নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানাল বিএনপি

নিজস্ব প্রতিবেদক: আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এ ঘোষণাকে বিএনপি স্বাগত

পাকিস্তানের হামলার ভয়ে বাঙ্কার প্রস্তুতে ব্যস্ত ভারতীয়রা

অনলাইন ডেস্ক: ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের পেহেলগামে ২৬ জনকে হত্যার ঘটনায় সীমান্তে দুই দেশের সেনাদের মধ্যে একাধিকবার গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এমন পরিস্থিতিতে পাকিস্তান বড় ধরনের

ভোটে হেরে বাড়ি বাড়ি ঘুরে টাকা ফেরত চাইছেন প্রার্থীর স্ত্রী!

অনলাইন ডেস্ক: অবৈধভাবে ভোট কেনার জন্য ভোটারদের টাকা দিয়েছিলেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) এক প্রার্থী। কিন্তু তাতে লাভ হয়নি। নির্বাচনে হেরে যান তিনি। এরপরেই বাড়ি বাড়ি

নারী নিয়ে যেভাবে এক রুমে ভাগাভাগি করে থাকতেন: পলক-মুরাদ

ঠিকানা টিভি ডট প্রেস: বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে সময় সময় নানা বিতর্কিত ঘটনা উঠে আসে, যা জনগণের মনে প্রশ্ন তৈরি করে। সম্প্রতি একটি চাঞ্চল্যকর তথ্য সামনে