সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২ আহত ৪ 

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পূর্ব দেলুয়া এলাকায় ট্যাংলরী ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালকসহ ঘটনা স্থলেই দুই জনের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে সিএনজির চার যাত্রী।

বৃহস্পতিবার (৩ এপ্রিল), বিকেল ৩টার দিকে উল্লাপাড়া উপজেলার পূর্বদেলুয়া ব্রীজের উপর এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত সিএনজি চালক সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের পাঁচলিয়ার আলোকদিয়া গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে শরিফুল ইসলাম (৩৫) এবং সিএনজির যাত্রী উল্লাপাড়া উপজেলার ডুবডাঙ্গা গ্রামের ছানোয়ার হোসেনের ছেলে আব্দুল মমিন(৩৫)। আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুর রউফ বলেন, বিকেল আনুমানিক ৩টার সময় পুর্বদেলুয়া ব্রীজের উপর বাঘাবাড়ী থেকে আসা ট্যাংকলরী ব্রীজের উপর আসলে উল্লাপাড়া গামী যাত্রীবাহী সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলে সিএনজি চালক ও যাত্রীসহ দু জনের মৃত্যু হয়। গুরুতর হয় আরো চার জন। সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছান হাটিকুমরুল হাইওয়ে থানার পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা।

পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতেদ নিকটস্থ হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরন করেন এবং মরদেহ উদ্ধার হাটিকুমরুল হাইওয়ে থানা নিয়ে যাওয়া হয়।

এ ঘটনায় ট্যাংকলরীটি আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এবিষয়ে মামলা কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

টাঙ্গাইলে স্বেছাশ্রমে ৬টি কাঠের সেতু তৈরিতে ২৫ গ্রামের ভোগান্তি লাঘব

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলে সরকারি সহায়তার আশায় না থেকে সদর উপজেলার হুগড়া ইউনিয়নে ৬টি কাঠের সেতু স্বেছাশ্রমে তৈরি করে তাক লাগিয়ে দিয়েছে সামাজিক সংগঠন

বেলকুচিতে জাতীয় নাগরিক পার্টির সাথে সনাতন ধর্মাবলম্বীদের মতবিনিময় সভা

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সনাতন ধর্মাবলম্বীদের সাথে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর নেতৃবৃন্দদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) রাতে

তথ্য উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. মাহফুজ আলমের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। মঙ্গলবার (১৮ নভেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে

টাঙ্গাইলে রেললাইনের ক্রসিং গুলোতে বাড়ছে মত্যুর মিছিল 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের যমুনা নদী সংলগ্ন ইব্রাহিমাবাদ রেলস্টেশন থেকে জেলার মির্জাপুর রেলস্টেশন পর্যন্ত ৪৬টি রেলক্রসিংয়ের মধ্যে ৩০টি অরক্ষিত ক্রসিং মৃত্যুফাঁদে পরিনত হয়েছে। এসব অরক্ষিত

ছাত্রশিবিরের নতুন সেক্রেটারি রাশেদুল ইসলাম ও সভাপতি সালাহউদ্দিন আইউবী

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এর ২০২১ সেশনের জন্য কেন্দ্রিয় সভাপতি নির্বাচনে মনোনয়ন সম্পন্ন হয়েছে।অনলাইনে ভোট হওয়ার মাধ্যমে সভাপতি হোন সালাহ উদ্দিন আইউবী আর সেক্রেটারি রাশেদুল ইসলাম।

সালিশী বৈঠকে পক্ষপাতিত্বের জেরে টাঙ্গাইলে তিন গ্রামের সংঘর্ষ ১৫ আহত, ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার শোলাকুড়ায় সালিশী বৈঠকে পক্ষপাতিত্বের জেরে কথাকাটাকাটির এক পর্যায়ে মাইকে ঘোষণা দিয়ে তিন গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ১৫ জন বিএনপির