সিরাজগঞ্জে শালিসে শ্বশুরকে পিটিয়ে হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জ সদর উপজেলায় শালিস বৈঠকে হারান আলী সেখ (৫৫) নামে এক ভ্যান চালককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। মারধরে নিহতের স্ত্রী মরিয়ম বেগম, ছেলে ইকবাল হোসেন, মেয়ে শাপলা খাতুন ও নাতি আল আামিন আহত হয়েছেন বলে জানা গেছে।

বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার খোকসাবাড়ি ইউনিয়নের ব্রাক্ষনগাতি গ্রামে এ ঘটনা ঘটে। মৃত হারান আলী সেখ সদর উপজেলার বহুলী ইউনিয়নের নিয়ামতপুর গ্রামের আবেদ আলীর ছেলে।

নিহতের ছেলে ইকবাল হোসেন বলেন, ‘বোন শাপলা ও বোন জামাই আবুল কালামের মধ্যে পারিবারিক বিরোধ চলছিল। এ নিয়ে বুধবার বিকালে বোন জামাইয়ের বাড়িতে শালিসি বৈঠক বসে। বৈঠকের শেষ দিকে বোন জামাই ও তার পরিবারের লোকজন মিলে শালিসে হামলা করেন। ওই সময় দেশীয় অস্ত্রের আঘাতে বাবা, মা, বোন, ভাগ্নে ও আমাকে মারধর করা হয়।

আহত অবস্থায় সবাইকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক বাবাকে মৃত ঘোষণা করেন।’

সদর উপজেলার বহুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরহাদ হোসেন বলেন, ‘মৃতের মেয়ে ও মেয়ের জামাইয়ের মধ্যে পারিবারিক বিরোধের সমাধাকল্পে শালিসী বৈঠকে বসা হয়। শেষের দিকে মেয়ে জামাইয়ের পরিবারের লোকজন শালিসে হামলা চালিয়ে হারান আলীসহ তার পরিবারের লোকজনকে মারধর করলে বৈঠক পণ্ড হয়ে যায়।’

সদর থানার এসআই সোহাগ হোসাইন বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মৃতের মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

কেউ গ্রেপ্তার হয়নি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

প্রাইমএশিয়ার ছাত্র পারভেজ হত্যায় আটক ৩

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বনানীতে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকাণ্ডের ঘটনায় তিনজনকে আটক করেছে বনানী থানার পুলিশ। আজ সোমবার (২১ এপ্রিল) ভোরে তাদের আটক

মসজিদে বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত ১০

নিজস্ব প্রতিবেদক: মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় বিএনপির দুই গ্রুপের সহিংসতায় ১০ নেতাকর্মী আহত হয়েছেন। শুক্রবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় মাগরিব নামাজের সময় মসজিদের ভেতরে ও বাইরে দেউলভোগ দয়হাটায়

বেলকুচিতে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিক্রয় শুরু

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় স্বল্পমূল্যে চাল বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (২৫ আগস্ট) সকালে উপজেলার সেন ভাঙ্গাবাড়ী বাজারে

মির্জা আব্বাসের সঙ্গে লড়বেন ২৪ এর বিপ্লবী রিক্সাওয়ালা

নিজস্ব প্রতিবেদক: আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে মির্জা আব্বাসের সঙ্গে লড়বেন ২৪ এর বিপ্লবী রিক্সাওয়ালা সুজন। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় এনসিপি কার্যালয় থেকে

নেই হুইল চেয়ার কেনার সামর্থ্য ‘হাত দিয়ে হাঁটা’ স্কুলছাত্র সবুজ বাঁচতে চায়

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: নিজের পায়ে দাঁড়াতে চান ‘হাত দিয়ে হাঁটা’ সবুজ। সে জন্ম থেকেই প্রতিবন্ধী। নেই হুইল চেয়ার কেনার সামর্থ্য। তবে আছে প্রবল ইচ্ছাশক্তি ও

পদত্যাগ করেছেন উপদেষ্টা আসিফ ও মাহফুজ

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে থাকা দুই ছাত্র প্রতিনিধি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম পদত্যাগ করেছেন। বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ড.