সিরাজগঞ্জে শহিদ ১৩ পরিবারকে জেলা প্রশাসকের ঈদ শুভেচ্ছা ও ঈদ সামগ্রী প্রদান

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে জুলাই ২৪ বৈষম্য বিরোধী ছাত্র গণআন্দোলন গণ-অভ্যুত্থানে নিহত ১৩ শহিদ পরিবারকে জেলা প্রশাসনে পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (২৪ মার্চ) দুপুরে সিরাজগঞ্জ পৌর এলাকার মাছুমপুর দক্ষিণ পাড়া নিবাসী শহিদ সোহানুর রহমান খান রঞ্জুর বাড়ীতে যেয়ে তার স্ত্রী মৌসুমি খাতু ও শিশু সন্তান রোজার সাথে দেখা করে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা বিনিময় করে তাদের হাতে ঈদ সামগ্রী তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম।
এসময় তার সাথে ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন, জেলা প্রশাসক কার্যালয়ের এনডিসি ফারুক আফজাল রাজন,সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ হারুন অর রশিদ খান হাসান সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ইন্না,জেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক হেদায়েতুল ইসলাম ফ্রুট ও ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ হাসি।
পরে পৌরসভার একাডালা গ্রামে শহিদ আবদুল লতিফের বোন সালেহা ও মাসুমা এবং কোল গয়লার শহিদ সুৃৃমনের পিতা গঞ্জের আলীর হাতে  ঈদ সামগ্রী তুলে সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনোয়ার হোসেন।
এনডিসি মারুফ আফজাল রাজন জানান,সিরাজগঞ্জে  জুলাই ২৪ এর ১৩ শহিদ পরিবারের অন্যদের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা সহ ঈদ সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে।
Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সলঙ্গায় সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী পালিত

জুয়েল রানা: সিরাজগঞ্জের সলঙ্গায় সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। বুধবার বিকালে সলঙ্গা ইউনিয়নের বনবাড়িয়া গ্রামের ভোলার বটতলায় ১ নং ওয়ার্ড সেস্বাসেবক

গুমের মামলায় ১০ সেনা কর্মকর্তাকে আনা হলো ট্রাইব্যুনালে

নিজস্ব প্রতিবেদক: শেখ হাসিনার টানা ক্ষমতায় টিএফআই সেলে গুম-নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সেনাবাহিনীর ১০ কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়েছে। এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী

সুমুদ ফ্লোটিলা বহরের দুই জাহাজ ঘিরে ফেলেছে ইসরায়েল

নিজস্ব প্রতিবেদক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ত্রাণ সরবরাহের চেষ্টাকারী আন্তর্জাতিক জাহাজের বহর সুমুদ ফ্লোটিলা বলেছে, গাজা উপকূলের কাছাকাছি এলাকায় পৌঁছানো জাহাজের বহর ঘেঁষে ইসরায়েলি কিছু

শাহজাদপুরে সশস্ত্র সন্ত্রাসী হামলা চালিয়ে তিন ব্যবসায়ীকে হত্যার চেষ্টা ও জমি দখলের পায়তারা

স্টাফ রিপোর্টার: সশস্ত্র সন্ত্রাসী হামলা চালিয়ে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পৌর এলাকার খঞ্জনদিয়ার কবরস্থান সংলগ্ন নির্মানাধীন মার্কেটের জায়গায় তিন ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও মারপিট

আগামী কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান: ডা. জাহিদ

অনলাইন ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। শনিবার

অন্তর্বাসে সোনা লেপে দেশে ফিরছিলেন দুবাই প্রবাসী

ডেস্ক রিপোর্ট: দুবাই থেকে দেশে ফিরছিলেন আলীম উদ্দিন (৪০)। বিমানে ওঠার আগেই পরে নিয়েছিলেন দুটি অন্তর্বাস, দুটি গেঞ্জি, একটি প্যান্ট ও শার্ট। সবকিছু ঠিকঠাক থাকলেও