সিরাজগঞ্জে শর্ট সার্কিটে আগুনে তিন বসতঘর পুড়ে ছাই, ক্ষতি সাত লাখ

নজরুল ইসলাম: সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের চক শিয়ালকোল গ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা আগুনে তিনটি বসতঘর পুড়ে গেছে। এতে প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।গত শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।

ইউপি সদস্য ও বিএনপি নেতা আব্দুস ছালাম বলেন, জুরান প্রামানিকের ছেলে আজিম প্রামানিকের বসতঘরে হঠাৎ আগুন দেখা দিলে মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে পাশের আরও দুটি ঘরে। আগুনে ঘরের ভেতরে থাকা ধান, চাল, নগদ টাকা, সাইকেল, গহনা, দলিলপত্র ও আসবাবপত্রসহ সবকিছু পুড়ে যায়।

বাড়ির মালিক আজিম প্রামানিক বলেন, আগুন দেখে চিৎকার করতে থাকি। এলাকাবাসী প্রথমে আগুন নেভানোর চেষ্টা চালালেও পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু চোখের সামনে আমার সবকিছু ছাই হয়ে গেল। প্রায় ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার জিয়ারুল ইসলাম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে আগুনের সূত্রপাত বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

আগৈলঝাড়ায় ১০ জুয়ারি আট, ভ্রাম্যমান আদালতের জরিমানা 

নিজস্ব প্রতিনিধি: বরিশালের আগৈলঝাড়ায় ১০ জুয়ারিকে জুয়া খেলার সময় গোপন সংবাদের ভিত্তিতে আটক করে আগৈলঝাড়া থানা পুলিশ,  পরে ভ্রাম্যমান আদালতে জুয়ারিদের জরিমানা করে ভ্রাম্যমান আদালতের

দীপু মনির পর এবার টিস্যু পেপারে লিখে কি ‘গোপন বার্তা’ পাঠালেন পলক

নিজস্ব প্রতিবেদক: ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং ক্ষমতাচ্যুত সরকারের আরও ১২ জন নেতাকে সোমবার (২৭

সরাইলে মসজিদের দ্বিতীয় তলায় শিশুর লাশ উদ্ধার: ধর্ষণের পর হত্যার আশঙ্কা

দেলোয়ার হোসাইন মাহদী (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নে এক হৃদয়বিদারক ও ভয়ংকর ঘটনা ঘটেছে। মাত্র ৯ বছর বয়সী এক শিশু, ময়না আক্তার, নিখোঁজের একদিন

বিএনপি নেতার গুদামে মিললো ১৪৯ বস্তা সার

নিজস্ব প্রতিবেদক: নওগাঁর পত্নীতলা উপজেলা ইউনিয়ন বিএনপি নেতা সিরাজুল মণ্ডলের গুদামে অবৈধভাবে মজুত করা ১৪৯ বস্তা রাসায়নিক ডিএপি সার উদ্ধার করেছে কৃষি অফিস। বুধবার (৩ ডিসেম্বর)

তারেক রহমানের গ্রীণ সিগন্যাল পেলেন যারা

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এখন এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে। নির্বাচনী ডামাডোল আনুষ্ঠানিকভাবে শুরু না হলেও, দলের অভ্যন্তরে

১০ মাসে আ. লীগের ঝটিকা মিছিল থেকে গ্রেপ্তার প্রায় তিন হাজার: পুলিশ

নিজস্ব প্রতিবেদক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা প্রায়ই ঢাকায় ঝটিকা মিছিল করছে। কখনো কখনো মিছিল থেকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। এসব