সিরাজগঞ্জে র‌্যাব-১২-এর অভিযানে ২ হাজার ৯৮০ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সদর থানা এলাকায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২, সদর কোম্পানির অভিযানে ২ হাজার ৯৮০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হয়েছে। এসময় মাদক ক্রয়-বিক্রয়ে ব্যবহৃত তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।

শুক্রবার (১৫ আগস্ট) সকাল ১০টা ৪৫ মিনিটে র‌্যাব-১২, সদর কোম্পানির একটি দল সিরাজগঞ্জ সদর থানাধীন মুলিবাড়ি এলাকায় ঢাকা-রাজশাহী মহাসড়কের মুলিবাড়ি ওভারপাসের নিচে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

গ্রেফতাররা হলেন—মো. আকাশ শেখ (১৮), পিতা মো. ওয়াজকরনি শেখ, ঠিকানা: ঠাকুর ঠেক বনবাড়িয়া আটখোলা, এবং মো. আসিফ হোসেন (১৯), পিতা মো. শরিফ উদ্দিন, ঠিকানা: দিয়া ধন খরা, ২নং ওয়ার্ড, সিরাজগঞ্জ পৌরসভা। দুজনই সিরাজগঞ্জ সদর উপজেলার বাসিন্দা।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা স্বীকার করেছেন যে তারা দীর্ঘদিন ধরে ইয়াবা ট্যাবলেট মজুত ও বিক্রির সঙ্গে জড়িত এবং সিরাজগঞ্জ সদরসহ আশপাশের এলাকায় ও দেশের বিভিন্ন স্থানে এসব মাদক সরবরাহ করতেন।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে সিরাজগঞ্জ সদর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

আদানির কেন্দ্র থেকে পুরোপুরি বিদ্যুৎ সরবরাহ বন্ধ, লোডশেডিং সাড়ে ৪০০ মেগাওয়াট

নিজস্ব প্রতিবেদক: গত ৮ এপ্রিল আদানির প্রথম ইউনিট থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। আর দ্বিতীয় ইউনিট বন্ধ হয়েছে গতকাল শুক্রবার (১১ এপ্রিল) দিবাগত রাত

খালেদা জিয়ার জানাজায় ছিলেন জামায়াতে আমিরের নেতৃত্বাধীন প্রতিনিধি দল

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজায় অংশ নিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল। বুধবার রাজধানী ঢাকার ঐতিহাসিক

নির্বাচনের ফল শান্তভাবে গ্রহণ করায় জামায়াত আমিরকে প্রধান উপদেষ্টার ধন্যবাদ

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ সংসদ নির্বাচনে মর্যাদাপূর্ণ ফলাফল অর্জন করায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড.

উত্তরা থেকে সাবেক সিইসি নুরুল হুদা গ্রেপ্তার, জনতার রোষে জুতার মালা

অনলাইন ডেস্ক: সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাকে রাজধানীর উত্তরা থেকে জনতার হাতে অবমাননার শিকার হওয়ার পর পুলিশ গ্রেপ্তার করেছে। রোববার (২২

বেলকুচিতে ক্লাইমেট অ্যাকশন গ্রুপের অর্ধ-বার্ষিক সভা অনুষ্ঠিত

জহরুল ইসলাম স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় ক্লাইমেট অ্যাকশন গ্রুপের অর্ধ-বার্ষিক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলার চালা এম. এম. প্লাজা মিলনায়তনে

ফরিদা পারভীনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

নিজস্ব প্রতিবেদক: দেশবরেণ্য লালন সংগীতশিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী সচিব ফয়েজ আহম্মদ