সিরাজগঞ্জে রফিকুল ইসলাম খান বলেন: “জামায়াত ক্ষমতায় গেলে রাজা নয়, জনগণের সেবক হবো”

সিরাজগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বলেছেন, জামায়াত যদি জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, তাদের প্রথম অঙ্গীকার হবে রাজা না হয়ে জনগণের সেবক হওয়া।

শনিবার (২৫ অক্টোবর) দুপুরে সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আয়োজিত জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার ষান্মাসিক রুকন (সদস্য) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “আমরা হবো জনগণের সেবক, আর জনগণ হবে আমাদের ভাই-বন্ধু। সবাই মিলে আমরা সুন্দর বাংলাদেশকে নতুন করে গড়ে তুলব ইনশাআল্লাহ।”

রফিকুল ইসলাম খান আরও বলেন, দুর্নীতি বন্ধ করা গেলে আগামী পাঁচ বছরের মধ্যে বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে। বাংলাদেশের মানুষ এখন দুর্নীতিমুক্ত দেশ চায়।

জনসমর্থনের প্রসঙ্গে তিনি বলেন, “গ্রাম-গঞ্জ থেকে সচিবালয়—সব জায়গায় আওয়াজ উঠেছে, এবার জামায়াতকে দেখব। দিন যত যাচ্ছে, জামায়াতের জনপ্রিয়তা তত বাড়ছে।”

বেকারত্ব সমস্যার সমাধানে দলের পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, “জামায়াত রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বাংলাদেশে কোনো বেকার থাকবে না। দেশের ১৮ কোটি মানুষের ৩৬ কোটি হাতকে কাজে ও শক্তিতে রূপান্তরিত করা হবে। রাষ্ট্রীয় উদ্যোগে মিল ও কলকারখানা স্থাপন করা হবে।”

নারীদের মর্যাদা বিষয়ে তিনি বলেন, “মা জাতির মর্যাদা সবার উপরে। মেয়েরা বিসিএস দেবে, আর্মিতে যোগ দেবে, সচিব হবে, ব্যাংকের ম্যানেজার হবে।”

অমুসলিম নাগরিকদের বিষয়ে রফিকুল ইসলাম খান বলেন, “আমরা কাউকে সংখ্যালঘু মনে করি না। এদেশে জন্ম নেওয়া প্রতিটি মানুষ সমান অধিকার ভোগ করবে।”

চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের বিষয়ে তিনি বলেন, “আমরা চাঁদাবাজ, সন্ত্রাস ও দখলবাজমুক্ত বাংলাদেশ গড়তে চাই। ইতিমধ্যে অন্তর্বর্তী সরকারের কাছে বেশ কিছু প্রস্তাব দিয়েছি, যা তাদেরও প্রতিশ্রুতির অংশ।”

সম্মেলনে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা শাহিনুর আলম। এতে জেলা, শহর, পৌর ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে: ট্রাম্পের হামলার জবাবে বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা!

অনলাইন ডেস্ক: মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল সংঘাতের উত্তাপ আরও বেড়েছে যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ সম্পৃক্ততায়। ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়ে ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার পর মাত্র ২৪ ঘণ্টার

সিলেট সীমান্তে বাংলাদেশি দুই তরুণকে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিবেদক: সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে আশিকুর (১৯) ও মোশাঈদ (২২) নামে দুই তরুণকে গুলি করে হত্যা করেছে ভারতীয় খাসিয়ারা। শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার

হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ নি‌য়ে যা বললেন মুখপাত্র

ঠিকানা টিভি ডট প্রেস: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি করা নিয়ে কো‌নো হালনাগাদ তথ্য না থাকার বার্তা দিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র

থাইল্যান্ড পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট: বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশনের (বিমসটেক) ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ড পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড.

দুই আওয়ামী চেয়ারম্যান নিয়ে বিএনপি নেতার সমাবেশ

ডেস্ক রিপোর্ট: পঞ্চগড়ের বোদা উপজেলায় হিন্দু সম্প্রদায়ের একটি ধর্মীয় অনুষ্ঠানে দুই আওয়ামী লীগ নেতার মাঝে বসে বিএনপির কেন্দ্রীয় নেতার সমাবেশ করার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে

বৃষ্টি-বন্যায় দুর্ভোগে লাখো মানুষ

নিজস্ব প্রতিবেদক; টানা প্রবল বর্ষণে দেশের বিভিন্ন জেলায় পানিবন্দি হয়ে পড়েছেন লাখ লাখ মানুষ। বাড়ছে নদনদীর পানি। তলিয়ে গেছে আমন ধানের বীজতলা। ভেসে গেছে মাছের ঘের।