সিরাজগঞ্জে যাত্রীকে ধাক্কা মেরে হত্যা

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে সড়ক পারপারে কথা কাটাকাটির জেড়ে সৈকত আহম্মেদ (২৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (৪ জুন) দুপুর ১টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের সলঙ্গার হাটিকুমরুল রাধনাগর নামক এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত সৌকত আহম্মেদ (২৩) বগুড়া জেলার নন্দিগ্রাম থানার হাজার বেগুনী পাড়া গ্রামের মো. সোলেমানের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঈদের ছুটিতে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে স্ত্রীকে নিয়ে গ্রামের বাড়ি বগুড়ায় যাচ্ছিলেন সৈকত। জেলার হাটিকুমরুল ঢাক-বগুড়া মহাসড়কে এলে এইস.কে গাড়ির সুপারভাইজারের সাথে সৈকতের কথা কাটাকাটি হয়। এরই জেড়ে সুপারভাইজার ও হেলপার তাকে সজোরে ধাক্কা দেন। ভারসাম্য রাখতে না পেরে ছিটকে পড়ে যান সৈকত। এ সময় চলন্ত গাড়ির চাকায় পিষ্টে মাথা থেতলে ঘটনাস্থলেই মৃত্যু হয়।

এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ঘাতক চালক, সুপারভাইজার ও হেলপার পালিয়ে গেলেও গাড়িটিকে আটক করে থানায় আনা হয়েছে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

গাজায় নতুন ইসরায়েলি আগ্রাসন, বাস্তুচ্যুত আড়াই লাখের বেশি ফিলিস্তিনি

আন্তর্জাতিক ডেস্ক: গাজায় নতুন করে ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ায় উপত্যকা ছাড়তে বাধ্য হয়েছেন আড়াই লাখেরও বেশি ফিলিস্তিনি। শনিবার (১৩ সেপ্টেম্বর) ইসরায়েলি সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে।

দুর্বল শাসন ব্যবস্থাই বাংলাদেশে সরকার পরিবর্তনের কারণ: ভারতের নিরাপত্তা উপদেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক: দুর্বল শাসন কাঠামোই বাংলাদেশে সরকার পরিবর্তনের কারণ বলে মন্তব্য করেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) অজিত দোভাল। তিনি বলেন, দুর্বল শাসন ব্যবস্থা অনেক

শিয়ালকোল আন্ত ফুটবল খেলা অনুষ্ঠিত

নজরুল ইসলাম: সিরাজগঞ্জ সদর উপজেলা শিয়ালকোল ইউনিয়নের ৮টি দলের অংশগ্রহণে বুধবার (২৮মে) বিকেলে আন্ত ফুটবল প্রতিযোগিতার গ্রুপ পর্ব শেষ খেলা অনুষ্ঠিত হয়েছে। শিয়ালকোল ক্রীড়া সংঘের আয়োজনে

বেলকুচিতে মামার লালসার শিকার শারীরিক প্রতিবন্ধী কিশোরী 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচিত দুলাল মন্ডল (৫০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে ১২ বছরের এক প্রতিবন্ধী কিশোরীকে যৌননিগ্রহের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি

গাজায় ৪৮ ঘণ্টায় ২০০ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল

অনলাইন ডেস্ক: গত ৪৮ ঘণ্টায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের উত্তরের বিভিন্ন এলাকায় অন্তত ২০০ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সেনাবাহিনী। একইসঙ্গে প্রায় ৩ লাখ মানুষকে জোরপূর্বক

রায়গঞ্জে মাসিক স্বাস্থ্যবিধি দিবস পালিত

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে গুড নেইবারস্ বাংলাদেশ সিরাজগঞ্জ সিডিপির আয়োজনে মাসিক স্বাস্থ্যবিধি দিবস ২০২৫ পালিত হয়েছে। বুধবার (২৮-মে) বিকেলে দাদপুর জিআর বালিকা উচ্চ বিদ্যালয়ে