সিরাজগঞ্জে যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় টোল আদায় ৩ কোটি ৩৮ লাখ

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে: পবিত্র ঈদুল ফিতর উদযাপন করতে ঢাকা থেকে ঘরে ফিরছে উত্তর-পশ্চিমাঞ্চলের মানুষ। ঈদযাত্রায় মানুষের ঢল নেমেছে মহাসড়কে।

যমুনা সেতুতে স্বাভাবিকের তুলনায় চারগুণ বেশি যানবাহন পারাপার হয়েছে।

গত ২৪ ঘণ্টায় এ সেতু দিয়ে ৪৮ হাজারেরও বেশি গাড়ি পারাপার হয়। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ৩৮ লাখ টাকারও বেশি।

শনিবার (২৭ মার্চ)। সকালে যমুনা সেতু কর্তৃপক্ষ সূত্র জানায়, বৃহস্পতিবার (২৭ মার্চ), রাত ১২টা থেকে শুক্রবার (২৭ মার্চ) দিবাগত রাত ১২টা পর্যন্ত যমুনা সেতু দিয়ে ৪৮ হাজার ৩৩৫টি ছোটবড় যানবাহন পারাপার হয়েছে।

‘মোট টোল আদায় হয়েছে ৩ কোটি ৩৮ লাখ ৫২ হাজার ৯শ টাকা। ঈদুল ফিতর উপলক্ষে এটাই সর্বোচ্চ টোল আদায় বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।’

এর মধ্যে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী রুটে ৩০ হাজার ৩৯৮টি যানবাহনের বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ৯০ লাখ ৯৮ হাজার ৫৫০ টাকা। উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী লেনে ১৭ হাজার ৯৩৭টি গাড়ির বিপরীতে ১ কোটি ৪৭ লাখ ৫৪ হাজার ৩৫০ টাকা টোল আদায় হয়েছে।’

এর আগে ২০২৪ সালের ৬ জুন পবিত্র ঈদুল আজহায় এ সেতু দিয়ে ৫১ হাজার ৮৯১টি যানবাহন পারাপার হয়, এতে টোল আদায় হয়েছিল ৩ কোটি ৬৫ লাখ ৩১ হাজার ৪৫০ টাকা। ওই টোল আদায় ছিল যমুনা সেতুর ইতিহাসে সর্বোচ্চ। স্বাভাবিক সময়ে এ সেতু দিয়ে ১০ থেকে ১৬ হাজার পর্যন্ত যানবাহন চলাচল করে। ঈদ উপলক্ষে সেটা বেড়ে তিন থেকে চারগুণ পর্যন্ত হয়।

যমুনা সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল বলেন, গত ২৪ ঘণ্টায় ঈদুল ফিতর উপলক্ষে সর্বোচ্চ টোল আদায় হয়েছে এবং সবচেয়ে বেশি যানবাহনও পারাপার হয়েছে। ঈদ উপলক্ষে অতিরিক্ত গাড়ির চাপ থাকায় টোল আদায়ের জন্য বাড়তি ৬টি বুথ করা হয়েছে। আগে যেখানে ১২টি বুথে টোল আদায় হতো এখন উভয়পাশে ৯টি করে মোট ১৮টি বুথে আদায় করা হচ্ছে।’

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

রায়গঞ্জে আন্তর্জাতিক যুব দিবস পালিত

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে গুড নেইবারস বাংলাদেশ সিরাজগঞ্জ সিডিপির আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে। টেকসই উন্নয়ন, লক্ষ্য অর্জন এবং ভবিষ্যতের দিকনির্দেশনা” এই প্রতিপাদ্যকে

ধর্ষণের অভিযুক্ত সৌদিপ্রবাসীর সঙ্গে কিশোরীর বিয়ে, ভেস্তে গেল ১৩ লাখে দফারফা

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: অবশেষে আব্দুর রব নামের ধর্ষণের অভিযোগে অভিযুক্ত এক সৌদিপ্রবাসী সঙ্গে ভুক্তভোগী কিশোরীর বিয়ে হয়েছে। মঙ্গলবার নারায়ণগঞ্জ আদালতে হলফনামার মাধ্যমে তাদের বিয়ে দেওয়া

বেলকুচিতে জামায়াতের উঠান বৈঠক অনুষ্ঠিত

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী পৌরসভার ৭নং ওয়ার্ডের উদ্যোগে এক নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) এশা পর মুকুন্দগাতী পশ্চিমপাড়ায়

সুনামগঞ্জে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ, নিহত ১

নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জের মধ্যনগরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। সোমবার (১০ মার্চ) রাতে উপজেলার মহেশখলা বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে

ঢাকায় মহাসমাবেশ ডেকেছে হেফাজত

ডেস্ক রিপোর্ট: আওয়ামী লীগ আমলে ২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরের নৃশংসতাসহ গুম, খুনের বিচার ও সব মামলা প্রত্যাহারের দাবিতে ৩ মে (শনিবার) ঢাকায়

জুলাই সনদে একদলীয় শাসনের বিপরীতে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার উল্লেখ

নিজস্ব প্রতিবেদক: জাতীয় ঐকমত্য কমিশনের চূড়ান্ত করা জুলাই সনদের ভাষ্যে সংযোজন ও পরিমার্জনের মাধ্যমে নতুন কিছু বিষয় অন্তর্ভুক্ত হয়েছে। এতে ১৯৭৫ সালে একদলীয় শাসন প্রতিষ্ঠার