সিরাজগঞ্জে মিথ্যা সংবাদ প্রচারে ডিলারশীপ বাতিলের ষড়যন্ত্রের অভিযোগ

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সদর উপজেলার চন্দ্রকোনা বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ডিলারশীপ পাওয়া মোছা: বিপাশা ইয়াসমিন এক সংবাদ সম্মেলনে তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানিয়েছেন। শনিবার (২৪ আগস্ট) বেলা সাড়ে ১০টায় নিজ ডিলারশীপ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পাঠ করেন।

বিপাশা ইয়াসমিন বলেন, সরকারি নিয়ম মেনে সঠিক প্রক্রিয়ায় তিনি ডিলারশীপ পান। অন্যদিকে একই এলাকায় শামছুন নাহার নামে আরেক আবেদনকারীর ডিলারশীপের জন্য আবেদনে ভাড়াকৃত দোকানের বৈধ কাগজপত্র ও চুক্তিপত্র না থাকায় উপজেলা প্রশাসন যাচাই-বাছাই শেষে তা বাতিল করে। এর জেরে শামছুন নাহার ও তার সহযোগীরা গত ২০ ও ২১ আগস্ট কিছু অনলাইন মাধ্যমে ‘দ্যা পিপলস নিউজ’-এ তার বিরুদ্ধে সুবিধাভোগীদের কাছ থেকে অর্থ নেওয়ার মিথ্যা অভিযোগ তুলে সংবাদ প্রকাশ করে।

তিনি অভিযোগ করে বলেন, উক্ত সংবাদ সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। এর মাধ্যমে আমার ডিলারশীপ বাতিলের চেষ্টা চলছে। এতে শুধু আমি নই, আমার পরিবারও সামাজিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এসময় তিনি তিন দফা দাবি জানান, মিথ্যা সংবাদ প্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, প্রশাসনের মাধ্যমে সত্য যাচাই করে ন্যায়বিচার নিশ্চিত করা ও ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া।

সংবাদ সম্মেলনে বিপাশা ইয়াসমিনের স্বামী ও খোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. রেজাউল করিমও বক্তব্য দেন। তিনি বলেন, এলাকায় কিছু ব্যক্তি বিএনপি পরিচয় ব্যবহার করে ব্যক্তিস্বার্থ হাসিলের অপচেষ্টা চালাচ্ছে। এর আগে একই কায়দায় তার ভাতিজা রুহুল আমিনকে দিয়ে ভিডিও সাক্ষাৎকার প্রচার করানো হয়, যা পরে ভুল প্রমাণিত হয়েছে।

এ সময় উপকারভোগী কার্ডধারী, এলাকার গণ্যমান্য

ব্যক্তিবর্গসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার

সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সৌদিতে ১৯ হাজারের বেশি অবৈধ অভিবাসী গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি সরকার গত ২৬ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত ১৯ হাজারেরও বেশি অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে। দেশটির সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলোর যৌথ অভিযানে এসব

কুষ্টিয়ায় পদ্মা নদীর অবৈধ বালু উত্তোলন নিয়ে ব্যাপক গোলাগুলি

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীতে অবৈধভাবে ফিলিং বালু উত্তোলনকে কেন্দ্র করে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। রবিবার (১লা মার্চ) দিবাগত রাত ২টা ২০মিনিটে দিকে বাহিরচর ইউনিয়নের

ডিজিটাল নিরাপত্তা আইনে সব মামলা বাতিল, সাজাপ্রাপ্ত-অভিযুক্তদের খালাস

ডেস্ক রিপোর্ট: সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫-এর সংশোধনী অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। এতে ২০১৮ সালের ডিজিটাল সিকিউরিটি আইনের অধীনে হওয়া সব মামলা বাতিল করা হয়েছে।, বৃহস্পতিবার

বেলকুচিতে ৭ যুবদল নেতাদের সকালে বহিষ্কার, রাতে প্রত্যাহার

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বহিস্কৃত সেই ৭ যুবদল নেতাদের বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বুধবার (১৬ এপ্রিল) সকালের

যদি মনে করেন প্রশাসন দূর্বল, তাহলে আপনাদের ভূল হবে -সিরাজগঞ্জ জেলা প্রশাসক

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: আপনারা যদি মনে করেন এখন তো প্রশাসন দূর্বল হয়েছে, আমরা যা ইচ্ছে তাই করবো তাহলে আপনাদের ভূল হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

সলঙ্গায় মসজিদের ওয়াকফকৃত ৯ বিঘা জায়গা দখলে রাখার অভিযোগ মন্টুর বিরুদ্ধে

জুয়েল রানা: সিরাজগঞ্জের সলঙ্গায় মসজিদের নামের ওয়াকফকৃত ৯ বিঘা জায়গা তথ্য গোপন করে অবৈধভাবে ভোগদখল করার অভিযোগ উঠেছে স্কুল শিক্ষক জাহিদুল ইসলাম মন্টুর (৬০)বিরুদ্ধে। দীর্ঘদিন