সিরাজগঞ্জে বাসদের উদ্যোগে গাজায় ইসরাইলি বাহিনীর হামলা ও গনহত্যার প্রতিবাদে মানববন্ধন

নজরুল ইসলামঃ যুদ্ধবিরতিকে অমান্য করে গাজায় ইসরাইলি বাহিনীর হামলা ও গনহত্যার প্রতিবাদে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) সিরাজগঞ্জ জেলার উদ্যোগে মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেল ৫টার দিকে সদর উপজেলা পিপুলবাড়িয়া বাজার এলাকায় এক জেলা বাসদ এর আহ্বায়ক কমরেড নব কুমার কর্মকারের সভাপতিত্বে এ মানববন্ধন ও সমাবেশ হয়।

এছাড়া অন্যান্যদের মধ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বাগবাটি ইউনিয়নের নেতা ফজলার হোসেন, আবু সামা ও ছোনগাছা বাসদের নেতা আব্দুল কুদ্দুস প্রমুখ।

বক্তারা বলেন, যুদ্ধবাজ মার্কিন সাম্রাজ্যবাদের মদদপুষ্ট ইসরাইলি বাহিনী যুদ্ধ বিরতিকে অমান্য করে গাজায় বোমা হামলা এবং নির্বিচারে মানুষ হত্যা করে বিশ্ব মানবতাকে ধ্বংস করার এক মহা পরিকল্পনা করেছে। গাজায় হামলা, মানুষ হত্যার নিন্দা, প্রতিবাদসহ অবিলম্বে যুদ্ধ বন্ধে বিশ্বের সকল মানবতাবাদী মানুষদের সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বিটিসিএলের এমভিএনও সিম চালু, থাকবে যেসব সেবা

নিজস্ব প্রতিবেদক: দেশে প্রথমবারের মতো কারিগরি পরীক্ষার মাধ্যমে সচল হয়েছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) মোবাইল ভার্চুয়াল নেটওয়ার্ক অপারেটর (এমভিএনও) সিম। বিটিসিএল পরিচালিত

গণঅভ্যুত্থানে স্বৈরাচারের পতন হয়েছে, আর স্বৈরাচার হতে দেব না: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিনিধি: জনগণের অধিকার প্রতিষ্ঠায় নাগরিক ঐক্য চাই” – এই স্লোগানে ভোলায় অনুষ্ঠিত হলো জাতীয় নাগরিক পার্টির বর্ণাঢ্য পদযাত্রা। মঙ্গলবার (১৫ জুলাই) বিকাল সাড়ে ৩টা

রংপুর-৩ আসনে জিএম কাদেরের মনোনয়ন উত্তোলন

নিজস্ব প্রতিবেদক: রংপুর ৩ আসনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম উত্তোলন করেছেন দলটির চেয়ারম্যান জিএম কাদের। রোববার (২১ ডিসেম্বর) দুপুর সাড়ে বারোটায় জেলা নির্বাচন অফিস

নলকা ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষনা

নজরুল ইসলাম: সিরাজগঞ্জে রায়গঞ্জ উপজেলা ৭নং নলকা ইউনিয়ন পরিষদের ২০২৫-২০২৬ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে। বৃহস্পতিবার ( ১৫ মে)  সকাল ১০ টায় ৭নং

সিরাজগঞ্জে র‌্যাবের অভিযানে ২০ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কামারখন্দে অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ মো. সাদ্দাম হোসেন (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২। শুক্রবার ৫ সেপ্টেম্বর ভোরে ঢাকা-রাজশাহী মহাসড়কের

ঈদ মোবারকের নামে ব্যাঙ্গাত্মক কার্টুন, প্রথম আলোর সম্পাদকের বিরুদ্ধে মামলার আবেদন

নিজস্ব প্রতিবেদক: ঈদ শুভেচ্ছা কার্টুনে কুকুরের ছবি প্রকাশ করে ধর্ম অবমাননার অভিযোগে দৈনিক প্রথম আলোর সম্পাদক, প্রকাশক ও সংশ্লিষ্ট কন্টেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলার