সিরাজগঞ্জে ফুটপাতে পাওয়া নবজাতককে দত্তক নিতে আগ্রহী ২৩ দম্পতি

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ফুটপাত থেকে উদ্ধার হওয়া নবজাতক কন্যাকে দত্তক নিতে আগ্রহ প্রকাশ করেছেন ২৩ দম্পতি। এর মধ্যে ১৫ জন উপজেলা সমাজসেবা অফিসে সরাসরি এসে আবেদন করেছেন এবং ৮ জন অনলাইনে যোগাযোগ করেছেন।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশুটি বর্তমানে কেয়ার হাসপাতালের তত্ত্বাবধানে সম্পূর্ণ সুস্থ রয়েছে। তিনি জানান, “এ পর্যন্ত অনলাইন ও সরাসরি মোট ২৩টি আবেদন পাওয়া গেছে। আবেদনকারীদের বেশিরভাগই নিঃসন্তান দম্পতি। তবে কয়েকটি পরিবারে ছেলে সন্তান থাকলেও তারা মেয়েশিশুটিকে দত্তক নিতে আগ্রহী।”

তিনি আরও বলেন, যাচাই-বাছাই শেষে আইনানুগ প্রক্রিয়ায় যোগ্য দম্পতির কাছেই শিশুটিকে হস্তান্তর করা হবে।

কেয়ার হাসপাতালের চিকিৎসক ডা. লুৎফর রহমান জানান, পথচারীরা রাতে খবর দেন ফুটপাতে একটি নবজাতক পড়ে আছে। পরে হাসপাতাল কর্তৃপক্ষ শিশুটিকে উদ্ধার করে চিকিৎসা সেবা দেয় এবং থানা, সমাজসেবা অফিস ও মহিলা এবং শিশু বিষয়ক কর্মকর্তাকে অবহিত করে। বর্তমানে সমাজসেবা অফিসের তত্ত্বাবধানে হাসপাতালের নার্সরা শিশুটির দেখাশোনা করছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সালেহ মোহাম্মদ হাসনাত বলেন, দত্তক গ্রহণে আগ্রহীদের তালিকা সমাজসেবা অফিসে সংরক্ষিত আছে। যাচাই-বাছাই শেষে আইনানুগ প্রক্রিয়ায় যোগ্য অভিভাবকের কাছেই নবজাতককে দেওয়া হবে।

এর আগে সোমবার (৬ অক্টোবর) রাত ২টার দিকে উল্লাপাড়া পৌরসভার শ্যামলীপাড়া এলাকায় কেয়ার হাসপাতালের সামনে ফুটপাতে মানসিক প্রতিবন্ধী এক নারী সন্তান জন্ম দিয়ে শিশুটিকে রেখে চলে যান। পরে স্থানীয়দের সহায়তায় নবজাতককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

চারুকলায় যেভাবে সাজানো হচ্ছে হাসিনাকে

ডেস্ক রিপোর্ট: এবারের পহেলা বৈশাখের বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা পাচ্ছে ভিন্নমাত্রা। চারুকলা অনুষদের আয়োজনে প্রতিবছরের মতো এবারও বর্ষবরণ শোভাযাত্রা অনুষ্ঠিত হচ্ছে। তবে এই প্রথমবারের মতো এতে

টাঙ্গাইলে এনসিপির পদযাত্রায় শিক্ষার্থীদের যেতে বাধ্য করায় বিক্ষোভ

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলে জাতীয় নাগারিক পার্টির (এনসিপি) পদযাত্রায় শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীদের যেতে বাধ্য করার প্রতিবাদ বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বিন্দুবাসিনী সরকারি

ভাঙ্গায় ক্ষতিগ্রস্ত সরকারি অফিস পরিদর্শনে ডিআইজি

নিজস্ব প্রতিবেদক: আন্দোলনকারীদের হামলায় ভাঙা উপজেলা পরিষদ, ইউএনও কার্যালয়সহ অন্তত ২০টি সরকারি অফিস এবং দুটি থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পর ক্ষতিগ্রস্ত অফিস-আদালত পরিদর্শন করেছেন

পদ্মায় কাকন বাহিনীর আস্তানায় সেনা অভিযান: অস্ত্র, টাকা ও চাঁদার তালিকা উদ্ধার

পাবনা প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী ও নাটোরের লালপুরে আলোচিত ‘কাকন বাহিনী’র সন্ত্রাসী আস্তানায় সেনাবাহিনী অভিযান চালিয়ে অস্ত্র, বিপুল পরিমাণ নগদ অর্থ, মাদকদ্রব্য এবং চাঁদা বণ্টনের তালিকা

সান্তাহারে হাজারো যাত্রী নিয়ে দুর্ঘটনার কবলে নীলসাগর এক্সপ্রেস

নিজস্ব প্রতিবেদক ঢাকা থেকে চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হয়েছে। বুধবার (১৮ মার্চ) বিকেলে ট্রেনটি বগুড়ার সান্তাহার জংশন ছেড়ে গিয়ে লাইনচ্যুত হয়। ট্রেনের ছাদে

সুদসহ আমানত ফেরতের দাবিতে বাংলাদেশ ব্যাংকের সামনে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: মুনাফাসহ গচ্ছিত আমানতের সম্পূর্ণ অর্থ ফেরতের দাবিতে একীভূত হওয়া পাঁচটি ব্যাংকের আমানতকারীরা বৃহস্পতিবার ৫ মার্চ রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে বিক্ষোভ ও অবস্থান