সিরাজগঞ্জে প্রচণ্ড গরমে কুলি অসুস্থ হয়ে জ্ঞান হারালেন

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর শহরের দ্বারিয়াপুর মাছ বাজারের সামনে প্রচণ্ড গরমে হায়দার আলী (৫৫) নামের এক কুলি অসুস্থ হয়ে পড়ে জ্ঞান হারান। বুধবার (২৩ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হায়দার আলী স্থানীয় এক চালের দোকান থেকে ৫০ কেজি ওজনের একটি চালের বস্তা মাথায় নিয়ে প্রায় ১০০ গজ দূরে একটি রিকশায় তুলতে যাচ্ছিলেন। এ সময় তীব্র গরমে তার মাথা ঘুরে যায় এবং তিনি রাস্তায় পড়ে যান। পাশে থাকা মাছ ব্যবসায়ীরা দ্রুত এগিয়ে এসে তার মাথায় পানি ঢাললে কিছুক্ষণ পর তিনি জ্ঞান ফিরে পান।
পরে স্থানীয় একজন চিকিৎসকের প্রাথমিক চিকিৎসা শেষে হায়দার আলীকে তার বাড়িতে পাঠানো হয়।
বাজারের কাপড় ব্যবসায়ী সাগর কসাক বলেন, “হায়দার আলী একজন নিরীহ প্রকৃতির মানুষ। দীর্ঘদিন ধরে এ বাজারে কুলির কাজ করে জীবিকা নির্বাহ করছেন। আজকের প্রচণ্ড গরমে তিনি অসুস্থ হয়ে পড়লে আমাদের সবাইকেই চিন্তায় ফেলে দেন।”
এদিন প্রচণ্ড তাপদাহে পাবনা-ঢাকা মহাসড়কের বিভিন্ন স্থানের পিচ গলে যাওয়ায় দূরপাল্লার যান চলাচলও বিঘ্নিত হয় বলে জানান সাগর।
Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

জ্বালানি খাতে ভয়াবহ বিপর্যয়ের শঙ্কা

নিজস্ব প্রতিবেদক: ইরান-ইসরায়েল যুদ্ধে আপাতত বাংলাদেশের জ্বালানি খাতে কোনো প্রভাব না পড়লেও যুদ্ধ দীর্ঘায়িত হলে ব্যাপক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। যুদ্ধ যদি দ্রুত না থামে এবং

পবিত্র রমজান উপলক্ষ্যে বিশ্বের সব মুসলমানদের প্রতি জাতিসংঘ মহাসচিবের শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক: পবিত্র রমজান মাস উপলক্ষ্যে বিশ্বের সব মুসলমানদের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তেনিও গুতেরেস। তিনি বলেছেন, ‘রমজান সহানুভূতি, সহমর্মিতা এবং উদারতার মূল্যবোধকে বাস্তব

পাবনায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

পাবনা প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে পানিতে ডুবে একই পরিবারের দুই শিশু মৃত্যু হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে ঈশ্বরদী উপজেলার লক্ষীকন্ডা ইউনিয়নের কামালপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত

ঢাকায় আসছেন ইতালির প্রধানমন্ত্রী, ইউনূসের সঙ্গে বৈঠক ৩১ আগস্ট

নিজস্ব প্রতিবেদক: ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি আগামী ৩০ আগস্ট সন্ধ্যায় ঢাকা সফরে আসছেন। এটি বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের সময় ইউরোপের কোনো শীর্ষ নেতার প্রথম সফর। সফরের

বাংলাদেশের জন্য দুঃসংবাদ, শান্তি রক্ষা মিশনের এক-চতুর্থাংশ ছাঁটাই করছে জাতিসংঘ

অনলাইন ডেস্ক: জাতিসংঘ বিশ্বব্যাপী ৯টি শান্তি রক্ষা মিশনে আগামী কয়েক মাসে শান্তিরক্ষী বাহিনীর প্রায় এক-চতুর্থাংশ হ্রাস করার সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তের মূল কারণ অর্থের ঘাটতি। পাশাপাশি

বাজিমাত করতে যাচ্ছে ড.মুহাম্মদ ইউনূস সরকার

নিজস্ব প্রতিবেদক: আসছে পবিত্র মাহে রমজান। বছরই বাংলাদেশে রমজান মাসের আগে থেকেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়তে থাকে এবং রমজানের সময় তা সর্বোচ্চ পর্যায়ে চলে যায়।