সিরাজগঞ্জে নিহত শহীদ পরিবারের খোঁজ নিলেন বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধিরা

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: রমজানে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত শহীদ পরিবারের সদস্যদের খোঁজ-খবর নিতে বাড়িতে ছুটে গেলেন সিরাজগঞ্জের বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র প্রতিনিধিরা।

মঙ্গলবার (৪ মার্চ) সকালে সিরাজগঞ্জ পৌর এলাকার কোবদাসপাড়া ও বনবাড়িয়া গ্রামে শহীদ আব্দুল আলিম আলীর বাড়িতে যান ছুটে ছাত্র প্রতিনিধিগণ। এ সময় তারা শহীদ পরিবারের সদস্যদের স্বান্তনা দেন সেই সাথে খোঁজ খবর নেন এবং তাদের বক্তব্য শোনেন।

এ ব্যাপারে বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র প্রতিনিধি মুনতাসির মেহেদী বলেন, সিরাজগঞ্জ জেলার সর্বমোট ১৫টি শহীদ পরিবার রয়েছে। রমজান উপলক্ষে আমরা প্রতিটি শহীদ পরিবারের খোঁজ খবর নিচ্ছি তাদের প্রতি আমাদের যে দায়িত্ব ও আমদের সেই দায়বদ্ধতার জায়গা থেকে কিছু হাদিয়া নিয়ে পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেছি। ভবিষ্যতেও আমাদের এ কাযক্রম অব্যাহত থাকবে।

এ সময় বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র প্রতিনিধি হিসেবে আরো উপস্থিত ছিলেন, ইমরান হাসান, সালমান জর্দার, আরিয়ান অনিক, শেখ তাজ, অর্ণব, সাহেব মাহমুদ হৃদয়, তামিম শেখ, ফয়সাল বিশ্বাস, আহমেদ জাহিদসহ প্রমুখ।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

১০ দিনেও পণ্যবাহী কার্গো ছাড়েনি আরাকান আর্মি

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি: দশ দিন পার হয়ে গেলেও কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে আসার পথে আটক পণ্যবাহী একটি কার্গো বোট এখনো ছাড়েনি মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি।

রাজস্থানে স্কুল ভবন ধসে ৪ শিশুর মৃত্যু, বহুজন আটকা

অনলাইন ডেস্ক: ভারতের রাজস্থানের ঝালাওয়াড় জেলার একটি সরকারি বিদ্যালয়ে ভবন ধসের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত চার শিশু নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন।

কক্সবাজার সমুদ্র সৈকতে ভেসে এলো আরেকটি লাশ

কক্সবাজার সমুদ্র সৈকেতের নাজিরারটেক পয়েন্ট থেকে আরো এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। শনিবার দুপুর পৌনে ১২টার দিকে অজ্ঞাত পরিচয় ওই

জবি শিক্ষক-শিক্ষার্থীদের লং মার্চে পুলিশের টিয়ারগ্যাস লাঠি চার্জ

নিজস্ব প্রতিবেদক: তিন দফা দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে লং মার্চে লাঠিচার্জ, টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। এই ঘটনায় শিক্ষক শিক্ষার্থী ও সাংবাদিক সহ

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ প্রধান উপদেষ্টার, আসতে পারে নির্বাচনী রোডম্যাপ

বিশেষ প্রতিনিধি: জাতির উদ্দেশে ভাষণ দেবেন অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস। আজ শুক্রবার সন্ধ্যা সাতটায় তার ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার থেকে

যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়: ইরানের নিরাপত্তা প্রধান

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরান কোনো ধরনের আলোচনা করবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির নিরাপত্তা বিষয়ক প্রধান আলী লারিজানি। সোমবার এক বিবৃতিতে তিনি যুক্তরাষ্ট্রের