সিরাজগঞ্জে নানা আয়োজনে জাতীয় পাট দিবস পালিত

সিরাজগঞ্জ প্রতিনিধি: পাট শিল্প গড়ে তুলুন, কর্মসংস্থান সৃষ্টি করুন” প্রতিপাদ্যকে সামনে রেখে যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনে সিরাজগঞ্জে উদযাপিত হয়েছে জাতীয় পাট দিবস।

দিবসটি উপলক্ষে শুক্রবার (৬ মার্চ) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে এবং পাট অধিদপ্তর, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সহযোগিতায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। র‍্যালিতে জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, পাট অধিদপ্তরের কর্মকর্তারা, পাট চাষি, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

সভায় জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্ব প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পাট বাংলাদেশের ঐতিহ্যবাহী অর্থকরী ফসল। এক সময় পাট ছিল দেশের প্রধান বৈদেশিক মুদ্রা অর্জনকারী পণ্য। বর্তমান সময়ে পরিবেশ দূষণ রোধ এবং প্লাস্টিকের বিকল্প হিসেবে পাটজাত পণ্যের ব্যবহার বাড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে পাট চাষ সম্প্রসারণ, পাটের উন্নত জাতের ব্যবহার, আধুনিক প্রযুক্তির মাধ্যমে পাট প্রক্রিয়াজাতকরণ এবং পাটজাত পণ্যের বাজার সম্প্রসারণের ওপর তিনি গুরুত্বারোপ করেন।

আলোচনা সভায় অন্যান্য বক্তারা বলেন, বিশ্বব্যাপী পরিবেশবান্ধব পণ্যের চাহিদা বাড়ছে। এ সুযোগ কাজে লাগিয়ে পাট ও পাটজাত পণ্যের উৎপাদন ও ব্যবহার বৃদ্ধি করতে হবে। এর মাধ্যমে একদিকে যেমন পরিবেশ রক্ষা করা সম্ভব হবে, অন্যদিকে কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলার পাট চাষি ও ব্যবসায়ীরা তাদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন। তারা পাট চাষে প্রয়োজনীয় সহায়তা, ন্যায্যমূল্য নিশ্চিতকরণ এবং বাজার ব্যবস্থার উন্নয়নের দাবি জানান।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

 বেলকুচিতে জাতীয় তাঁতি সমিতির মত বিনিময় সভা

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: তাঁত কুঞ্জ ব্র্যান্ডিং জেলা সিরাজগঞ্জের বেলকুচিতে জাতীয় তাঁত সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ মে) বিকেলে বেলকুচি বেসিক সেন্টার হলরুমে

রাজশাহীতে সেনাবাহিনীর অভিযান, অস্ত্র ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীতে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, বিস্ফোরক তৈরির সরঞ্জাম ও বিভিন্ন ইলেকট্রনিকস সামগ্রী উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নগরজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ট্রাইব্যুনালে আনা হচ্ছে ১৩ সেনা কর্মকর্তাদের, র‍্যাব-বিজিবির কড়া নিরাপত্তা

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে টিএফআই-জেআইসি সেলে গুম-খুনের পৃথক দুই মামলায় ১৩ সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে আজ। এরই মধ্যে নিরাপত্তা জোরদার

ওবায়দুল কাদেরের সর্বশেষ ট্র্যাক করা লোকেশন মোহাম্মদপুর

ঠিকানা টিভি ডট প্রেস: গেল বছর ৫ আগস্ট ছাত্রজনতার প্রবল গণ আন্দোলনের মুখে পতন হয় আওয়ামী লীগ সরকারের।সেসময় দলটির সভানেত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে

বিদ্যুৎকেন্দ্রের স্ক্র্যাপ চুরির মামলায় শ্রমিক দলের সভাপতি কারাগারে

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: কলাপাড়ার ধানখালীতে নির্মিত পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎকেন্দ্রের স্ক্র্যাপ চুরি ও পাচারের ঘটনায় দায়ের করা মামলায় ধানখালী ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি শামীম

চট্টগ্রামে হঠাৎ ডায়রিয়া রোগী কয়েক গুণ

নিজস্ব প্রতিবেদক: বন্দরনগরী চট্টগ্রামের কয়েকটি এলাকায় পানিবাহিত রোগ ডায়রিয়া ভয়াবহ রূপ ধারণ করেছে। হঠাৎ করেই রোগী কয়েক গুণ হয়ে গেছে। ডায়রিয়ায় কাবু হয়ে প্রতিদিন হাসপাতালে