সিরাজগঞ্জে নদীতে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষে জেলের মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে মাছ ধরাকে কেন্দ্র করে দুই নৌকার জেলেদের মধ্যে সংঘর্ষে বিমল হালদার (৬০) নামে এক জেলের মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে বাড়ি থেকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

এর আগে বৃহস্পতিবার (৬ নভেম্বর) গভীর রাতে উপজেলার গোহালা নদীতে জাল ফেলা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে তর্কবিতর্ক থেকে সংঘর্ষে রূপ নেয় ঘটনাটি। এতে বিমল হালদার মাথায় আঘাত পেয়ে আহত হন। স্থানীয়রা তাকে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। চিকিৎসা শেষে বাড়ি ফেরার পর শুক্রবার সকালে তার শারীরিক অবস্থা খারাপ হয়। দুপুরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত বিমল হালদার শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের রাউতারা হালদারপাড়া গ্রামের বাসিন্দা। এ ঘটনায় প্রতিপক্ষ হরেন হালদার, প্রবাস হালদার ও রিপন হালদারের নাম উঠে এসেছে।

শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আছলাম আলী জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

এবার পুলিশের সামনেই জব্দকৃত ১৫০০ কেজি জাটকা লুট

নিজস্ব প্রতিবেদক: বরগুনার আমতলী থানায় নৌবাহিনী ও উপজেলা মৎস্য বিভাগের জব্দ করা ১৫০০ কেজি জাটকা ইলিশ মাছ প্রকাশ্যে লুট হয়েছে। বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে থানা প্রাঙ্গণে

প্রবাসীর বাড়ি থেকে বোমা তৈরির সরঞ্জামসহ তিনজন আটক

নিজস্ব প্রতিবেদক: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় একটি বাড়িতে অভিযান চালিয়ে হাতবোমা, পেট্রলবোমা, বোমা তৈরির সরঞ্জামসহ তিনজনকে আটক করেছে পুলিশ। বুধবার বেলা আড়াইটার দিকে উপজেলার আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া

ফ্যাসিস্টরা ভারতে বসে বলছে, আমরা নাকি পালিয়ে গেছি

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ফ্যাসিবাদের পতনের পর তা‌দের নেতারা ভারতে ও দুবাই পালি‌য়ে গিয়ে ফুর্তি করছে, আরাম-আয়েশ করছে।

তরুণীকে তুলে নিয়ে ধর্ষণের পর হত্যা, বিএনপির নেতাসহ গ্রেপ্তার পাঁচ  

নিজস্ব প্রতিবেদক: নরসিংদীর মাধবদীতে ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে ভুক্তভোগী কিশোরীকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আহম্মদ আলী দেওয়ানসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে

আবুধাবিতে লটারি জিতে বাংলাদেশি ইলেকট্রিশিয়ানের ভাগ্যে ৭৭ কোটি টাকা!

অনলাইন ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে বিগ টিকিট সিরিজ ২৭৬-এ লটারি জিতে ২৫ মিলিয়ন দিরহাম (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৭ কোটি ৫০ লাখ টাকা) পুরস্কার পেয়েছেন বাংলাদেশি

হামলার আশঙ্কার মধ্যেও ঈদের নামাজে ঢল নামলো ইরানিদের

অনলাইন ডেস্ক মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেই ইরানে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন হাজারো মুসল্লি। শনিবার রাষ্ট্রীয় টেলিভিশনের সম্প্রচারিত ফুটেজে দেখা যায়, দেশজুড়ে ঈদের জামাতে