সিরাজগঞ্জে ট্যাংকলরি-গরুবাহী নছিমনের সংঘর্ষে নিহত ১,আহত ২

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গাড়াদহ ইউনিয়নের তালগাছি বাসস্ট্যান্ডের কাছে বগুড়া-নগরবাড়ি মহাসড়কে ট্যাংকলরি ও গরুবাহী নছিমনের সংঘর্ষে ইউসুফ আলী (৩২) নামের নছিমনচালক নিহত ও ২জন যাত্রী আহত হয়েছে। আহতদের নাম পরিচয় জানা যায়নি।

রবিবার (১৬ ফেব্রুয়ারি), বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহত নছিমনচালক ইউসুফ আলী সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার রাজমান গ্রামের রাজা মিয়ার ছেলে। খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ,ফায়ান সার্ভিস ও হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের লাশ উদ্ধার করে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শিরা জানায়, এদিন বিকেল ৩টার দিকে তালগাছি হাট থেকে দু‘টি গরু নিয়ে গরুবাহী একটি নছিমন শাহজাদপুরের দিকে যাচ্ছিল। নছিমনটি বগুড়া-নগরবাড়ি মহাসড়কের তালগাছি বাসস্ট্যান্ডের অদূরে কাজী অফিসের সামনে পৌছালে বাঘাবাড়ি থেকে ছেড়ে আসা বগুড়াগামী জ্বালানী তেলবাহী দ্রুতগামী ট্যাংকলরির মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই নছিমনচালক ইউসুফ আলী মারা যায় ও নছিমনের দুই যাত্রী আহত হয়। স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠায়। ফলে আহতদের নাম জানা যায়নি।’

এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি আসলাম আলী জানান, এ দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে শাহজাদপুর পুলিশ ও হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ ও শাহজাদপুর ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌছে নিহতের লাশ উদ্ধার করে। এছাড়া দূর্ঘটনার পর সড়কে যানজটের সৃষ্টি হলে তা দ্রুত নিয়ন্ত্রণ করে। এ বিষয়ে নিহতের স্বজনরা অভিযোগ দিলে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।’

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বিয়ের দাবিতে হিন্দু যুবকের বাড়িতে মুসলিম নারীর অবস্থান, এলাকায় চাঞ্চল্য

রায়গঞ্জ সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছেন তানজিলা আক্তার (৩২) নামে এক মুসলিম নারী। শনিবার (১৪ জুন) সকাল থেকে উপজেলার

শহীদ দিবসের ফুল কুড়াতে যাওয়া শিশুকে ধর্ষণের অভিযোগ

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি: মহান শহীদ দিবস উপলক্ষে শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর জন্য ফুল সংগ্রহ করতে যাওয়া চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। শুক্রবার সকাল

প্রবাসী ভোটারের নিবন্ধন এক লাখ ৯৪ হাজার ছাড়ালো, শীর্ষে সৌদি

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে এ পর্যন্ত এক লাখ ৯৪ হাজারেরও

নেতানিয়াহু ‘মারা গেছেন’? ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি ও ইসরাইলে উত্তেজনা

অনলাইন ডেস্ক: ইসরাইলের প্রধানমন্ত্রী এবং গাজার কসাইখ্যাত বেঞ্জামিন নেতানিয়াহু মারা গেছেন? একটি সূত্রের উল্লেখ করে টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে যে, ইরানের বিপ্লবী গার্ড একটি

বিজেপির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা থালাপতির বিরুদ্ধে মামলা

অনলাইন ডেস্ক: ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দল বিজেপির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ব্যাপক আলোড়ন তৈরি করা দক্ষিণি সিনেমার সুপারস্টার থালাপতি বিজয়ের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন চান বিএনপি: আহমেদ আযম খান

টাঙ্গাইল প্রতিনিধি: বিএনপির ভাইস চেয়ারম্যান এডভোকটে আহমেদ আযম খান বলেছেন, দুই-একটা রাজনৈতিক দল চেষ্টা করছে এই ফেব্রুয়ারির মাঝামাঝি নির্বাচন যাতে না হতে পারে। যাদের ভোটের