সিরাজগঞ্জে জামায়াত নেতার ওপর হামলা, ছাত্রদলকর্মী আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নে জামায়াতে ইসলামীর এক নেতার ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক ছাত্রদলকর্মীকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় গ্রামবাসী।

সোমবার (২৬জানুয়ারি) সকালে সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের উত্তর সারটিয়া এলাকার বকুলতলা মোড়ে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, উত্তর সারটিয়া গ্রামের সুলতান মাস্টারের জামাই এবং সদর উপজেলা জামায়াতে ইসলামীর বায়তুলমাল (অর্থ) সম্পাদক মো. মারুফ বিল্লাহ সকালে শ্বশুরবাড়ি থেকে শহরের উদ্দেশে রওনা দেন। এ সময় ছাত্রদলকর্মী হিসেবে পরিচিত গোতন খন্দকার তার কয়েকজন সহযোগীকে নিয়ে তার পথরোধ করে।

একপর্যায়ে কথা-কাটাকাটির জেরে হামলার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, গোতন খন্দকার হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে মারুফ বিল্লাহর পেটে আঘাত করার চেষ্টা করে। আত্মরক্ষার সময় মারুফ বিল্লাহর হাতে গুরুতর জখম হয়।

ঘটনার পর মারুফ বিল্লাহর শ্বশুরবাড়ির লোকজন ও স্থানীয় গ্রামবাসী এগিয়ে এলে হামলাকারীরা পালানোর চেষ্টা করে। এ সময় গ্রামবাসী একজনকে আটক করে পুলিশে সোপর্দ করে। আটক ব্যক্তি গোতন খন্দকার বলে নিশ্চিত করেছে স্থানীয়রা।

আহত মারুফ বিল্লাহকে তাৎক্ষণিকভাবে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আটক গোতন খন্দকারের বিরুদ্ধে অতীতে মাদক (ইয়াবা) ও হত্যা সংশ্লিষ্ট একাধিক অভিযোগ ও মামলার তথ্য রয়েছে।

এ ঘটনায় জামায়াত নেতার পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

এদিকে হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় জামায়াতে ইসলামী ও ছাত্রশিবির নেতারা। তারা বলেন, শান্তিপূর্ণ পরিবেশে রাজনৈতিক কার্যক্রম পরিচালনার স্বার্থে সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হচ্ছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

এই দায়িত্ব আমার কাছে আমানত: জকসু ভিপি রিয়াজুল

নিজস্ব প্রতিবেদক: নিঃসন্দেহে এটি কোনো পদ নয়, এটি একটি আমানত, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হাজারো শিক্ষার্থীর আশা, আকাঙ্ক্ষা ও স্বপ্নের আমানত’ এবং আপনাদের এই বিশ্বাস আমার কাছে শক্তি,

সিরাজগঞ্জে ট্রাক-অটোভ্যানের সংঘর্ষ, শিশুসহ নিহত ২

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ রায়গঞ্জে মুরগিবাহী ট্রাক ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ দুই জন নিহত হয়েছেন। এ সময় অটোভ্যানে থাকা আরও পাঁচ যাত্রী গুরুতর আহত

চৌহালী ভিজিএফ কার্ড বিতরণে অনিয়ম,দলীয় নেতার স্বাক্ষর,সুবিধাভোগীর নাম-ঠিকানাও উধাও!

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের চৌহালী উপজেলার ২ নং স্থল ইউনিয়নে দরিদ্র ও অসহায় মানুষের জন্য বরাদ্দ করা ভিজিএফ (ভালনারেবল গ্রুপ ফিডিং) কার্ড বিতরণে চরম অনিয়মের অভিযোগ

লাফিয়ে বেড়েছে মুরগির দাম, উড়ছে লেবু-শসা

নিজস্ব প্রতিবেদক: পবিত্র রমজান সামনে রেখে লাফিয়ে বেড়েছে মুরগির দাম। মুরগির তুলনায় দামের দিক থেকে লেবু ও শসা যেন উড়ছে। একই অবস্থা বেগুনের দামেও। এ ছাড়া

আগে গণহত্যা ও গুমের বিচার, তারপর নির্বাচনের কথা ভাবা যাবে: মামুনুল হক

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, ‘জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া ফেব্রুয়ারির নির্বাচন মানবে না জনগণ। তাই আগামী নভেম্বরের মধ্যে গণভোটের

আমি একটা সংগঠন করতাম, যেটা বলতে এখন লজ্জা হয়: জামায়াত আমির

ডেস্ক রিপোর্ট: জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির এবং কুলাউড়ার কৃতি সন্তান ডা. শফিকুর রহমান বলেছেন, তিনি একসময় অন্য একটি সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন, যা বর্তমানে তিনি