সিরাজগঞ্জে আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা

নিজস্ব প্রতিবেদক সিরাজগঞ্জে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগে কুষ্টিয়ার সংসদ সদস্য ও জামায়াত নেতা মুফতি আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা দায়ের করা হয়েছে। সোমবার ৩০ মার্চ দুপুরে সিরাজগঞ্জ সদর আমলী আদালতে অ্যাডভোকেট এস. এম. নাজমুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন।

আদালত সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ সদর আমলী আদালতের বিচারক সুমন কুমার কর্মকার মামলাটি আমলে নিয়ে আদেশের জন্য অপেক্ষমাণ রেখেছেন। মামলাটি দণ্ডবিধির ৫০০ ধারায় দায়ের করা হয়েছে।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, ২৬ মার্চের একটি বক্তব্যকে কেন্দ্র করে মুফতি আমির হামজা বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক বলে আখ্যায়িত করেন, যা তার সামাজিক ও ব্যক্তিগত সুনাম ক্ষুণ্ন করেছে। এ কারণে তার বিরুদ্ধে মানহানির অভিযোগ আনা হয়েছে।

বাদী আরও উল্লেখ করেন, সংশ্লিষ্ট মন্ত্রী জেলার বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়ন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত এবং মুক্তিযোদ্ধাদের সম্মানার্থে বক্তব্য দিয়েছিলেন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বদলির সময় সরকারি বাসার দরজা-জানালা খুলে নিলেন গণপূর্ত কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: পাবনায় গণপূর্ত অধিদপ্তরের এক উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে সরকারি বাসার দরজা-জানালা খুলে নেওয়ার অভিযোগ উঠেছে। বদলির সময় তিনি এসব খুলে নেওয়ায় কোয়ার্টারটি এখন পরিত্যক্ত

রাজশাহী টেক্সটাইল মিলস এর বৃক্ষ হত্যা, পুকুর ভরাট বন্ধের প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী টেক্সটাইল মিলস এর শতাধিক বৃক্ষ নির্বিচারে হত্যা ও পুকুর ভরাট বন্ধের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। আজ সোমবার রাজশাহী টেক্সটাইল মিলস

প্রাণহানির আশঙ্কায় লামায় ৭৫ রিসোর্ট সাময়িক বন্ধ ঘোষণা

বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের লামা উপজেলায় প্রাণহানির ঝুঁকি এড়াতে ৭৫টি রিসোর্ট সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। টানা ভারী বর্ষণের কারণে পাহাড়ি ঢালুতে অবস্থিত এসব রিসোর্টে

সিরাজগঞ্জে শিশু ও গণশিক্ষা কার্যক্রমে প্রকল্প (৮ম পর্যায়) ৫ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প (৮ম পর্যায়) পাস সহ ৫ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

বেলকুচির সাবেক ছাত্রদল নেতা আব্দুল খালেক আর নেই

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকার মুকুন্দগাতী পশ্চিমপাড়া গ্রামের সাবেক ছাত্রদল নেতা আব্দুল খালেক সরকার বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৮ ঘটিকার সময় হৃদরোগে আক্রান্ত

পাকিস্তানে ভয়াবহ সংঘর্ষ: সেনা ও সন্ত্রাসীসহ নিহত ৪৭

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া (কেপি) প্রদেশে সন্ত্রাসবিরোধী অভিযানে ভয়াবহ সংঘর্ষে অন্তত ৪৭ জন নিহত হয়েছে। এর মধ্যে ৩৫ জনকে ‘ভারত-সমর্থিত সন্ত্রাসী’ এবং ১২ জনকে