সাবেক সিরাজগঞ্জ-৬ আসন পুনর্বহালের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন

চৌহালী-শাহজাদপুরবাসীর দীর্ঘদিনের উন্নয়ন বঞ্চনার প্রতিবাদে রাজধানীতে সমবেত জনতা
জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: সাবেক সিরাজগঞ্জ-৬ আসন (চৌহালী উপজেলা ও শাহজাদপুর উপজেলার পূর্ব অংশের চারটি ইউনিয়ন) পুনর্বহালের দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার (১৬ মে) বিকাল ৪টায় “সাবেক সিরাজগঞ্জ-৬ আসনের সচেতন জনসাধারণ” এই কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন ওয়াটা কেমিক্যাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব নজরুল ইসলাম মন্ডল, সাবেক উপজেলা চেয়ারম্যান মাহফুজা খাতুন, মেজর (অব.) আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন মাসিক সাধারণ জ্ঞান পত্রিকা কারেন্ট নিউজ-এর প্রধান সম্পাদক মো. নাঈমুল ইসলাম, মনজুর কাদের কারিগরি কলেজের অধ্যক্ষ আহসান হাবিব দুলালসহ প্রায় দেড় শতাধিক পেশাজীবী নাগরিক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রভাষক মিজানুর রহমান।
বক্তারা বলেন, সাবেক এমপি আলহাজ্ব আনছার আলী সিদ্দিকী, অধ্যাপক শাহজাহান ও মেজর (অব.) মনজুর কাদের তাদের মেয়াদে এ অঞ্চলের ব্যাপক উন্নয়ন করেন। কিন্তু ২০০৮ সালে এই আসন বিলুপ্ত করে বেলকুচি উপজেলার সাথে যুক্ত করায় গত ১৭ বছরে এলাকায় তেমন কোনো দৃশ্যমান উন্নয়ন হয়নি।
তারা বলেন, যমুনার ভাঙনে অনেক উন্নয়ন কর্মকাণ্ড বিলীন হয়ে গেলেও কোনো সংসদ সদস্য কার্যকর পদক্ষেপ নেননি।
তাই অবিলম্বে সিরাজগঞ্জ-৬ (চৌহালী-শাহজাদপুর পূর্বাংশ) আসন পুনর্বহালের দাবি জানান বক্তারা।
তাদের মতে, এই আসন পুনরুদ্ধার হলে এলাকার উন্নয়ন ও জনগণের জীবনমান ফের জাগরিত হবে।
Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বিএনপির ২০০ প্রার্থী চলতি মাসে পাচ্ছেন ‘সবুজ সংকেত

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপি চলতি অক্টোবরের মধ্যে ২০০ আসনে প্রার্থী বাছাই করে তাদের ‘সবুজ সংকেত’ দেওয়া হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী

গাজীপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ১১ মোটরসাইকেলে অগ্নিসংযোগ, আহত পাঁচ

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক রাখালিয়াচালা এলাকায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। রোববার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় এ সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হন এবং ১১টি

শীর্ষ তিন পদেই এগিয়ে শিবির

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের এখন পর্যন্ত ১২টি হলের ফলাফল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। এতে শীর্ষ তিন পদেই শিবির সমর্থিত ঐক্যবদ্ধ

ঢাকাসহ ১৭ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আভাস

নিউজ ডেস্ক: ঢাকাসহ দেশের ১৭টি অঞ্চলের উপর দিয়ে দুপুরের মধ্যে ঝড় বয়ে যেতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার (১৮ জুন) দুপুর ১টা পর্যন্ত

হাসিনার ৬ প্রকল্পে অতিরিক্ত ব্যয় বাড়ছে সাড়ে ১৫ হাজার কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক: উন্নয়নের নামে যেনতেন প্রকল্প গ্রহণ করা হয়েছিল পতিত আওয়ামী লীগ সরকার আমলে। এর ফলে এরকম ৬টি প্রকল্পে বাড়তি খরচ যাচ্ছে ১৫ হাজার ৫৬

ধানের শীষে সীল দিন, গণভোটে হ্যাঁ-এর পক্ষে রায় দিন: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী ১২ তারিখে আপনারা ধানের শীষ ও গণভোটে হ্যাঁ-এর পক্ষে রায় দেবেন। আমাদেরকে অবশ্যই শহীদ আবু সাঈদের স্বপ্ন বাস্তবায়ন