সাদাপাথর লুটের ঘটনায় দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হাইকোর্টে রিট

নিজস্ব প্রতিবেদক: সিলেটে ভোলাগঞ্জের সাদাপাথর লুটের ঘটনা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী মীর কে এম নুরুন্নবী এ রিটটি দায়ের করেছেন। হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে এর শুনানি হওয়ার কথা রয়েছে।

রিটে ঘটনা তদন্ত করে ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দেয়ার নির্দেশনা চাওয়া হয়েছে। স্বরাষ্ট্রসচিব ছাড়াও পরিবেশ সচিব, আইজিপি, ডিসি সিলেট, ইউএনও কোম্পানিগঞ্জসহ ১০ জনকে এতে বিবাদী করা হয়েছে।,

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সাদা সোনাখ্যাত দেশের শীর্ষ পর্যটন কেন্দ্র ভোলাগঞ্জে সাদা পাথর অবাধে লুটপাট চলছে এমন সংবাদ ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ পাথর লুটের ঘটনায় তোলপাড় শুরু হয়। পরে এ নিয়ে দৌড়ঝাঁপ শুরু করে স্থানীয় প্রশাসন। বুধবার (১৩ আগস্ট) দুদকের একটি টিমও সেখানে অভিযান চালায়।

স্থানীয় বাসিন্দারা বলেন, একসময় রাতের আঁধারে মাঝেমধ্যে পাথর চুরি হলেও এখন দিনে-দুপুরে চুরি হচ্ছে কয়েক কোটি টাকার সাদা পাথর। যার কারণে বর্তমানে বিলীন হওয়ার উপক্রম সাদা পাথর। প্রশাসনের সামনে দিয়ে বালু-পাথর লুট করে নিয়ে গেলেও কোনো কর্ণপাত নেই তাদের। সাদা পাথর লুটের জন্য ওই এলাকার বাসিন্দারা প্রশাসনকেই দুষছেন।,

তারা আরও বলছেন, প্রশাসনের ব্যর্থতা আর মদদে এই লুটপাট চলছে। গত বছরের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর থেকেই সাদা পাথর লুটপাট শুরু হয়। পরে স্থানীয় ও সেনাবাহিনীর কারণে তা অনেকটাই বন্ধ হয়। কিন্তু তবুও সুযোগ বুঝে চলে এই লুটপাট।

বিভিন্ন সময়ে প্রশাসন ধলাই নদীতে অভিযান চালালেও লুটপাট বন্ধ হয়নি। এক সপ্তাহ লুটপাট হলে অভিযান হয় একদিন, আর ওইদিন বাদে বাকি ছয়দিনই চলে লুটপাট। যেদিকে পাথর কেনাবেচা হয় এবং গাড়ি বা বড় নৌকা করে পাথর যায়, সেদিকে অভিযান না হওয়ায় এই লুটপাট বন্ধ হচ্ছে না বলেও দাবি করছেন এলাকাবাসী,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জে ৬’শ কোটি টাকা ইপিজেডের পরিত্যক্ত জায়গায় দখলদারদের থাবা

নজরুল ইসলাম: সিরাজগঞ্জে ৬৩৮ কোটি টাকা ব্যয়ে গড়ে ওঠা প্রস্তাবিত রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) প্রকল্পের জমি দখলের ঝুঁকিতে পড়েছে। পানি উন্নয়ন বোর্ড ২০১৮ সালে প্রকল্পটি শুরু

সিরাজগঞ্জে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে কামারখন্দ উপজেলায় চালককে কুপিয়ে হত্যা করে অটোরিকশা ছিনতাই করা হয়েছে। শুক্রবার (২০ জুন) ভোর রাতে পুলিশ কামারখন্দ উপজেলার রায়দৌলপুর ইউনিয়নের বলরামপুর বাজার

ভারতের আরেকটি যুদ্ধবিমান ভূপাতিতের দাবি পাকিস্তানের

অনলাইন ডেস্ক: নয়াদিল্লির সঙ্গে সংঘাত চলাকালীন পাকিস্তান বিমান বাহিনী (পিএএফ) উচ্চ প্রযুক্তির যুদ্ধবিমানসহ ছয়টি ভারতীয় যুদ্ধবিমান সফলভাবে ভূপাতিত করেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এ দাবি করেন।

গ্রেফতার থেকে বাঁচতে হুজুর ডেকে মিলাদ কৃষক লীগ নেতার, একদিন পরই ধরা

ডেস্ক রিপোর্ট: চট্টগ্রামের সাতকানিয়ায় ছাত্র আন্দোলনে হামলার পর নিজের গ্রেফতার এড়াতে বিভিন্ন স্থানে নিজেকে লুকিয়ে রাখেন উপজেলা কষক লীগের সহ-সভাপতি মাহফুজুর রহমান। এমনি গত সোমবার

রাস্তায় ফেলে যাওয়া নবজাতককে রাতভর পাহারা দিল কুকুরের দল

অনলাইন ডেস্ক: শীতের রাতের শেষ প্রহরে, ভোরের ঠিক আগের নিস্তব্ধ সময়টাতে পশ্চিমবঙ্গের নদীয়া জেলার নদীপারে অবস্থিত নবদ্বীপ শহরটায় সবাই ঘুমিয়ে ছিল। ঠিক সেই সময়টাতে এক

নবজাগরণ ফাউন্ডেশনের সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ইদবস্ত্র বিতরণ।

নিজস্ব প্রতিবেদক: ইদুল ফিতরে সুবিধাবঞ্চিত শিশুদের আনন্দ আরও বাড়িয়ে দিতে, প্রতিবছরের মতো এবারও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন নবজাগরণ ফাউন্ডেশন ইদের নতুন পোশাক বিতরণ করেছে। বৃহস্পতিবার (১২