সাতকানিয়ায় ৪৫০ লিটার দেশীয় চোলাই মদ জব্দ

চট্টগ্রাম দক্ষিণ প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়ায় ৪৫০ লিটার দেশীয় চোলাই মদসহ একটি পিকআপ আটক করে পুলিশের নিকট সোপর্দ করেছে সেনাবাহিনী।

মঙ্গলবার রাতে উপজেলার বাজালিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মাহালিয়া এলাকা থেকে দেশীয় চোলাই মদসহ পিকআপটি আটক করা হয়।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সাতকানিয়া সেনা ক্যাম্পে দায়িত্বরত ক্যাপ্টেন মো. লাবিব মাহমুদের নেতৃত্বে সেনাবাহিনীর একটি টহল টিম পিকআপটিকে ধাওয়া দেয়। এ সময় চালক পিকআপটি রেখে পালিয়ে যায়। পরে ওই পিকআপে তল্লাশি চালিয়ে ৮ বস্তা অর্থাৎ ৪৫০ লিটার দেশীয় চোলাই মদ জব্দ করা হয়। পিকআপের চালক পালিয়ে যাওয়ায় এ ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি সেনাবাহিনী।

সাতকানিয়া সেনা ক্যাম্পে দায়িত্বরত ক্যাপ্টেন মো. লাবিব মাহমুদ বলেন, জব্দকৃত দেশীয় চোলাই মদ ও পিকআপটি সাতকানিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। তবে অভিযান পরিচালনার সময় এ ঘটনার সাথে জড়িতরা পিকআপটি রেখে পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহেদুল ইসলাম বলেন, সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছানোর পরপরই পুলিশও ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে দেশীয় চোলাই মদসহ পিকআপটি আটক করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য আইনে একটি মামলা রুজু করা হয়েছে।#

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ক্ষমতায় নয়, জনগণের ভোট ফেরত দেওয়ার জন্য নির্বাচন চাই: টুকু

টাঙ্গাইল প্রতিনিধি: বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, আমি ক্ষমতার জন্য নির্বাচন চাই না, ক্ষমতার জন্য সুষ্ঠু নির্বাচন চাচ্ছি না। আমরা জনগণের ভোট জনগণকে

বেনজীরের ৪ ফ্ল্যাটের সম্পদ প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে হস্তান্তর: দুদক

নিজস্ব প্রতিবেদক: দুদকের মহাপরিচালক জানিয়েছেন, সাবেক পুলিশ মহাপরিচালক (আইজিপি) বেনজীর আহমেদের কাছ থেকে জব্দকৃত ৪টি ফ্ল্যাটের সকল সম্পদ প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে হস্তান্তর করা

কুমিল্লায় ভুয়া সিআইডি সেজে ডাকাতি, শ্রমিকদল নেতা সোহেলসহ আটক ৫

কুমিল্লা দক্ষিণ প্রতিনিধি: কুমিল্লার চান্দিনায় সিআইডি পরিচয়ে ডাকাতির সময় পৌর শ্রমিকদলের সভাপতি সোহেল মুন্সিসহ প্রতারকচক্রের পাঁচ সদস্যকে আটক করেছে সেনাবাহিনী। সোমবার (১৪ জুলাই) দুপুরে কুমিল্লার

আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদে স্বাক্ষর করবে না এনসিপি

নিজস্ব প্রতিবেদক: জুলাই সনদের আইনি ভিত্তি না হওয়া পর্যন্ত স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেবে না জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে এক সংবাদ সম্মেলনে এ

সীমান্তে পাকিস্তান-ভারত গোলাগুলি চলছে

অনলাইন ডেস্ক: জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলার জেরে তৈরি উত্তপ্ত পরিস্থিতির মধ্যে বুধবার ভোররাতে পাকিস্তানের বেশ কয়েকটি শহরে একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। জবাবে পাল্টা

রায়গঞ্জে মাসিক স্বাস্থ্যবিধি দিবস পালিত

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে গুড নেইবারস্ বাংলাদেশ সিরাজগঞ্জ সিডিপির আয়োজনে মাসিক স্বাস্থ্যবিধি দিবস ২০২৫ পালিত হয়েছে। বুধবার (২৮-মে) বিকেলে দাদপুর জিআর বালিকা উচ্চ বিদ্যালয়ে