সাংবাদিক নির্যাতনের অভিযোগ তাড়াশ থানার ওসি (তদন্ত) পুলিশ লাইনে সংযুক্ত

জুয়েল রানা: সিরাজগঞ্জের তাড়াশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নাজমুল কাদেরকে সিরাজগঞ্জ পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। এর আগে অবৈধ পুকুর খননকারীদের থেকে ঘুষ নেওয়ার অভিযোগে উল্লাপাড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) অমৃত সূত্রধর ও তাড়াশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নাজমুল কাদেরের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করেন দৈনিক ইত্তেফাক পত্রিকার তাড়াশ সংবাদদাতা গোলাম মোস্তফা।

এ সংবাদ প্রকাশের জের ধরে গত রমজানের ঈদের রাতে পুলিশি নির্যাতনের শিকার হোন প্রতিবেদক ও তার স্ত্রী ফারজানা পারভিন। পরে গত শনিবার অভিযুক্ত দুই পুলিশ কর্মকর্তা উল্লাপাড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) অমৃত সূত্রধর ও তাড়াশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নাজমুল কাদেরের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী দম্পত্তি।

বিষয়টি নিশ্চিত করে সিরাজগঞ্জ জেলার ডিআইঅন (ডিএসবি) মো. আনোয়ার বলেন, (৭ এপ্রিল) সোমবার তাড়াশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নাজমুল কাদেরকে বদলি করে সিরাজগঞ্জ পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। মো. জিয়াউর রহমান নামে একজন তাড়াশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করছেন। এর আগে তিনি চৌহালী থানার দায়িত্বে ছিলেন।

এদিকে নির্যাতনের স্বীকার সাংবাদিক গোলাম মোস্তফা বলেন, সত্য চির সুন্দর। সত্য-ন্যায়ের জয় নিশ্চিত। বিশেষ করে সংবাদ সম্মেলন শেষ হতেই ডিআইঅন (ডিএসবি) মো. আনোয়ার তার অফিসে ডেকে নেন। আমাদের আশস্ত করেন ‘ আপনাদের প্রতি অন্যায় হয়ে থাকলে অবশ্যই তার বিচার পাবেন। মানুষ ভুল করলে পুলিশের দায়িত্ব তাকে বুঝিয়ে ভুল ভাঙানো, তার সাথে খারাপ আচারণ করে নয়।’ ওসি (তদন্ত) মো. নাজমুল কাদেরকে পুলিশ লাইনে সংযুক্ত করায় আমি বিচার পেয়ে গেছি।

সাংবাদিক গোলাম মোস্তফার স্ত্রী ফারজানা পারভিন বলেন, তাড়াশ থানার ওসি (তদন্ত) মো. নাজমুল কাদের আমাদের সাথে যে অন্যায় করেছিলেন বিচার পেয়ে খুশি।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক নাজমুল হক ঝুরঝুড়ি লক্ষীপুর বালিকা দাখিল মাদরাসার সভাপতি নির্বাচিত

লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মোঃ নাজমুল হককে ঝুরঝুড়ি লক্ষীপুর বালিকা দাখিল মাদরাসার সভাপতি পদে অনুমোদন দিয়েছেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড

এবার ভারতে জেন জিদের আন্দোলন শুরু

আন্তর্জাতিক ডেস্ক: জেন জি বিক্ষোভে নেপাল যখন উত্তাল, ঠিক সেই সময় উত্তেজনা দেখা দিয়েছে প্রতিবেশী ভারতেও। দেশটির বিহার রাজ্যে রাস্তায় নেমেছেন হাজার হাজার চাকরিপ্রত্যাশী। তাদের

বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, উপনেতা তাহেরকে স্পিকারের স্বীকৃতি

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হিসেবে জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান এবং উপনেতা হিসেবে দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে স্বীকৃতি দিয়েছেন

৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প নেপালে

ঠিকানা টিভি ডট প্রেস: শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে হিমালয় অঞ্চলের দেশ নেপাল। মঙ্গলবার সকালে আঘাত হানা এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৭ দশমিক ১।

জেন-জি সমর্থনে নেপালের নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পথে আরএসপি

অনলাইন ডেস্ক: নেপালের সাম্প্রতিক সাধারণ নির্বাচনে তরুণ ভোটারদের ব্যাপক সমর্থনে রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি) নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার দিকে এগিয়ে যাচ্ছে। সাবেক র‍্যাপার ও কাঠমান্ডুর সাবেক মেয়র

রায়গঞ্জে আয়না ঘর থেকে ছয় মাস পর মুক্তি পেলেন নিখোঁজ শিল্পী খাতুন ও বৃদ্ধ আব্দুল জুব্বার

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জ রায়গঞ্জে রহস্যময় ‘আয়না ঘর’ থেকে ছয় মাস নিখোঁজ থাকা দুই ব্যক্তি-শিল্পী খাতুন ও বৃদ্ধ আব্দুল জুব্বার—অবশেষে অক্ষত অবস্থায় উদ্ধার হয়েছেন।