সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে বাঁশখালীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: প্রতিদিনের কাগজ’র স্টাফ রিপোর্টার সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিন এর নির্মম হত্যাকাণ্ড এবং সারা দেশের সাংবাদিক নির্যাতন ও হত্যার বিচার দাবিতে চট্টগ্রামের বাঁশখালীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে বাঁশখালী উপজেলা পরিষদ গেইট-এ প্রতিবাদ সভা ও মানববন্ধনের আয়োজন করে বাঁশখালী প্রেস ক্লাব ও স্থানীয় কর্মরত সাংবাদিকরা। বক্তারা সাংবাদিক তুহিনের হত্যার সুষ্ঠু তদন্ত, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

মানববন্ধনে উপস্থিত ছিলেন- দৈনিক পূর্বকোণ প্রতিনিধি ও প্রেস ক্লাবের আহ্বায়ক অনুপম কুমার দে অভি, দৈনিক আজাদী ও দৈনিক দেশ রূপান্তর প্রতিনিধি কল্যাণ বড়ুয়া, দৈনিক যুগান্তর প্রতিনিধি আবু বকর বাবুল, প্রেস ক্লাবের সদস্য সচিব দৈনিক মানবকণ্ঠ ও প্রতিদিনের সংবাদ প্রতিনিধি মিজান বিন তাহের, দৈনিক ভোরের দর্পণ, ডেইলি বাংলাদেশ টুডে ও বাংলা এডিশন প্রতিনিধি শিব্বির আহমদ রানা, দৈনিক আমার সংবাদ ও সি-প্লাস টিভি প্রতিনিধি মো. জসীম উদ্দিন, দৈনিক ইনকিলাব প্রতিনিধি রিয়াদুল ইসলাম রিয়াদ, দৈনিক তৃতীয় মাত্রার প্রতিনিধি ছৈয়দুল আলম, দৈনিক ভোরের ডাক প্রতিনিধি মুহাম্মদ তাফহীমুল ইসলাম, দৈনিক রূপালী বাংলাদেশ প্রতিনিধি আবু ওবাইদা আরাফাত সহ আরও অনেক সাংবাদিক।

বক্তারা আরও বলেন, ‘‘সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে জনস্বার্থে কাজ করে যাচ্ছেন। অথচ তাদেরই হত্যা ও নির্যাতনের শিকার হতে হচ্ছে। এটি গণতন্ত্রের জন্য হুমকি। আমরা অবিলম্বে সাংবাদিক তুহিন হত্যার বিচার চাই।’’

এ সময় বক্তারা সাংবাদিকদের নিরাপত্তায় রাষ্ট্রকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জে চাঁদার দাবিতে চায়ের দোকানে ভাঙচুরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে চাঁদার টাকা না দেওয়ায় চায়ের দোকানে ভাঙচুর ও দোকানিকে মারধরের অভিযোগ উঠেছে জেলা বিএনপির উপদেষ্টা মো. আব্দুস সালামের বিরুদ্ধে। এ ঘটনায়

গুয়াতেমালায় বাস খাদে পড়ে নিহত ৫১

নিজস্ব প্রতিবেদক: মধ্য আমেরিকার দেশ গুয়াতেমালায় সেতু থেকে বাস খাদে পড়ে ৫১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

হামলার জবাবে ভারতীয় দুই বিমান ভূপাতিত করেছে পাকিস্তান

অনলাইন ডেস্ক: কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর হামলার পর দুই দেশের চলমান উত্তেজনার মধ্যে পাকিস্তানের বেশ কয়েক জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। জবাবে ভারতীয় দুই বিমান

তারেক রহমানকে অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদি

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ে দলটির নেতা তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার সকালে এক টুইট বার্তায় তিনি বলেন,

বাঁশখালীতে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর কারাদণ্ড

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালীর পূর্ব পাইরাং গ্রামের বড় পুকুরপাড় ও আব্বাসপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এসময় দুই জনকে মাদকসেবনরত

ইসরাইলের তৈরি ভারতের ২৫ ড্রোন ভূপাতিত করলো পাকিস্তান

অনলাইন ডেস্ক: ভারতের পাঠানো ২৫টি ইসরাইলি হারপ ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তানের সশস্ত্র বাহিনী। বৃহস্পতিবার দেশটির ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশন্স (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে। আইএসপিআর জানায়, পাকিস্তানের সশস্ত্র