সাঁথিয়ায় মানসিক রোগী পুত্রবধূর বটির কোপে প্রাণ গেল শ্বশুড়ের !

পাবনা প্রতিনিধি: পাবনার সাঁথিয়ায় মানসিক রোগী পুত্রবধূর ধারালো বটির কোপে শ্বশুড় মোজাম হোসেন (৭০) নিহত হয়েছেন।

সাঁথিয়া থানার ওসি আনিছুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, রোববার (৩১ আগস্ট) দিবাগত রাত আটটার দিকে সাঁথিয়া পৌর সদরের কলেজপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে।

নিহত মোজাম এর বাড়ি উপজেলার নাড়িয়া গদাই গ্রামে হলেও তিনি দীর্ঘ বছর ধরে পৌর সদরের কলেজপাড়া এলাকায় বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, সাঁথিয়া পৌরসভার কলেজপাড়া মহল্লার মোজামের ছেলে মিঠুর সাথে গত ৫ বছর আগে আফরা গ্রামের আব্দুস সালামের মেয়ে রুমি খাতুনের বিয়ে হয়। বিয়ের পর থেকে রুমি মানসিক রোগী ছিল বলে জানায় তার পরিবার। তিনি ঢাকাস্থ মানসিক রোগ বিশেষজ্ঞ ডা. শফিকুলের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।

রোববার রাত আটটার দিকে হঠাৎ রুমির মানসিক সমস্যা দেখা দেয়। শেষে হাতের কাছে থাকা ধারালো বটি দিয়ে তার সামনে থাকা শ্বশুর মোজামের পেটে ও পিঠে কোপ দেয়। এসময় তার পেটের ভুড়ি বের হয়ে যায়। নিজেই নিজেকে আঘাত করেন পুত্রবধূ রমি।

পরে গুরুতর আহত অবস্থায় শ্বশুড় মোজামকে প্রথমে সাঁথিয়া হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তির পর সোমবার ভোররাত তিনটার দিকে তার মৃত্যু হয়।

সাঁথিয়া থানার ওসি আনিছুর রহমান বলেন, ‘পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শণ করেছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে এখনও কেউ অভিযোগ দেয়নি। আর অভিযুক্ত পলাতক রয়েছে। তাকে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বদলির সময় সরকারি বাসার দরজা-জানালা খুলে নিলেন গণপূর্ত কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: পাবনায় গণপূর্ত অধিদপ্তরের এক উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে সরকারি বাসার দরজা-জানালা খুলে নেওয়ার অভিযোগ উঠেছে। বদলির সময় তিনি এসব খুলে নেওয়ায় কোয়ার্টারটি এখন পরিত্যক্ত

সংবিধান সংশোধন জাতির দাবি: সিলেটে জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক সিলেটে মতবিনিময় সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, সংবিধান পরিবর্তন ও সংশোধন এখন জাতির দাবি এবং এ বিষয়ে দ্রুত উদ্যোগ নেওয়ার

কক্সবাজার সমুদ্র সৈকতে ভেসে এলো আরেকটি লাশ

কক্সবাজার সমুদ্র সৈকেতের নাজিরারটেক পয়েন্ট থেকে আরো এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। শনিবার দুপুর পৌনে ১২টার দিকে অজ্ঞাত পরিচয় ওই

আর্শীবাদের পরই মৃত্যু—রাজশাহীর হোটেল কক্ষে সবুজের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: বিয়ের আর্শীবাদ সম্পন্ন হওয়ার পরই রাজশাহীর একটি আবাসিক হোটেল থেকে সবুজ কুমার অধিকারী (২৬) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গণভোটের নমুনা ব্যালট প্রকাশ করল নির্বাচন কমিশন

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হবে। একইদিনে অনুষ্ঠিত হবে গণভোট। এ ভোটের ব্যালট পেপারের নমুনা প্রকাশ করেছেন নির্বাচন কমিশন। জুলাই

রায়গঞ্জে ধানগড়া গোলচত্বরের যানজট নিয়ন্ত্রণে নতুন নির্দেশনা

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ পৌরসভার ধানগড়া গোলচত্বর এলাকায় যান চলাচল ও সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে নতুন নির্দেশনা দিয়েছে উপজেলা ও পৌর প্রশাসন। সহকারী কমিশনার