সলপের ঐতিহ্যবাহী ঘোল উৎপাদনে অনিয়ম, দুই কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলপ স্টেশন বাজারে ঘোল তৈরির দুটি কারখানায় ভেজাল দুধ ব্যবহার ও অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদনের অভিযোগে মোট ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। অভিযানে ৩৩০ লিটার ভেজাল ও নিম্নমানের দুধ জব্দ করে ধ্বংস করা হয়।

বৃহস্পতিবার ৫ মার্চ বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত সলপ স্টেশন বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে সলপ ঘোল ঘর নামে দুটি কারখানায় দুধ পরীক্ষা করা হয়। মো. আব্দুল মালেকের কারখানায় নিরাপদ খাদ্য অফিসার মিল্ক অ্যানালাইজার মেশিনের মাধ্যমে আটটি দুধের নমুনা পরীক্ষা করেন। এর মধ্যে চারটি নমুনা গ্রহণযোগ্য হলেও বাকি চারটিতে ভেজাল ও নিম্নমানের দুধের প্রমাণ পাওয়া যায়। এ সময় কারখানা থেকে ৩৩০ লিটার ভেজাল ও নিম্নমানের দুধ জব্দ করে ধ্বংস করা হয়।

অভিযানে আরও দেখা যায়, অস্বাস্থ্যকর পরিবেশে দুধ সংরক্ষণ ও ঘোল উৎপাদন করা হচ্ছিল এবং বোতলে কোনো ধরনের লেবেলিং ছিল না। এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থায় মো. আব্দুল মালেককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

একই অভিযানে মো. আব্দুল খালেকের কারখানায় দুটি দুধের নমুনা পরীক্ষা করা হলে তা গ্রহণযোগ্য মাত্রার মধ্যে পাওয়া যায়। তবে অস্বাস্থ্যকর পরিবেশে ঘোল উৎপাদন এবং বোতলে লেবেল না দেওয়ার কারণে তাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিরাজগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মো. সোহেল শেখ জানান, দুধের বিশুদ্ধতা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাঠা বা ঘোল তৈরির আগে দুধ বিভিন্নভাবে পরীক্ষা করা প্রয়োজন। কারণ দুধে অতিরিক্ত পানি, ফ্যাট বাড়ানোর জন্য পাম ওয়েলসহ বিভিন্ন ক্ষতিকর উপাদান ব্যবহার করা হতে পারে এবং কখনও ফরমালিন থাকার সম্ভাবনাও থাকে।

তিনি আরও জানান, ভোক্তাদের খাদ্যপণ্য কেনার সময় পণ্যের লেবেল, বিএসটিআই অনুমোদন, প্রস্তুতকারী প্রতিষ্ঠানের নাম ও ঠিকানাসহ প্রয়োজনীয় তথ্য যাচাই করে কেনার অভ্যাস গড়ে তোলা প্রয়োজন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

হাসিনার সন্ত্রাসী কর্মকাণ্ড উসকে দেওয়ার অভিযোগ প্রত্যাখ্যান করে দিল্লির বিবৃতি

আন্তর্জাতিক ডেস্ক: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করে বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ডে উসকানির সুযোগ দেওয়া এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচালের প্রচেষ্টার অভিযোগে ঢাকায় নিযুক্ত

পাঁচ ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত

নিজস্ব প্রতিবেদক: একীভূত হওয়ার প্রক্রিয়ার মধ্যে থাকা শরিয়াহভিত্তিক পাঁচটি ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বৃহস্পতিবার (৬ নভেম্বর)

পদত্যাগ করেছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক: উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। রাজনৈতিক দল গঠনের লক্ষ্যে তার এ পদত্যাগ বলে জানা গেছে। আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি)

সিরাজগঞ্জ সলংগায় র‍্যাবের অভিযানে ৩১১ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের সলংগা থানার নলকা ওভারব্রিজ এলাকায় অভিযান চালিয়ে ৩১১ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১২। শুক্রবার (১৭ অক্টোবর ২০২৫) বিকেল ৪টা

সিরাজগঞ্জে প্রাথমিকের এক শিশুকে মারধর করায় থানায় অভিযোগ

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: লিচু চুরির অপবাদে সিরাজগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র নাঈম (১১) নামের এক শিশুকে মারধর করায় থানায় অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগীর

যুদ্ধ করতে রোহিঙ্গা ক্যাম্প থেকে সদস্য সংগ্রহ করছে সশস্ত্র গোষ্ঠীগুলো

নিজস্ব প্রতিবেদক: আরাকান আর্মির বিরুদ্ধে যুদ্ধ করতে রোহিঙ্গা ক্যাম্প থেকে সদস্য সংগ্রহ করছে সশস্ত্র গোষ্ঠীগুলো। বুধবার (১৮ জুন) সকালে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের ‘বাংলাদেশ/মিয়ানমার: রোহিঙ্গা বিদ্রোহের ঝুঁকি’