সলঙ্গার হাটিকুমরুলে দেশীয় অস্ত্রের মহড়া দিয়ে প্রতিবেশীর জমি দখলের অভিযোগ

লুৎফর রহমান: রাজনৈতিক প্রভাব খাটিয়ে ও দেশীয় অস্ত্রের মহড়া দিয়ে প্রতিবেশীর জমি দখলের অভিযোগ উঠেছে সলঙ্গার হাটিকুমরুল বাজারের উজ্জ্বল হোসেন গংদের বিরুদ্ধে।

মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়। সেই ভিডিওতে দেখা যায়, উজ্জ্বল হোসেনের ছোট ভাই সেলিম রেজা হাতে থাকা হাঁসুয়া দিয়ে প্রকাশ্য দিবালোকে বারবার ভুক্তভোগীদের দিকে তেড়ে আসছেন। এ সময় উজ্জ্বল, তার ছেলে মেহেদী হাসান হৃদয়, সাবেক ইউপি সদস্য তয়জুলসহ ১০-১৫ জন জমি দখলে নিয়ে বিভিন্ন গাছের চারা রোপণ করেন।

এ ঘটনায় ভুক্তভোগী আলহাজ আজাদ আলী মাস্টার বাদী হয়ে সলঙ্গা থানায় উজ্জ্বল হোসেন, তার ছোট ভাই সেলিম রেজা, ছেলে মেহেদী হাসান হৃদয়সহ ১২ জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সকাল ৯টার দিকে পূর্ব শত্রুতার জেরে সলঙ্গা থানার হাটিকুমরুল মৌজায় আজাদ আলী মাস্টারের বসতবাড়ির পশ্চিম পাশে মহাসড়কের সঙ্গে সংযুক্ত চলাচলের রাস্তা ভেকু মেশিন দিয়ে খনন করা হয়। এতে তার পরিবারের যাতায়াতের পথ বন্ধ করে দেওয়া হয় এবং টিন ও বাঁশ দিয়ে বেড়া দিয়ে দলীয় পেশিশক্তির প্রভাব খাটিয়ে জোরপূর্বক বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করে উজ্জ্বল হোসেন গং। তাদের বাধা দিতে গেলে অভিযুক্তরা উত্তেজিত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং প্রাণনাশের হুমকি দেয়।

ভুক্তভোগী আলহাজ আজাদ আলী মাস্টার (৭৭) কান্নাজড়িত কণ্ঠে বলেন, “তারা শুধু আমাদের অবরুদ্ধই করেনি, পেশিশক্তি ও দলীয় প্রভাব খাটিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এসে আমার জমিতে জোর করে গাছ লাগিয়েছে। বাধা দিতে গেলে আমাকে ও আমার ছেলেদের অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং সবার সামনেই প্রাণনাশের হুমকি দেয়। তাদের ভয়ে এলাকার কেউই মুখ খোলার সাহস পাচ্ছে না।”

তিনি আরও জানান, বিরোধপূর্ণ এই জমি নিয়ে আদালতে একাধিক মামলা চলমান রয়েছে। আদালতের মামলা চলমান থাকা অবস্থায় তায়জুল ইসলাম ও তার লোকজন বেআইনিভাবে এই কাজ করেছেন।

আজাদ আলী মাস্টার আরও বলেন, “এর আগেও আমি উপজেলা নির্বাহী অফিসার এবং সলঙ্গা থানায় লিখিত অভিযোগ করেছিলাম, কিন্তু কোনো সমাধান পাইনি। উল্টো তারা এখন আরও বেপরোয়া হয়ে উঠেছে। প্রকাশ্য দিবালোকে আমাকে ও আমার ছেলেদের হত্যার হুমকি দিচ্ছে। আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। তাদের অত্যাচার থেকে বাঁচতে আমরা আবার সলঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি।”

এ বিষয়ে অভিযুক্ত উজ্জ্বল হোসেনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি দখলের কথা স্বীকার করে বলেন, “দীর্ঘদিন ধরে তারা আমাদের জমি দখল করে রেখেছিল। এখন সুযোগ পেয়েছি, তাই আমরা আমাদের জমিতে গাছের চারা রোপণ করে দখলে নিয়েছি।”

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, “অভিযোগটি আমরা পেয়েছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

গাজার একই এলাকায় দেড় মাসে ১৩৩ বার হামলা, নিহত ১৯০৩

অনলাইন ডেস্ক: গাজায় কথিত ‘মানবিক নিরাপদ অঞ্চলেই’ বারবার ইসরায়েলি হামলার ঘটনা ঘটছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) এসব হামলায় অন্তত ৯১ জন নিহত হয়েছেন। আন্তর্জাতিক সমালোচনা উপেক্ষা

সিরাজগঞ্জ কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ জেলা কারাগারে এনায়েতপুর থানা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি আহমদ মোস্তফা খান বাচ্চু (৮০) মারা গেছেন। মঙ্গলবার সকাল ১০টার দিকে তাকে সিরাজগঞ্জ

গাজায় একদিনে ৭২ নিহত, মোট প্রাণহানি ছাড়াল ৬০ হাজার ৩৩০

অনলাইন ডেস্ক: ইসরায়েলি বিমান বাহিনীর টানা গোলাবর্ষণে ফিলিস্তিনের গাজা উপত্যকায় শুক্রবার অন্তত ৭২ জন নিহত ও ৩১৪ জন আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যার পর গাজার স্বাস্থ্য

খুলনায় প্রেস সচিব অবরুদ্ধ, কেএমপি কমিশনারের পদত্যাগ দাবিতে উত্তাল প্রেসক্লাব চত্বর

নিজস্ব প্রতিবেদক: খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনারের পদত্যাগ দাবিতে চলমান আন্দোলনের মধ্যে খুলনা প্রেসক্লাবে গিয়ে অবরুদ্ধ হয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার (২৮ জুন)

দৌলতপুরে মাদকবিরোধী অভিযানে গুলিবিদ্ধ সোর্স, আটক ১

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে মাদকবিরোধী অভিযানের সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক সোর্স গুলিবিদ্ধ হয়েছেন। আহত সোর্স আব্দুল হামীদ (৪০) বর্তমানে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। সোমবার

মান্নার বিরুদ্ধে ৩৮ কোটি টাকা খেলাপি ঋণ পরিশোধে ব্যাংকের নোটিশ

নিজস্ব প্রতিবেদক: মাহমুদুর রহমান মান্না এবং তার অংশীদার ও আওয়ামী লীগ নেতা এবিএম নাজমুল কাদির শাজাহান চৌধুরীকে ঋণ পরিশোধে কল ব্যাক নোটিশ দিয়েছে ইসলামী ব্যাংকের