সলঙ্গায় দাদিকে গলা কেটে হত্যা, নাতি আটক

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের সলঙ্গায় এক বৃদ্ধ নারীকে নিজ ঘরে গলা কেটে হত্যার অভিযোগে তার নাতিকে আটক করেছে থানা পুলিশ।

সলঙ্গা থানার চকবরু গ্রামে বুধবার গভীর রাতে এ ঘটনা ঘটে বলে সলঙ্গা থানার এসআই শহিদুল ইসলাম জানিয়েছেন। নিহত ৮৫ বছর বয়সী সন্দেস বেগম ওই গ্রামের নওশের মোল্লার স্ত্রী।

এ ঘটনায় আটক তার নাতি ২২ বছর বয়সী সজিব হাসান একই গ্রামের আহম্মাদ আলীর ছেলে।

নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

স্বজনরা বলেন, বুধবার গভীর রাতে শয়ন কক্ষে প্রবেশ করে সজিব তার দাদিকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে। এরপর সজিব তার ফেইসবুকে ‘আল্লাহু আকবার’ লিখে একটি পোস্ট দেয়। কিছুক্ষণ পর আবারও ‘ইনশাআল্লাহ, একটাও ছার পাবে না’ লিখে আরেকটি পোস্ট দেয়।

কিছুক্ষণ পর বিষয়টি সজিবের বাবা আহম্মাদ আলীর নজরে এলে তিনি সলঙ্গা থানায় সংবাদ দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার এবং সজিবকে আটক করে থানায় নিয়ে আসে।

এসআই শহিদুল ইসলাম বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সজিব নেশাগ্রস্ত। মানসিক সমস্যার কারণে সে এ হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে।”

সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির জানান,  ইতিমধ্যে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ সহ সজিব নামে একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

উচ্চ আদালতের রায় দ্রুত কার্যকর করা হবে;জামায়াতে ইসলামীকে সিইসি 

নিজস্ব প্রতিবেদক: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল। সোমবার বেলা সাড়ে ১২টা থেকে

৫৪তম বাজেট আজ: ইতিহাসে প্রথমবার কমছে বাজেটের আকার

নিজস্ব প্রতিবেদক: স্বাধীন বাংলাদেশের ৫৪তম জাতীয় বাজেট আজ সোমবার উপস্থাপন করতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। এটি অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের

এনসিপি কমিটিতে নাম দেখে এনায়েতপুরের প্রবীণ বিএনপি নেতার তীব্র ক্ষোভ ও অসন্তোষ 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: শহীদ জিয়াউর রহমানের হাতের ছোয়া ও দোয়া নিয়ে জাগো দল থেকে শুরু করে আজ অবদি বিএনপির রাজনীতির সাথে যুক্ত আছি। হঠাৎ করে

মরক্কোতে দুর্নীতিবিরোধী বিক্ষোভে উত্তাল তরুণ প্রজন্ম

অনলাইন ডেস্ক: দুর্নীতির বিরুদ্ধে উত্তর আফ্রিকার দেশ মরক্কোতে রাস্তায় নেমেছে তরুণ প্রজন্ম। শনিবার অন্তত ১১টি শহরে শত শত তরুণ বিক্ষোভে অংশ নেয়। সিএনএনের প্রতিবেদনে জানানো

শাহবাগে শিক্ষকদের অবরোধে পুলিশের লাঠিচার্জ-সাউন্ড গ্রেনেড

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান নেওয়া শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) নিবন্ধিত নিয়োগ প্রত্যাশী ও সুপারিশপ্রাপ্ত প্রাথমিকের শিক্ষকদের ওপর লাঠিচার্জ করেছে পুলিশ।

রায়গঞ্জে ছাত্রদল নেতার উপর সন্ত্রাসী হামলা, থানায় অভিযোগ দায়ের

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জে রায়গঞ্জে ধানগড়া ইউনিয়ন ছাত্র দলের সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলামের উপর সন্ত্রাসী হামলা। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের। অভিযোগ সূত্রে জানাযায়, মঙ্গলবার