সলঙ্গায় অবাধে কাটা হচ্ছে মাটি, তোলা হচ্ছে বালু’ নিরব প্রসাশন 

জুয়েল রানা: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানার নলকা ইউনিয়নের ফুলজোর নদীর বকুল তলা এলাকা থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে নদীর মাটি কেটে বিক্রি করে আসছে একটি প্রভাবশালী মহল।

ও একই এলাকার সাহেবগঞ্জ দাদপুর এলাকার দাদপুর গার্লস স্কুলের পিছন থেকে বাংলা ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন স্থানীয় এক প্রভাবশালী।

জানাজায়, বিগত আওয়ামী সরকারের আমলে নিজেকে আওমীলীগ কর্মী পরিচয়ে ফুলজোর নদীতে প্রভাব খাটিয়ে বালু উত্তোলন করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন এক সময়ের সিডি আর গান ডাউনলোড ব্যবসায়ী লিখন।

শুন্য থেকে কয়েক বছরেই কোটি টাকার মালিক বনে যান তিনি। চলাফেরা এখন নিজস্ব প্রাইভেটকারে।

সরকার পতনের পর আবার স্থানীয় বিএনপি নেতাদের সঙ্গে আতাত করে আবার ও অবৈধ বালু উত্তোলনের মাফিয়া হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি । গড়ে তুলেছেন ফুলজোর নদীর বালু সিন্ডিকেটের একচ্ছত্র আধিপত্য।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ফুলজোর নদীর ভূইয়াগাতি নামক স্থানে ফাতেমা ড্রেজার বসিয়ে ও নলকা ইউনিয়নের সাহেবগঞ্জ এলাকায় দাদপুর জামাইরোডের বিপরীতে গার্লস স্কুলের পাশ থেকে নিষিদ্ধ বাঙ্গলা মেশিন বসিয়ে বালু উত্তোলন করছেন তিনি।

বালু উত্তোলনের আশে পাশের লোকজন জানান, সাহেবগঞ্জ এলাকার লিখনের নামেই তোলা হয় বালু।

অবৈধভাবে মাটি কাটার ব্যাপারে জানতে চাইলে বকুল তলা এলাকার লেবু নামের একজন জানান, আমি মাটি কাটায় সম্পৃক্ত নয় তবে কে বা কাহারা আমার নামে কাটছে আমি জানি না।

বালু উত্তোলনের বিষয়ে লিখন আহমেদ জানান, আমি সরাসরি সম্পৃক্ত নয় আমার নাম ব্যবহার করা হয় এখন উত্তোলন বন্ধ রয়েছে। বালু উত্তোলন শুরু হলে আমি আপনাদের সাথে যোগাযোগ করব।

এ বিষয়ে জানতে রায়গঞ্জ উপজেলা ভূমি কর্মকর্তা খাদিজা খাতুনের ফোনে একাধিক বার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেন নি।

রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, হুুমায়ন কবির জানান, আমি সবে মাত্রই বালু ও মাটি কাটার বিষয়টি অবগত হলাম। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ফেসবুক ও জিমেইলের ১৪৯ মিলিয়নের বেশি তথ্য ফাঁস

অনলাইন ডেস্ক: বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের অনলাইন নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। সম্প্রতি ১৪৯ মিলিয়নের বেশি লগইন তথ্য একটি উন্মুক্ত অনলাইন ডাটাবেজে পাওয়া গেছে।

মে মাসে ছুটির পর ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

নিজস্ব প্রতিবেদক: ঈদে টানা ৯ দিনের লম্বা ছুটির পর এবার মে মাসে দুবার তিন দিন করে ছুটি পেতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সরকারি ছুটির প্রজ্ঞাপন

খাগড়াছড়িতে ১৪৪ ধারা ভঙ্গ, মেজরসহ সেনাবাহিনীর ১১ সদস্য আহত

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির গুইমারায় ১৪৪ ধারার মধ্যেই সংর্ঘষ হয়েছে। সংর্ঘষের এক পর্যায়ে একটি বাজারে আগুন দেওয়া হয়েছে। রবিবার বেলা ১টায় উপজেলার ‘রামেসু বাজারে’ এ ঘটনা

ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় গিয়েই জুলাই বিপ্লবের ইতিহাস ভুলে গেছে সরকার: গোলাম পরওয়ার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ইঞ্জিনিয়ারিং করে ভোটের ফলাফল পরিবর্তনের মাধ্যমে ক্ষমতায় গিয়েই সরকার জুলাই বিপ্লবের ইতিহাস ভুলে গেছে।

নির্বাচনের পরের দিন পরিবহনে চাঁদাবাজি, গণধোলাই দিল জনতা

নিজস্ব প্রতিবেদক: নির্বাচন শেষ হতে না হতেই সাভারের আশুলিয়ায় যাত্রীবাহী পরিবহনে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। শুক্রবার সন্ধ্যায় বাইপাইল-আবদুল্লাহপুর সড়কে চলাচলকারী কয়েকটি বাস থেকে জোরপূর্বক চাঁদা নেওয়ার সময়

ভারত যেকোনো সময় নিয়ন্ত্রণরেখায় হামলা চালাতে পারে: খাজা আসিফ

অনলাইন ডেস্ক: ভারত যেকোনো সময় নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর হামলা চালাতে পারে বলে সোমবার সতর্ক করে দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তিনি বলেছেন, ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগাঁওয়ে