সরাইলে নির্বাচনী প্রচারণায় ঐক্যের আহ্বান জানালেন জুনায়েদ আল হাবিব

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নির্বাচনী ইশতেহারে ঘোষণা দিয়েছিলেন যে, আওয়ামী লীগ ক্ষমতায় এলে ইসলামের বিরোধিতা করা হবে না। তবে পরে তিনি ধর্মনিরপেক্ষতা প্রতিষ্ঠা করেন, যা দেশের জনগণের প্রত্যাশার সঙ্গে সাংঘর্ষিক ছিল। পরবর্তীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ধর্মনিরপেক্ষতা বাতিল করে ইসলামীকরণের উদ্যোগ গ্রহণ করেন।

সোমবার (১১ আগস্ট) দুপুরে সরাইল উপজেলা সদরের উচালিয়াপাড়া মোড়ে জমিয়তে উলামায়ে ইসলামের অফিস উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জুনায়েদ আল হাবিব অভিযোগ করেন, গত ১৫ বছরে দেশ লুটপাটের মাধ্যমে অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়েছে। ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর বর্তমান রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তিত হয়েছে। তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশকে গঠন ও অন্যায়-অপরাধ দমনে কাজ করার আহ্বান জানান।

তিনি আরও বলেন, এ দেশে আলেমদের রাজনীতিতে অংশগ্রহণের সুযোগ করে দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, কিন্তু সাম্প্রতিক সময়ে আলেমরা নানাভাবে নিপীড়নের শিকার হয়েছেন।

নির্বাচন প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, ব্রাহ্মণবাড়িয়া-২ আসন নিয়ে মুফতি ফজলুল হক আমিনীর অনেক স্বপ্ন ছিল। জনগণের সেবা করার সুযোগ পেলে তিনি সেই স্বপ্ন বাস্তবায়নে কাজ করবেন এবং সরাইল-আশুগঞ্জকে উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠা করবেন।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ফিলিস্তিনের পক্ষে মিছিলে জবির দুই শিক্ষার্থী আটক, পুলিশ বলছে-হিজবুত তাহরীর

নিজস্ব প্রতিবেদক: ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনে চলমান গণহত্যার প্রতিবাদে রাজধানীর ধানমন্ডিতে আয়োজিত এক প্রতিবাদ মিছিলে বাধা দিয়েছে পুলিশ। শুক্রবার (২১ মার্চ) জুমার নামাজের পর ধানমন্ডি ৮

বাংলাদেশি ভেবে বিএসএফের গুলি, ভারতীয় চোরাকারবারি নিহত

নিজস্ব প্রতিবেদক: কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে এক ভারতীয় চোরাকারবারি নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার গোরকমন্ডল সীমান্তের ৯২৯ নম্বর আন্তর্জাতিক

আ.লীগের কর্মী-সমর্থকদের কাছে ভোট চাইলেন বিএনপি নেতা হারুন

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক এমপি ও আসন্ন নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-০৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হারুনুর রশীদ বলেছেন, ‘আপনারা দোয়া করবেন, যেন আগামী নির্বাচন সুষ্ঠু ও

সিরাজগঞ্জে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে থানা এলাকায় চেকপোস্ট জোরদার

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জ জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলার সব থানা এলাকায় চেকপোস্ট কার্যক্রম জোরদার করা হয়েছে। জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)-এর

আদানির কেন্দ্র থেকে পুরোপুরি বিদ্যুৎ সরবরাহ বন্ধ, লোডশেডিং সাড়ে ৪০০ মেগাওয়াট

নিজস্ব প্রতিবেদক: গত ৮ এপ্রিল আদানির প্রথম ইউনিট থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। আর দ্বিতীয় ইউনিট বন্ধ হয়েছে গতকাল শুক্রবার (১১ এপ্রিল) দিবাগত রাত

তাদের একজন দক্ষিণ এশিয়ার একটা দেশে জয় বাংলা হয়ে যাওয়া এক মাফিয়া ডাইনির সন্তান: পিনাকী

ডেস্ক রিপোর্ট: গত ১০ মে, শনিবার, যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া রাজ্যের ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিস (USCIS)-এর ২৬৭৫ প্রসপারিটি অ্যাভিনিউ অফিসে নাগরিকত্ব গ্রহণের একটি অনুষ্ঠানে স্থানীয় সময়